• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Breaking News Live Updates: ফের বেলাইন ট্রেন, এবার কানপুরে...
Live Now

Breaking News Live Updates: ফের বেলাইন ট্রেন, এবার কানপুরে...

Breaking News Live Updates: বরানগরে যুবতীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়,খুন নাকি আত্মহত্যা তদন্তে বরানগর থানার পুলিশ

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 11, 2026, 08:34 IST|Updated: Nov 11, 2026, 23:38 IST
joinshare
Breaking News Live Updates:  ফের বেলাইন ট্রেন, এবার কানপুরে...
Image Credit: লাইভ আপডেট
11 Nov 2026 23:35 IST
share

Train Accident: ফের বেলাইন ট্রেন, এবার কানপুরে...

রেলপথে আতঙ্ক। একই দিনে জোড়া দুর্ঘটনা। অসমের গুয়াহাটির পর উত্তরপ্রদেশে বেলাইন  চৌরী চৌরা এক্সপ্রেস। লাইনচ্যুত ৪ বগি। ওই বগিতে অন্তত ৩০০ জন যাত্রী ছিলেন। তবে   তবে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রেল আধিকারিকেরা জানিয়েছেন, কারও গুরুতর আঘাত লাগেনি।

11 Nov 2026 22:08 IST

Former Minister Passes away: রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত

লড়াই শেষ। প্রয়াত রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মূত্রনালির সংক্রমণ ও নিউমোনিয়া ভুগছিলেন। ১৬ অক্টোবর থেকে ভর্তি ছিলেন কলকাতার একটি হাসপাতালে। কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল। গত কয়েকদিন ধরে ভেন্টিলেশনের রাখা হয়েছিল কৃষ্ণনগর দক্ষিণের তিন বারের বিধায়ককে। ২০২২ সাল পর্যন্ত রাজ্যের কারা দফতরের মন্ত্রী ছিলেন উজ্জ্বল। পরে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরেরও মন্ত্রী হন। ২০২৬ সালে বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন।

 

11 Nov 2026 14:10 IST

Babun Banerjee: ফোঁটা নিয়ে বিস্ফোরক বাবুন

মমতার হাত ছাড়ছে পারিবারও? ভাইফোঁটার দিনে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেখানে ভালোবাসা সেখানে আমি আছি। ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী।

11 Nov 2026 13:06 IST

Rajdhani Express: উত্তরপ্রদেশে রেললাইনে ধস! আটকে রাজধানী-সহ ১২ ট্রেন

মির্জাপুর-ঝিংগুরা সেকশনে লাইন নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ আচমকা মাটি ধসে যায়। এর জেরে ব্যাহত হয় রেল পরিষেবা।

মির্জাপুর-ঝিংগুরা সেকশনে লাইন নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ আচমকা মাটি ধসে যায়। এর জেরে ব্যাহত হয় রেল পরিষেবা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। আসেন ইঞ্জিনিয়াররাও। জানা গিয়েছে, যাত্রী নিরাপত্তার স্বার্থে ডাউন লাইনে ট্রেন চলাচল তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মেরামতির কাজ এখনও শেষ হয়নি। গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার জেরে আজ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ এবং ১২৯৪৭ নম্বর ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে সেগুলিকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, বারাণসী জংশন এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে গন্তব্যে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২৬৫০৫ ও ১২১৬৭ নম্বর ট্রেনেরও যাত্রাপথ পরিবর্তন করে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ এবং বারাণসী হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে।

11 Nov 2026 13:02 IST

Mala Roy: বাঁশদ্রোণীতে মালা রায়ের ভাইফোঁটা

বাঁশদ্রোণীর বাপের বাড়িতে ৩ ভাইকে ফোঁটা দিলেন সাংসদ মালা রায়। মালা রায়ের বক্তব্য, যতই ব্যস্ততা থাকুক এই দিনটি আমি এখানেই কাটাই। ভাইফোঁটাকে কখনোই আমি গণভাইফোঁটায় পরিণত করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাড়িতে ভাইফোঁটা করছেন না! আর কেনই বা যারা যেতেন তারা যাননি!এটা যিনি ভাইফোঁটা দিতেন তিনি বলতে পারবেন। যারা যেতেন তারা বলতে পারবেন। হয়তো যারা যাননি তাদের নিজস্ব ব্যক্তিগত কোন ব্যাপার বিষয় রয়েছে।

11 Nov 2026 11:45 IST

Air India: দমদম বিমানবন্দরে হাইজ্যাক অ্যালার্ট

কলকাতা-মুম্বই এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাকের চিরকুট। চিরকুট পেয়ে এটিসিকে সতর্ক করলেন পাইলট। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দমদম বিমানবন্দরে। বিনাটিকে আনা হয় আইসোলেশেন বে-তে। শুরু হয় তল্লাশি। 
 

11 Nov 2026 09:03 IST

Basanti: বাসন্তীতে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক

আবারও উত্তপ্ত বাসন্তী। রক্ত ঝরলো বিজেপি’র দুই কর্মী সমর্থকের। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।  অভিযোগ,এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে, না হলে ৩ লাখ টাকা দিতে হবে। এই দাবি না মানায় বাসন্তীর খেড়িয়াতে দুই বিজেপি কর্মী সমর্থককে লাঠি, রড ও কোদালের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হলো। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন দুজন। অভিযুক্ত তৃণমূলের নেতা রাজা গাজির অনুগামীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত আবু তালেব মোল্লা ও বাবু সোনা ওরফে হাসানুজ্জামান সরদার দুজনই দীর্ঘদিন ধরেই বিজেপি করেন। অভিযোগ, বিগত দিনেও তাদের ঘরবাড়ি লুট, ভাঙচুর থেকে শুরু করে আবাস যোজনার ঘরের টাকাও জোর করে কেড়ে নেওয়া হয়েছে। এবার সরাসরি হুমকি দেওয়া হয়, এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে এবং ৩ লাখ টাকা দিতে হবে। রাতের ঘটনা, আক্রান্ত দুজন খেড়িয়া এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় আচমকা তৃণমূলের রাজা গাজির অনুগামীরা লাঠি, রড, কোদালের বাঁট নিয়ে তাদের ওপর আচমকা চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় দুজনকে। গুরুতর জখম হন দুজনই।
প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে দুজনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আক্রান্ত পরিবারের দাবি, অভিযুক্তরা যাতে কঠোর শাস্তি পায়। সেই আবেদন জানিয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের খেড়িয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযুক্ত রাজা গাজি বা তার অনুগামীদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
 

11 Nov 2026 09:01 IST

TMC: তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন

নদীয়ার বগুলা-১ অঞ্চলে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা গেল। বেশ কয়েকজন সক্রিয় নেতাকর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। দলবদল কর্মসূচিতে উপস্থিত কংগ্রেস নেতা নিত্যগোপাল মণ্ডলের হাত থেকে নবাগতরা দলীয় কংগ্রেস পতাকা তুলে নেন। তাঁদের সাদরে দলে স্বাগত জানিয়ে নিত্যগোপাল মণ্ডল বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ ও নিচুতলার কর্মীদের আশা-ভরসার জায়গা হয়ে উঠছে কংগ্রেস। মানুষের স্বার্থে ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই কর্মীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। যোগদানকারী কর্মীদের দাবি, মানুষের অধিকারের লড়াইয়ে সামিল হতেই তাঁরা জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছেন। পঞ্চায়েত ও বুথ স্তরে সংগঠনের শক্তি আরও মজবুত করতেই এই পদক্ষেপ। এই দলবদলের ফলে বগুলা এলাকায় রাজনৈতিক সমীকরণে কংগ্রেসের পালে নতুন হাওয়া লাগল বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।

11 Nov 2026 08:59 IST

Kali Puja : নিঝুম মমতার কালী পুজো। ভাইফোঁটা বাতিল

মমতার কালীপুজো ও ভাইফোঁটা নিয়ে দিলীপ ঘোষ বলেন, আসলে সবাই পাওয়ার বা ক্ষমতার ফোঁটা নিতে যেত। আজ পাওয়ার নেই। তাই ফোঁটা নেই। অনেক ভাই ছিল। যারা নাকি ৩০ - ৪০ বছর ধরে ওনার ফোঁটা নিত। সেই ভাইয়েরা আজ ওখানে যায় কিনা দেখা যাক। যারা ওনার কাছে ফোঁটা নিতে আসত তারা কেউ মমতা ব্যানার্জির কাছে আসত না। মুখ্যমন্ত্রীর কাছে আসত। উনি এখন মুখ্যমন্ত্রী নেই। তাই ফোঁটা নেই। 

11 Nov 2026 08:52 IST

Babun Banerjee: বাবুন ব্যানার্জিও মমতার হাত ছাড়লেন!

বাবুন ব্যানার্জিও মমতার হাত ছাড়লেন? এনিয়ে দিলীপ ঘোষষ বলেন, বাবুন ব্যানার্জিকে নিয়ে আগেও খবর হয়েছে। উনি দিল্লি গেছিলেন। পরিবর্তনের হাওয়ায় যদি কারুর মধ্যে পরিবর্তন হয় সেটা তো ভালো কথা। কেউ যদি উন্নয়নের আওতায় আসতে চায়, সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায় সেটা ভালো কথা। মুখ্যমন্ত্রী নিজে গেছেন। নিশ্চই ওদের মধ্যে কথাবার্তাও হয়েছে অনেক ব্যাপারে। 

11 Nov 2026 08:38 IST

Barahanagara: বরানগরে যুবতীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়,খুন নাকি আত্মহত্যা তদন্তে বরানগর থানার পুলিশ

বরানগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শীতলামাতা লেন এলাকায়  বাড়ির ভেতর থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার।।মৃত যুবতীর নাম অঞ্জলি সাউ(২৬)।।যুবতীর বাড়ি ডানলপ এলাকায় জানা গিয়েছে।। এই বাড়িতে জামাইবাবুর সাথে এসেছিল জানা গিয়েছে এলাকার সূত্র থেকে।। খুন নাকি আত্মহত্যা তার তদন্তে বরানগর থানার পুলিশ।।
 

11 Nov 2026 08:37 IST

Train Accident: লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস

অসমের ডিগারুতে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস। লাইন থেকে বেরিয়ে গিয়েছে ৭ বগি। গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে ঘটে ওই দুর্ঘটনা। ঠিক কী কারণে ট্রেন লাইনচ্যুত তা এখনও স্পষ্ট নয়। যুদ্ধাকালীন তত্পরতায় কামরায় আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। কোনও যাত্রীই ভেতরে আটকে নেই বলে জানা য়াচ্ছে। কমপক্ষে ২৫-৩০ জন আহত বলে জানা যাচ্ছে। 

Add Zee News as a Preferred Source
TAGS:
National News

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ভোরের কুয়াশা চিরে আচমকা কেঁপে উঠল উত্তরবঙ্গ! সাতসকালে ভূমিকম্পে তীব্র আতঙ্ক পাহাড়-সমতলে

ভোরের কুয়াশা চিরে আচমকা কেঁপে উঠল উত্তরবঙ্গ! সাতসকালে ভূমিকম্পে তীব্র আতঙ্ক পাহাড়-সমতলে

2

'আগামী দিন আবার তৃণমূলের, ২০৩৬ সালে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়'! বিস্ফোরক দাবি

3

সরকারের 'মুখপাত্র' ৩ মন্ত্রী! কাদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী? শমীকের মন্তব্যের পরই পদক্ষেপ

4

দিল্লি, বারাণসী ঘুরে কলকাতায়! হোটেলে জার্মান নাগরিকের রহস্যমৃত্যু

5

আর ৮০ নয়, এবার ৬৫ হলেই ফুল পেনশন? ১,০০০ থেকে বেড়ে ৩,০০০ টাকা হবে চিকিৎসা ভাতা? কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: অসমে লাইচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস। কমপক্ষে ৭টি বগি লাইনচ্যুত। ভাইফোঁটাকে কেন্দ্র করে সরগরম রাজনীতি। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES