Road Accident: ইলেকট্রিক পোলে ধাক্কা চারচাকা গাড়ির
শান্তিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মতিগঞ্জ কালনা ঘাট রোডের গাইনপাড়া ঢালাই মসজিদ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কালনা ঘাটের দিক থেকে আসার সময় হঠাৎই রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় গাড়িটির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আহত হন গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিস। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি এখনও পুলিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিস।