• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /LIVE Update: পুলিসের বড়সড় সাফল্য! গোপন সূত্রে খবর পেয়ে একাধিক জায়গায় অভিযান
Live Now

LIVE Update: পুলিসের বড়সড় সাফল্য! গোপন সূত্রে খবর পেয়ে একাধিক জায়গায় অভিযান

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Written BySoumita Khan
Published: Nov 07, 2026, 07:18 AM IST|Updated: Nov 07, 2026, 07:31 AM IST
joinshare
LIVE Update: পুলিসের বড়সড় সাফল্য! গোপন সূত্রে খবর পেয়ে একাধিক জায়গায় অভিযান
07 Nov 2026 07:30 IST (IST)
share

Road Accident: ইলেকট্রিক পোলে ধাক্কা চারচাকা গাড়ির

শান্তিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মতিগঞ্জ কালনা ঘাট রোডের গাইনপাড়া ঢালাই মসজিদ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কালনা ঘাটের দিক থেকে আসার সময় হঠাৎই রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় গাড়িটির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আহত হন গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিস। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি এখনও পুলিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিস।

07 Nov 2026 07:29 IST (IST)

Jalpaiguri: দীপাবলির আলোর রোশনাইয়ে সেজে উঠেছে জলপাইগুড়ি

দীপাবলির আলোর রোশনাইয়ে সেজে উঠেছে জলপাইগুড়ি! শহরের বিভিন্ন কালীপুজো মণ্ডপে নজর কাড়ছে চন্দননগরের বাহারি আলোকসজ্জা। রঙিন আলোর ঝলকানিতে উৎসবের আমেজে মেতে উঠেছেন শহরবাসী। অন্যদিকে, কালীপুজো উপলক্ষে রাতেই বিভিন্ন মণ্ডপে প্রতিমা নিয়ে আসার পথে দেখা গেল বর্ণাঢ্য শোভাযাত্রা। জলপাইগুড়ি শহরের উদয়ন ক্লাবের শোভাযাত্রায় ছিল চোখে পড়ার মতো উন্মাদনা। ঢাকের তালে তালে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুরুষ, মহিলা, শিশু—সকলেই আনন্দে মেতে ওঠেন। ঢাকের বাদ্যি আর উৎসবের আবহে শ্যামা মাকে নিয়ে শোভাযাত্রা এগিয়ে চলে পুজোমণ্ডপের উদ্দেশে। আলো, ঢাকের শব্দ আর মানুষের উচ্ছ্বাসে কার্যত উৎসবের রঙে মেতে ওঠে গোটা এলাকা।

07 Nov 2026 07:28 IST (IST)

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়

শনিবার মধ্যরাতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন কর্মী সমর্থকরা! অভিযোগ, রাত ২ পর বিজেপির কর্মীরা চোর স্লোগান দেয়! অভিষেকের কাট আউট- -ছবি-ব্যানার ভেঙে ছিঁড়ে ফেলা হয়! বাধা দিতে গেলে দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ! ঘটনাস্থলে পুলিস এসে দু পক্ষ কে সরিয়ে দেয়! অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের সঙ্গে বাড়ির নিচে বসে রয়েছেন!  রাস্তার অন্যদিকে বিজেপি সমর্থকরা! তাদের অভিযোগ,কালীপুজোর ঠাকুর নিয়ে আসতে গিয়েছিল তারা, তখন তাদের উদ্দেশ্যে স্লোগান দেয় তৃণমূলের কর্মীরা, তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। পরে বিজেপি কর্মী সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে পুলিস দিলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে থেকে পুলিস সরাতে পারিনি পুলিসের সঙ্গে পুলিসের একটা সময় ধস্তাধস্তি হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে আছে বিশাল পুলিস বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির নিচে কর্মী সমর্থকদেরকে নিয়ে বসে আছেন।

07 Nov 2026 07:27 IST (IST)

Bhangar: ভাঙড়ে তৃণমূল নেতার উপর হামলা

ভাঙড় দু’নম্বর ব্লকের হাতিশালা সিক্সলেন এলাকায় তৃণমূল নেতা খয়রুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠল আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, গভীর রাতে  আইএসএফের বহিষ্কৃত নেতা কারিমুল ইসলাম বারুইপুর সংশোধনাগার থেকে মুক্তি পান। তাঁর জেলমুক্তির পর ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতা খয়রুল ইসলাম। এরপর দু’জনে হাতিশালা সিক্সলেন এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করেন। অভিযোগ, কারিমুল ইসলাম চলে যাওয়ার পরই খয়রুল ইসলামের উপর আচমকা হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। খয়রুল ইসলামের দাবি, কারিমুল ইসলামের পাশে দাঁড়ানোর কারণেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। হামলায় তাঁর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের আরও কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছেন বলে দাবি তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন খয়রুল ইসলাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত আইএসএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

07 Nov 2026 07:26 IST (IST)

Daspur Police: তৎপর দাসপুর থানার পুলিস

শব্দবাজির দাপট রুখতে এবার তৎপর দাসপুর থানার পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে দাসপুরের বিভিন্ন এলাকায় একাধিক জায়গায় অভিযান চালিয়ে শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিস। পুলিসের এই অভিযানে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দাসপুরের বিভিন্ন প্রান্তে শব্দবাজি মজুত ও বিক্রি করা হচ্ছে বলে পুলিসের কাছে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতেই দেরি না করে অভিযানে নামে দাসপুর থানার পুলিস। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় নিষিদ্ধ শব্দবাজি। বিশেষ করে উৎসবের মরশুমে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই পুলিসের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। শব্দবাজির কারণে শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থ ব্যক্তিদের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হয়। সেই কারণে শব্দবাজি মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হচ্ছে।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
মধ্যরাতে রণক্ষেত্র কালীঘাট! অভিষেকের জন্মদিনে রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাটল মাথা-ভাঙল আঙুল

মধ্যরাতে রণক্ষেত্র কালীঘাট! অভিষেকের জন্মদিনে রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাটল মাথা-ভাঙল আঙুল

2

দীপাবলিতে আঁধার! 'তৃণমূলের পাপে' চিরতরে চাকরি গেল আরও ১ হাজার 'যোগ্য' শিক্ষাকর্মীর

3

ভুয়ো ডাক্তার ধরতে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে SIR? কড়া সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

4

সূর্যকুমারেই অটুট আস্থা মুম্বইয়ের, এবার তিনিই ক্যাপ্টেন! বিশ্বকাপ জিতিয়েও খুইয়েছেন নেতৃত্ব, দীর্ঘদিন জাতীয় দলেও ব্রাত্য,

5

ঋতব্রত শিবিরের চালে জোর বেকায়দায় কালীঘাট-তৃণমূল! হলফনামা জমা দেওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: শব্দবাজির দাপট রুখতে এবার তৎপর দাসপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দাসপুরের বিভিন্ন এলাকায় একাধিক জায়গায় অভিযান চালিয়ে শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশের এই অভিযানে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, শনিবার মধ্যরাতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন কর্মী সমর্থকরা! অভিযোগ, রাত ২ পর  বিজেপির কর্মীরা চোর স্লোগান দেয়! অভিষেকের কাট আউট- -ছবি-ব্যানার ভেঙে ছিঁড়ে ফেলা হয়! বাধা দিতে গেলে দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ! ঘটনাস্থলে পুলিস এসে দু পক্ষ কে সরিয়ে দেয়! 

ভাঙড় দু’নম্বর ব্লকের হাতিশালা সিক্সলেন এলাকায় তৃণমূল নেতা খয়রুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠল আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, গভীর রাতে  আইএসএফের বহিষ্কৃত নেতা কারিমুল ইসলাম বারুইপুর সংশোধনাগার থেকে মুক্তি পান। তাঁর জেলমুক্তির পর ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতা খয়রুল ইসলাম। এরপর দু’জনে হাতিশালা সিক্সলেন এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করেন। অভিযোগ, কারিমুল ইসলাম চলে যাওয়ার পরই খয়রুল ইসলামের উপর আচমকা হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী।

আরও নামল রাতের তাপমাত্রা। পরশু রাতের তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি। গতকাল রাতের তাপমাত্রা ২১.২ ডিগ্রি। এক রাতে প্রায় আড়াই ডিগ্রি পারদ পতন। বুধবার রাতের তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। ৪৮ ঘণ্টায় রাতের পারদে সাড়ে ৪ ডিগ্রি পতন।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES