/Breaking News Live Updates: ৮৫ কোটিরও বেশি মূল্যের একাধিক টেন্ডার! ইন্দ্রনীল সেনের দায়িত্বকালে কাদের দেওয়া হয়েছিল?
Live Now
Breaking News Live Updates: ৮৫ কোটিরও বেশি মূল্যের একাধিক টেন্ডার! ইন্দ্রনীল সেনের দায়িত্বকালে কাদের দেওয়া হয়েছিল?
West Bengal, India Breaking News Live Updates: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-সকালে ছাড়পত্রের ঘোষণা, বিকেল হতে না হতেই সুর বদল রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাতারাতি ৩ ডিগ্রি পারত পতন কলকাতায়।
Road Accident in Arambagh: যাত্রীবোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, শিশু-সহ প্রায় ১৬ জন যাত্রী আহত
সাতসকালে যাত্রীবোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে। বৃহস্পতিবার সকালে রায়না থানার গোপালপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় আরামবাগ থেকে বর্ধমানগামী একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় শিশু-সহ প্রায় ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জানা গেছে, গোপালপুর মোড়ের কাছে আচমকাই বাসটির পাতি ভেঙে যায়। এর জেরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়না থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। রায়না থানার ওসি নিজেও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তৎপর হন।
05 Nov 2026 09:25 IST (IST)
Indranil Sen: ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠদের ৮৫ কোটির বেশি টেন্ডার
পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসেবে ইন্দ্রনীল সেনের দায়িত্বকালে পর্যটন ও সংস্কৃতি দপ্তরের ৮৫ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক টেন্ডার ধ্রুবজ্যোতি বসু ও দীপেশ রায়ের মালিকানাধীন সংস্থাগুলোকে দেওয়া হয়েছিল। যার মধ্যে ধ্রুবজ্যোতির দুটি সংস্থায় সব থেকে বেশি টেন্ডার পেয়েছে। এই ব্যক্তিরা ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। পরবর্তীকালে, এই সংস্থাগুলো বড় অঙ্কের অর্থ ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য সংস্থায় স্থানান্তর করে। এছাড়া, যে সংস্থাগুলো এই টেন্ডারগুলো পেয়েছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উত্তোলনের ঘটনাও নজরে এসেছে তদন্তকারীদের ।
05 Nov 2026 08:43 IST (IST)
Kali pujo Naihati: পুজো বন্ধের চেষ্টা কংগ্রেস নেতার, আসরে বীজপুর ও নৈহাটির বিধায়ক!
নৈহাটি কারিগর পাড়ায় কালি পুজো বন্ধের চেষ্টা কংগ্রেস নেতার,আসরে বীজপুর ও নৈহাটির বিধায়ক!! পুজো বন্ধ করলে মেরে পা ভেঙে দেওয়া হবে, হুমকি বিধায়ক সুদীপ্ত দাসের, পুরানো পুজো হবেই দাবি নৈহাটির বিধায়কের। পুজো দাঁড়িয়ে থেকে করাবেন জানালেন বিজেপির সংখ্যা লঘু নেতা আখতার আলি, ঘটনার পর ফেরার কংগ্রেস নেতা।
05 Nov 2026 08:41 IST (IST)
Fire Breaks: ব্যারাকপুর কল্যাণী হাইওয়েতে শর্ট সার্কিট থেকে আগুন
ব্যারাকপুর কল্যাণী হাইওয়ে উত্তর ২৪ পরগনা বিজপুর থানার অন্তর্গত জেঠিয়া সিগন্যাল মোড়ের কাছে আচমকাই ১০৭ গাড়িতে ব্যাটারি থেকে শর্ট সার্কিট থেকে আচমকায় আগুন ধরে যায়। যদিও তৎক্ষণাৎ দাউ দাউ করে গাড়িতে আগুন লাগা অবস্থায় দেখতে পায় আশেপাশের বাড়ি সাধারণ মানুষেরা বালতি হাতে করে জল নিয়ে আগুন নেভানো কাজের তৎক্ষণাৎ ঘটনাস্থলে খবর পেয়ে কাঁচাপাড়া থেকে দমকল বিভাগের আধিকারিকরা
05 Nov 2026 08:40 IST (IST)
Agnimitra Paul: নেহাতই অনুমতি না মিললে বিকল্প ব্যবস্থা
সকালে ছাড়পত্রের ঘোষণা, বিকেল হতে না হতেই সুর বদল রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের। এ বছর ছটপুজোর জন্য রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের দরজা হাট করে দেওয়ার ভাবনার কথা জানিয়েছিলেন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রার দাবি ছিল, রবীন্দ্র সরোবরে ছটপুজো করতে দেওয়া নিয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। তাঁর এই ভাবনার কথা প্রকাশ্যে আসতেই বিষয়টি সর্বোচ্চ আদালতের বিচারাধীন বলে সরব হন পরিবেশপ্রেমীরা। তার পরে সন্ধ্যেয় সরোবর ভাবনা নিয়ে সুর বদলান অগ্নিমিত্রা। নেহাতই অনুমতি না মিললে বিকল্প ব্যবস্থা করার কথা ভাবা হবে বলেও জানান তিনি।
৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং।
West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
সকালে ছাড়পত্রের ঘোষণা, বিকেল হতে না হতেই সুর বদল রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের। এ বছর ছটপুজোর জন্য রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের দরজা হাট করে দেওয়ার ভাবনার কথা জানিয়েছিলেন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রার দাবি ছিল, রবীন্দ্র সরোবরে ছটপুজো করতে দেওয়া নিয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। তাঁর এই ভাবনার কথা প্রকাশ্যে আসতেই বিষয়টি সর্বোচ্চ আদালতের বিচারাধীন বলে সরব হন পরিবেশপ্রেমীরা। তার পরে সন্ধ্যেয় সরোবর ভাবনা নিয়ে সুর বদলান অগ্নিমিত্রা। নেহাতই অনুমতি না মিললে বিকল্প ব্যবস্থা করার কথা ভাবা হবে বলেও জানান তিনি।
রাতারাতি ৩ ডিগ্রি পারত পতন কলকাতায়। মঙ্গলবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮। বুধের রাতে হুড়মুড়িয়ে নামল ২৩.৪ ডিগ্রিতে। রাতের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নেমে এল ৬০ শতাংশে। ভোরের দিকে শুষ্কতার হাত ধরে ফিরল হেমন্তের আমেজ। অর্ণব এবং মুরাসুর ছেড়ে যাওয়া জলীয় বাষ্প বাংলার বায়ুমণ্ডল থেকে গায়েব হতেই দাপট দেখাতে শুরু করল দেশের উত্তর পশ্চিমের শুষ্ক শীতল হাওয়া।
কালীপুজো ও ছটপুজো ঘিরে আগাম সতর্ক প্রশাসন! নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখতে ময়নাগুড়ি, বানারহাট-সহ জেলার বিভিন্ন ব্লকে পরিদর্শনে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বিগ বাজেটের কালীপুজোর মণ্ডপ থেকে ছটপুজোর ঘাট—সর্বত্রই চলছে আগাম প্রস্তুতি খতিয়ে দেখার কাজ।