• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Breaking News Live Updates: কালীপুজোয় চলবে স্পেশাল ট্রেন, জেনে নিন কোন রুটে
Live Now

Breaking News Live Updates: কালীপুজোয় চলবে স্পেশাল ট্রেন, জেনে নিন কোন রুটে

India Breaking News Live Updates: গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরে। মঙ্গলবার রাতে জামালপুর ব্লকের সিবি গ্রাউণ্ড সংলগ্ন দামোদর তীরবর্তী রাস্তার ধারে তল্লাশি চালিয়ে ২ কেজি ৩৮ গ্রাম গাঁজা উদ্ধার করল জামালপুর থানার পুলিস

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 04, 2026, 08:49 AM IST|Updated: Nov 04, 2026, 09:14 AM IST
joinshare
Breaking News Live Updates: কালীপুজোয় চলবে স্পেশাল ট্রেন, জেনে নিন কোন রুটে
Image Credit: লাইভ আপডেট
04 Nov 2026 09:14 IST (IST)
share

Kolkata: কলকাতায় বৃষ্টির হলুদ সতর্কতা

সকাল থেকেই মেঘলা আকাশ। কিছুটা গরমও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর হল আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে ধয়ে আসছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 
 

04 Nov 2026 08:58 IST (IST)

Jalpaiguri: ধানখেতে পাইথন

ডামডিমে ধানখেত পাহারা দিতে গিয়ে চক্ষু চড়কগাছ!  উদ্ধার ১৩ ফুটের অজগর। গতকাল রাতে মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম ডামডিম এলাকায় ধানখেতের পাশের একটি ঝোরা থেকে প্রায় ১৩ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে  কয়েকজন কৃষক ধানখেত পাহারা দিতে যাওয়ার সময় ঝোরার মধ্যে অজগরটিকে দেখতে পান। বিশাল আকৃতির অজগর দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর তাঁরা দ্রুত স্থানীয় বনদপ্তরের কুইক রেসপন্স টিমের সদস্য সাফিউল ইসলামকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাফিউল ইসলাম। এরপর প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন তিনি। পরে উদ্ধার হওয়া অজগরটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

ধানখেতের পাশে ঝোরায় এত বড় অজগর দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। তবে অজগরটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।
 

04 Nov 2026 08:57 IST (IST)

Kali Puja: মণ্ডপ পরির্দশন

শহরে আজ কালীপুজো মণ্ডপ নিরাপত্তা পরিদর্শন করবে কলকাতা পুলিস। চোরবাগান কাণ্ডের ঘটনার  কালীপুজোর মণ্ডপ নিরাপত্তা নিয়ে পুলিশের হাই অ্যালার্ট। মণ্ডপের নিরপত্তার পাশাপাশি বিদ্যুৎ এবং অগ্নি-নির্বাপণ নিরাপত্তায় বিশেষ নজর।  

সকাল ১১ টায় আমহার্স্ট স্ট্রিট নব যুবক সংঘ অর্থাৎ সোমেন মিত্রের কালীপুজো মণ্ডপ দিয়ে পরিদর্শন শুরু। এরপর মুচিপাড়া আমরা সবাই এবং জানবাজার সম্মিলিত কালীপুজো মণ্ডপ পরিদর্শন। সেখান থেকে শহীদ মিনার বাজি বাজার। সেখানে যাবতীয় নিরাপত্তা সহ শুধুমাত্র গ্রীন বাজিই বিক্রি হচ্ছে কিনা তা কঠোরভাবে পরীক্ষা করা হবে।

লালবাজারের নির্দেশে কলকাতা পুলিশের পাশাপাশি কলকাতা পুরসভা, দমকল, পূর্ত দফতর এবং সিইএসসি-র সঙ্গে মিলে মণ্ডপ পরিদর্শন করবে। বাজি বাজারে এই পরিদর্শক দলের সঙ্গে যোগ দেবে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

চোরবাগান থেকে শিক্ষা নিয়ে খতিয়ে দেখা হবে মণ্ডপের কাঠামোর স্থিতিশীলতা এবং ধারণক্ষমতা।

প্রবেশ এবং বাহির পথের দৈর্ঘ্য প্রস্থ। সেখানে বিপজ্জনক বিদ্যুতের তার ফ্লেক্স থাকলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হবে। প্রবেশ এবং বাহির পথ ব্লক করে কোনও খাবারের বা অন্যন্য সামগ্রীর স্টল বসতে দেওয়া হবে না।

মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বৃষ্টির সময় মণ্ডপে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করতে হবে। বৃষ্টি পড়লে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

04 Nov 2026 08:56 IST (IST)

Rain: ভিজবে একাধিক জেলা

কালীপুজোর পর জেলায় জেলায় বৃষ্টি! নিম্নচাপের ভ্রুকূটি। ভিজবে কলকাতা, হাওয়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ ২৪ পরগনা। 

04 Nov 2026 08:55 IST (IST)

Purulia: দলত্যাগ

দল ছাড়লেন পুরুলিয়া জেলা পরিষদে তৃণমুল কংগ্রেস থেকে নির্বাচিত চার কর্মাধ্যক্ষ। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করলেন বন ও ভুমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য্য, কৃষি ও সেচ সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অজিত বাউরি, খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া ও খুদ্রশিল্প বিদ্যুৎ ও চিরাচরিত শক্তির স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক। দল ত্যাগের ইস্তফা পত্র সোশ্যাল মাধ্যমে পোস্ট করে দল ত্যাগ করলেন কর্মাধ্যক্ষরা ।

04 Nov 2026 08:54 IST (IST)

Ganja Seized: গাঁজা উদ্ধার

গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরে। মঙ্গলবার রাতে জামালপুর ব্লকের সিবি গ্রাউণ্ড সংলগ্ন দামোদর তীরবর্তী রাস্তার ধারে তল্লাশি চালিয়ে ২ কেজি ৩৮ গ্রাম গাঁজা উদ্ধার করল জামালপুর থানার পুলিস। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

04 Nov 2026 08:53 IST (IST)

Malbazar: মালবাজারে ফের পুলিশের বড়সড় অভিযান!

নেশার কারবারের বিরুদ্ধে গতকাল রাতে অভিযানে নেমে ফের বড়সড় সাফল্য পেল মালবাজার থানার পুলিশ। মালবাজারের ঘড়ি মোড় মার্কেটে আদেশ রাউটের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট উদ্ধার করল পুলিশের একটি বিশেষ দল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই সাদা পোশাকের পুলিশ ওই দোকানের উপর নজরদারি চালাচ্ছিল। অবশেষে পরিকল্পনামাফিক অভিযান চালানো হয়। অভিযোগ, পুলিশের অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা বেশ কিছু নেশার সামগ্রী লুকিয়ে ফেলার চেষ্টা করে। তবে তল্লাশি চালিয়ে সেই লুকিয়ে রাখা নেশার ট্যাবলেটও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
 

04 Nov 2026 08:52 IST (IST)

Indian Raiways: বিশেষ ট্রেন

কালীপুজো উপলক্ষ্যে শিয়ালদহ-ডানকুনি শাখায় বিশেষ ট্রেন। রানাঘাট শাখায় বিশেষ ট্রেন। ব্যারাকপুর-হাসনাবাদ শাখা নাইট স্পেশাল। বড়মার পুজোয় নৈহাটির এক নম্বর প্লাটফর্ম বন্ধ থাকবে। 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
আগামী কয়েকদিন নামবে পারদ, কালীপুজোর পরই বদলে যাবে আবহাওয়া

আগামী কয়েকদিন নামবে পারদ, কালীপুজোর পরই বদলে যাবে আবহাওয়া

2

SIR-এ নাম বাদ গিয়েছে? বাদ পড়া ভোটারদের জন্য নির্বাচন কমিশনের বিরাট নির্দেশিকা, এখুনি জানুন

3

কবে বকেয়া ডিএ পাবেন রাজ্য় সরকারি কর্মচারীরা? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

4

NCPI মামলায় বিগ ব্রেক: স্পিকারের ডেডলাইন শেষ, এবার কী দাবি সাংসদদের?

5

সৈকতে অস্থায়ী দোকান নয়! হকার উচ্ছেদে এবার উত্তেজনা ছড়াল দীঘায়, ব্য়বসায়ীদের দাবি...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

India Breaking News Live Updates: পুরভোটের দামামা বেজে গেল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়া পপরসভায় ভোট হওয়ার সম্ভাবনা। এমনটাই বলছে সূত্রের খবর। ইন্দ্রনীল সেনের গ্রেফতার নিয়ে সরগরম রাজনীতি। এনিয়ে থাকছে খবর। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES