SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Breaking News LIVE Updates: কলকাতায় ইকোপার্কে বাঘ!

West Bengal, India Breaking News Live Updates: কলকাতার ইকোপার্কে আসতে চলেছে বাঘ। বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেন, কলকাতার ইকোপার্কে ভিজিট করে দেখলাম সেখানে সবকিছুই আছে শুধু বাঘ ছিল না। সিন্ধান্ত নিয়েছি আগামী তিনমাসের মধ্যে বাঘ আনা হবে। পুজো মিটতেই ফের অ্যাকশনে ফুড সেফটি কমিশন এবং কলকাতা পুরসভা। ২০২৭ সালের জনগণনার দিনক্ষণ ঘোষণা, ২৫ জানুয়ারি থেকে শুরু গণনার কাজ। দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে--আজ কেমন থাকবে ওয়েদার?

Written By Debasmita Das
Published: Oct 31, 2026, 08:35 AM IST | Updated: Oct 31, 2026, 02:21 PM IST
Join

West Bengal, India Breaking News Live Updates: কলকাতার ইকোপার্কে আসতে চলেছে বাঘ। বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেন,  কলকাতার ইকোপার্কে ভিজিট করে দেখলাম সেখানে সবকিছুই আছে শুধু বাঘ ছিল না। সিন্ধান্ত নিয়েছি আগামী তিনমাসের মধ্যে বাঘ আনা হবে।

পুজো মিটতেই ফের অ্যাকশনে ফুড সেফটি কমিশন এবং কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা অভিযান। এবার শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায়। ছুঁড়ে ফেলে দেওয়া হল ১০০ পিস শিঙাড়া, কচুরির তরকারি ডাল। 

২০২৭ সালের জনগণনার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত চলবে জনগণনার কাজ। এরপর ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে পুনর্বিবেচনার পর্ব।

লুঙ্গু ও গ্যাংচেন ট্যাগ থেকে আসা নদীর জল এবং তিব্বত সীমান্ত লাগোয়া শিনতাফু হিমবাহ গলে রাতারাতি তৈরি হয়েছে কৃত্রিম হ্রদ। বিপর্যয়ের ২৪ ঘণ্টা কাটার আগেই নতুন করে ঘনাচ্ছে বিপদের মেঘ। ফের তৈরি হয়েছে একটি কৃত্রিম হ্রদ। হড়পা বানের জেরে বাড়ছে তার জলস্তরও। যে কোনও মুহূর্তে সেই জল উপচে বা হ্রদ ফেটে নেমে আসতে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থল পরিদর্শনে আজ যেতে পারেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

হাওড়া - বর্ধমান মেন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য আজ শনিবার রাত সাড়ে ১১ টা থেকে কাল রবিবার ভোর সাড়ে ৫ টার মধ্যে ভদ্রেশ্বর স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য টানা ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ জন্য হাওড়া - ব্যান্ডেল শাখায় ৫ টি এবং হাওড়া - বর্ধমান শাখায় ১ টি লোকাল ট্রেন বন্ধ থাকবে।

অর্ণবের জের কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ নিজের শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যেই উপগ্রহ চিত্র অনুযায়ী এটি গভীর বা অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এই নিম্নচাপের অবস্থান। 

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

31 Oct 2026, 2:01 PM

গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ

কালীপুজোর আগেই স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা। নবান্নে বৈঠক। রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বড় অগ্রগতি। আগামী সপ্তাহের শেষের দিকেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। চলতি বছরের মার্চ মাসে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিয়েছিল এসএসসি।

 

31 Oct 2026, 2:00 PM

Tiger in Eco park: কলকাতার ইকোপার্কে আসতে চলেছে বাঘ

কলকাতার ইকোপার্কে আসতে চলেছে বাঘ। বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেন,  কলকাতার ইকোপার্কে ভিজিট করে দেখলাম সেখানে সবকিছুই আছে শুধু বাঘ ছিল না। সিন্ধান্ত নিয়েছি আগামী তিনমাসের মধ্যে বাঘ আনা হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ধরে নিন ১ জানুয়ারী একটি বাঘ আনব। বেঙ্গল সাফারি থেকে বাঘ আনব এবং ঝাড়গ্রামে ৪-৫টা বাঘ নিয়ে যাব। 

31 Oct 2026, 12:37 PM

Maa Flyover: মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৩


শনিবার সকাল ৮টা নাগাদ মা ফ্লাইওভারে হিন্দু বেরিয়াল গ্রাউন্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে ডিভাইডার টপকে উল্টো দিকের ফ্ল্যাঙ্কে চলে যায় গাড়িটি। সেখানেই অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আ

31 Oct 2026, 8:50 AM

Rachna Banerjee on Indranil Sen: ইন্দ্রনীল সেনকে নিয়ে বিস্ফোরক রচনা

হুগলি সাংসদ এলাকার মধ্যে হলেও চন্দননগর বিধানসভায় যখন তখন ঢুকতে পারতেন না সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।ইন্দ্রনীল সেনের অনুমতি ছাড়া চন্দনগরের প্রবেশ নিষেধ ছিল। একই দলের বিধায়ক সাংসদ হলেও সেই কারনে এক সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি বলে আক্ষেপের সুরে জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে দাঁড়ানোর আগে ব্যক্তিগতভাবে ইন্দ্রনীল সেনের সঙ্গে তার কোন পরিচয় ছিল না বলে দাবি করেন রচনা। শিল্পী ইন্দ্রনীল ভালো নাম করেছিলেন কিন্তু রাজনীতিবিদ হিসানে নন।

31 Oct 2026, 8:46 AM

Tollywood: টেকনিশিয়ানস ফেডারেশন নির্বাচন শুরু

টলিপাড়ায় আজ টেকনিশিয়ানস ফেডারেশন নির্বাচন শুরু হচ্ছে আজ থেকে। আজ শনিবার ৩১ অক্টোবর এবং কাল রবিবার পয়লা নভেম্বর ভোটাভুটি চলবে। অরূপ স্বরূপ অর্থাৎ বিশ্বাস ব্রাদার্স জমানার অবসানের পর এটিই ফেডারেশনের প্রথম নির্বাচন। মোট চারটি স্টুডিওতে ভোটগ্রহণ হবে। টেকনিশিয়ান স্টুডিও, নিউ থিয়েটার ওয়ান স্টুডিও, ইন্দ্রপুরী স্টুডিও এবং ভারতলক্ষ্মী স্টুডিও।

31 Oct 2026, 8:45 AM

Howrah Division Train Cancel: টানা ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

হাওড়া - বর্ধমান মেন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য আজ শনিবার রাত সাড়ে ১১ টা থেকে কাল রবিবার ভোর সাড়ে ৫ টার মধ্যে ভদ্রেশ্বর স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য টানা ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ জন্য হাওড়া - ব্যান্ডেল শাখায় ৫ টি এবং হাওড়া - বর্ধমান শাখায় ১ টি লোকাল ট্রেন বন্ধ থাকবে। অন্য দিকে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পারাজ এবং গলসি স্টেশনের মধ্যে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য আজ শনিবার থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ৩ টে থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। 

31 Oct 2026, 8:44 AM

Bhutan Flash Flood: ভুটানে ফের ঘনাচ্ছে বিপদের মেঘ, বাড়ছে জলস্তর, বন্যার আশঙ্কা বাংলা, আসামে

লুঙ্গু ও গ্যাংচেন ট্যাগ থেকে আসা নদীর জল এবং তিব্বত সীমান্ত লাগোয়া শিনতাফু হিমবাহ গলে রাতারাতি তৈরি হয়েছে কৃত্রিম হ্রদ। বিপর্যয়ের ২৪ ঘণ্টা কাটার আগেই নতুন করে ঘনাচ্ছে বিপদের মেঘ। ফের তৈরি হয়েছে একটি কৃত্রিম হ্রদ। হড়পা বানের জেরে বাড়ছে তার জলস্তরও। যে কোনও মুহূর্তে সেই জল উপচে বা হ্রদ ফেটে নেমে আসতে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থল পরিদর্শনে আজ যেতে পারেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। লুঙ্গু ও গ্যাংচেন ট্যাগ থেকে আসা নদীর জল এবং তিব্বত সীমান্ত লাগোয়া শিনতাফু হিমবাহ গলে রাতারাতি তৈরি হয়েছে কৃত্রিম হ্রদ। হড়পা বানের জেরে তার গতিপথে জমে থাকা ধ্বংসস্তূপে বন্ধ হয়ে গিয়েছে হ্রদের মুখ। 

31 Oct 2026, 8:43 AM

Census: ২০২৭ সালের জনগণনার দিনক্ষণ ঘোষণা

২০২৭ সালের জনগণনার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত চলবে জনগণনার কাজ। এরপর ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে পুনর্বিবেচনার পর্ব। জনগণনার আগে ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত নাগরিকদের জন্য স্ব-গণনারসুযোগ রাখা হয়েছে। অর্থাৎ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরুর আগেই নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন নাগরিকরা।
 

31 Oct 2026, 8:42 AM

Food safety: পুজো মিটতেই ফের অ্যাকশনে ফুড সেফটি কমিশন

পুজো মিটতেই ফের অ্যাকশনে ফুড সেফটি কমিশন এবং কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা অভিযান। এবার শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায়। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ফুড সেফটি উইং এর আধিকারিকেরা অভিযান শুরু করেন। ফুটসেফটি অফিসারেরা খাদ্যের গুণমান পরীক্ষা করে দেখছেন। শিয়ালদা স্টেশন সংলগ্ন ফুড স্টল গুলিতে FASAAI এর  নিয়ম মেনে খাবার প্রস্তুত হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন। সঙ্গে এনেছেন বিশেষ রাসায়নিক। হাতেকলমে খাবারের ওপর প্রয়োগ করা হচ্ছে।

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES