Fire in South City Apartment; সাউথ সিটি আবাসনে আগুন
সাউথ সিটি-এলাকায় আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড সূত্রে খবর, মলের পাশের কোনো বিল্ডিংয়ে আগুন লেগেছে। পরে জানা যায়, অভিজাত সাউথ সিটি আবাসনে আগুন লেগেছে। সাতটা ইঞ্জিন কাজ করছে।
West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
ফায়ার ব্রিগেড সূত্রে খবর, মলের পাশের কোনো বিল্ডিংয়ে আগুন লেগেছে। দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- আজ কেমন থাকবে ওয়েদার? এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভুটানের হিমবাহ-হ্রদে ফাটল। আসছে বড় বিপর্যয়! আগামী ১৯ ডিসেম্বর গড়াবে বেলেঘাটা থেকে আইটি সেন্টার মেট্রোর চাকা! কোহিনূর গ্রুপের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ, কলকাতা-আসানসোল-সহ চার জায়গায় তল্লাশি অভিযান। এর মধ্যে আবার ভূস্বর্গে ভূকম্প! কাশ্মীরের কুলগামে অনুভূত হল ৩.৬ মাত্রার ভূমিকম্প।
সাউথ সিটি-এলাকায় আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড সূত্রে খবর, মলের পাশের কোনো বিল্ডিংয়ে আগুন লেগেছে। পরে জানা যায়, অভিজাত সাউথ সিটি আবাসনে আগুন লেগেছে। সাতটা ইঞ্জিন কাজ করছে।
ঘূর্ণিঝড় 'অর্ণব' ও পূর্ণিমার ভরা কোটালের জেরে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌশুনির পয়লাঘেরি এলাকায় চিনাই নদীর বাঁধে নামল ভয়াবহ ধস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৫০ মিটার বাঁধ ধসে যায়। পাশাপাশি আরও ১০০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। আতঙ্ক ছড়ায় এলাকায়। রাতেই বাঁধ মেরামতির কাজে হাত লাগান গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের আধিকারিক, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিস।
আগামী ১৯ ডিসেম্বর গড়াবে বেলেঘাটা থেকে আইটি সেন্টার মেট্রোর চাকা! মেট্রো সূত্রে খবর, বড়দিনের আগেই ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে বাণিজ্যিক যাত্রী পরিষেবা চালু হতে চলেছে অরেঞ্জ লাইন মেট্রোর বেলেঘাটা স্টেশন থেকে আইটি সেন্টার অর্থাৎ, সেক্টর ফাইভ পর্যন্ত। সম্প্রতি সাঁতরাগাছিতে রেলের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দিয়েছেন।
কোহিনূর গ্রুপের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ, কলকাতা-আসানসোল-সহ চার জায়গায় তল্লাশি অভিযান।
২৯০ কোটি কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগে কোহিনূর গ্রুপের বিরুদ্ধে তদন্তে তৎপরতা। কলকাতা, আসানসোল-সহ রাজ্যের চারটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। লেকটাউন, আসানসোল, উত্তরপাড়া এবং হাওড়ায় চলছে এই অভিযান।
ভূস্বর্গে ভূকম্প! কাশ্মীরের কুলগামে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হল। ৩০ অক্টোবর শুক্রবার রাত পৌনে দুটো নাগাদ। মাটির ১০ কিমি গভীরে ছিল এই কম্পনের উৎস। এখনও পর্যন্ত এরে জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।
মেঘভাঙা বৃষ্টির জেরে ভুটানের গাসা জেলার শিনতাফু হিমবাহ হ্রদ (মোচু নদীর উৎসস্থল) ভেঙে পড়েছে।
এর জেরে বন্যায় ফের বিধ্বস্ত হতে পারে ভুটানের একাধিক জায়গা। এই পরিস্থিতিতে ভারতকেও সতর্ক করল ভুটান। সতর্কবার্তা জারি করা হয়েছে জলসম্পদ উন্নয়ন দফতর ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফেও।