/Breaking News Live Update: ঘুমন্ত রাহুল গান্ধী! সল্টলেক জুড়ে পোস্টার, দেশের নেতা কি এমনই হওয়া উচিৎ?
Live Now
Breaking News Live Update: ঘুমন্ত রাহুল গান্ধী! সল্টলেক জুড়ে পোস্টার, দেশের নেতা কি এমনই হওয়া উচিৎ?
West Bengal, India Breaking News Live Updates: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে--করুণাময়ী বাস টার্মিনাস এবং করুণাময়ী মোড়-সহ সল্টলেকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর পোস্টার। কে লাগিয়েছে পোস্টার? এবার কলকাতায় বাসে উঠলেই গুনতে হবে ১৮ টাকা!
Uttarakhand: উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার পাঁচ যুবক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার পাঁচ যুবক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরাখণ্ডের এসডিআরএফ। এই ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা। নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজন হলেন তাপস বাউরি, রতন ঘোষ, রিন্টু মণ্ডল ও উদয় ঘোষ। তাঁদের বাড়ি বাঁকুড়া-১ ব্লকের আঁচুড়ি শালবনি এলাকায়। অপর যুবক মনোজ খাওয়াসের বাড়ি ওই ব্লকের কেশরা এলাকায়।
03 Nov 2026 08:04 IST (IST)
Canning Incident: দোকান নিয়ে বচসা থেকে রক্তারক্তি, একই পরিবারের ৪ জন জখম
দোকান নিয়ে বিবাদের জেরে তুলকালাম ক্যানিং থানা এলাকায়। একই পরিবারের চারজন গুরুতর জখম। সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়ার বুড়ির মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দোকান নিয়ে একই পরিবারের দুই পক্ষের মধ্যে বচসা চলছিল। সেই বচসাই হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, লাঠি, বাঁশ ও লোহার রড দিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষ। মারামারিতে একই পরিবারের চারজন গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে চারজনই ক্যানিং মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন।
03 Nov 2026 08:04 IST (IST)
Bus Fare: কলকাতায় বাসে উঠলেই গুনতে হবে ১৮ টাকা!
এবার কলকাতায় বাসে উঠলেই গুনতে হবে ১৮ টাকা! বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার জন্য পরিবহণমন্ত্রীকে প্রস্তাব সহ চিঠি দিয়েছে বেসরকারি বাস মালিকদের বৃহত্তম সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সংগঠনের তরফে প্রস্তাব, মহানগরে সাধারণ বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিমিতে ১৮ টাকা পর্যন্ত ভাড়ার কথা বলা হয়েছে। এই দাবি মানলে বাসে উঠলেই গুনতে হবে ১৮ টাকা! রাজ্যের অন্যান্য জায়গার বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসি বাসের ভাড়া বাড়ানোর আবেদনও করা হয়েছে।
03 Nov 2026 08:01 IST (IST)
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধী। দেশের নেতা কি এমনই হওয়া উচিৎ? প্রশ্ন পোস্টারে
করুণাময়ী বাস টার্মিনাস এবং করুণাময়ী মোড়-সহ সল্টলেকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর পোস্টার। কে লাগিয়েছে পোস্টার? স্থানীয় বাসিন্দারা বলছেন, পোস্টার কাল সন্ধ্যায় ছিল না। রাতে সবার অলক্ষ্যে লাগানো হয়েছে একাধিক জায়গায়। প্রসঙ্গত ইন্ডিয়া জোটের একরাশ অপপ্রচারের বিরুদ্ধে গতকাল বিজেপি সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে মহামিছিল দেখেছে কলকাতা। সেখানে কোথাও এই ধরনের পোস্টার দেখা যায়নি। তাহলে সল্টলেক জুড়ে রাতারাতি এই পোস্টার মারল কারা? উঠছে প্রশ্ন।
৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং।
West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
করুণাময়ী বাস টার্মিনাস এবং করুণাময়ী মোড় সহ সল্টলেকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর পোস্টার। কে লাগিয়েছে পোস্টার? স্থানীয় বাসিন্দারা বলছেন, পোস্টার কাল সন্ধ্যায় ছিল না। রাতে সবার অলক্ষ্যে লাগানো হয়েছে একাধিক জায়গায়।
এবার কলকাতায় বাসে উঠলেই গুনতে হবে ১৮ টাকা! বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার জন্য পরিবহণমন্ত্রীকে প্রস্তাব সহ চিঠি দিয়েছে বেসরকারি বাস মালিকদের বৃহত্তম সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট।
দোকান নিয়ে বিবাদের জেরে তুলকালাম ক্যানিং থানা এলাকায়। একই পরিবারের চারজন গুরুতর জখম। সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়ার বুড়ির মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দোকান নিয়ে একই পরিবারের দুই পক্ষের মধ্যে বচসা চলছিল। সেই বচসাই হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, লাঠি, বাঁশ ও লোহার রড দিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষ।
নভেম্বর তৃতীয় দিনে ঘন কুয়াশার চাদর ! জাঁকিয়ে পড়ল শীত! দৃশ্যমানতা কম থাকায় লাইট জ্বালিয়ে চলাচল করছে ট্রাক,লরি থেকে শুরু করে ছোটো চারচাক্কার গাড়ি ! শিলিগুড়ি মহকুমার পানিট্যাঙ্কি সহ মহকুমা আরও বেশি কিছু এলাকার এই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শিলিগুড়ি - নেপালগামী ২ নম্বর এশিয়ান হাইওয়ে। আবহাওয়া পরিবর্তনের কারণে বর্তমানে কুয়াশার দখলে। কুয়াশার চাঁদরে ঢেকেছে গ্ৰামগুলিও।