SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Breaking News Live Update: সাধারণ ঘূর্ণিঝড় ক্রমান্বয়ে শক্তিসঞ্চয় করে সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হচ্ছে! এবার?

West Bengal, India Breaking News Live Updates: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে--দিল্লিতে রবিবার ইন্ডি জোটের সভা নিয়ে কী বললেন অর্জুন সিং? আজ সোমবার সারাদিন কেমন থাকবে ওয়েদার? সাধারণ ঘূর্ণিঝড় ক্রমান্বয়ে শক্তিসঞ্চয় করে সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হচ্ছে! ওদিকে ভেররাতে মহাকরণের পিছনের একটি বিল্ডিংয়ে আগুন লাগে। সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।

Written By Soumitra Sen
Published: Nov 02, 2026, 07:40 AM IST | Updated: Nov 02, 2026, 07:47 AM IST
Join

West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- আজ কেমন থাকবে ওয়েদার? জানা গিয়েছে, সাধারণ ঘূর্ণিঝড় ক্রমান্বয়ে শক্তিসঞ্চয় করে সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হচ্ছে! এবার কী হবে? ওদিকে ভেররাতে মহাকরণের পিছনের একটি বিল্ডিংয়ে আগুন লাগে। এখনও গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। দিল্লিতে রবিবার ইন্ডি জোটের সভা নিয়ে কী বললেন অর্জুন সিং? সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।
 

02 Nov 2026, 7:46 AM

Kolkata Fire News; মহাকরণে আগুন

মহাকরণের পিছনে আগুন। মহাকরণের পিছনে একটি বহুতলের অফিসে ভোররাতে আগুন লাগে। 

 

চার তলার অফিসে অগ্নিকাণ্ডে ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। কম্পিউটার-সহ একাধিক সামগ্রী অফিসে থাকায় পুড়ে গেছে সব। জানা গিয়েছে, রাত সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে। তবে এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে। অবশ্য বিবাদী বাগ জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী। এখনও বাড়ির চতুর্দিক দিয়ে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে।
 

 

02 Nov 2026, 7:45 AM

weather update; আজকের আবহাওয়া

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘূর্ণিঝড় শেষ ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিবেগে স্থলভাগের দিকে এগোচ্ছে। 

 

ইতিমধ্যেই সাধারণ ঘূর্ণিঝড় থেকে এটি ক্রমান্বয়ে শক্তিশালী অর্থাৎ, সিভিয়ার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। আজ সোমবার সন্ধ্যেয় এটি জলভাগে নিজের সর্বোচ্চ শক্তি সঞ্চয় করে গঠন সম্পূর্ণ করবে। তারপর গতি আরও কমিয়ে এগোতে থাকবে স্থলভাগের দিকে। 
 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES