• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /প্রেমিকাকে ১,০০০ ফুট গভীর খাদে ফেলে খুন! সেলফি দুর্ঘটনার গল্প সাজিয়েও শেষরক্ষা হল না প্রেমিকের

প্রেমিকাকে ১,০০০ ফুট গভীর খাদে ফেলে খুন! সেলফি দুর্ঘটনার গল্প সাজিয়েও শেষরক্ষা হল না প্রেমিকের

Maharashtra Crime: ঘটনার পর সে নিজেই থানায় গিয়ে দাবি করে, সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছেন প্রেমিকা। পুলিসের টানা জেরায় অসঙ্গতি ধরা পড়ায় অবশেষে সে নিজের অপরাধ স্বীকার করে এবং গ্রেফতার হয়। ১,০০০ ফুট নীচে থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।

Written BySoumita Khan
Published: Oct 13, 2026, 07:36 AM IST|Updated: Oct 13, 2026, 10:29 AM IST
joinshare
প্রেমিকাকে ১,০০০ ফুট গভীর খাদে ফেলে খুন! সেলফি দুর্ঘটনার গল্প সাজিয়েও শেষরক্ষা হল না প্রেমিকের

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুণের কেতন খুনের উলটপুরান। এবার প্রেমিকাকে ১,০০০ ফুট গভীর খাদে ফেলে খুন। তবে ঘটনাটিকে দুর্ঘটনার গল্প সাজিয়েও শেষরক্ষা হয়নি প্রেমিকের। ঘটনাটি মহারাষ্ট্রের কোলহাপুরে। গত শুক্রবার সকালে বিয়ের সম্বন্ধ ভেঙে অন্য জায়গায় ঠিক হওয়ার ক্ষোভে ২৩ বছর বয়সী প্রেমিকা তারান্নুম বশির নায়েককে ১,০০০ ফুট গভীর খাদে ঠেলে ফেলে খুন করে প্রেমিক। অভিযুক্তের নাম শ্রীপদ দিনকর ভাদর (২৫)। ঘটনাটি ঘটেছে কোলহাপুরের ভুদারগড় তালুকের নায়েকওয়াড়ি জলপ্রপাতে। খুনের পর এটিকে অসাবধানতাবশত সেলফি তোলার দুর্ঘটনা বলে চালিয়ে পার পাওয়ার চেষ্টা করে প্রেমিক। তবে পুলিসের কড়া জেরায় অবশেষে গ্রেফতার হয়েছে অভিযুক্ত।

পুলিস সূত্রে জানা গেছে, শ্রীপদ এবং তারান্নুম- উভয়েই গারগোটির শিবাজীনগরের বাসিন্দা। তাঁদের মধ্যে প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত ৯ অক্টোবর শুক্রবার সকালে বেড়াতে যাওয়ার নাম করে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী তারান্নুমকে নায়েকওয়াড়ি জলপ্রপাতের শীর্ষে নিয়ে যায় শ্রীপদ। সেখানে পৌঁছে তরুণী স্পষ্ট জানিয়ে দেন যে তাঁদের সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয়। কারণ আগামী মাসেই পরিবারের তরফে তাঁর অন্যত্র বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে।

আরও পড়ুন: বাবা সব সামলে নেবে! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ৩ পড়ুয়া, অভিযুক্তের ঔদ্ধত্যে ফুঁসছে এলাকাবাসী

এই কথা শুনেই শ্রীপদ মেজাজ হারায়। দুজনের মধ্যে তীব্র কথাকাটাকাটি শুরু হয়। তরুণী নিজের সিদ্ধান্তে অনড় থাকায় ক্ষোভে ফেটে পড়ে শ্রীপদ। সে মুহূর্তের মধ্যে তারান্নুমকে ধাক্কা দিয়ে গভীর খাদে ফেলে দেয়। অপরাধ ধামাচাপা দিতে এক ধূর্ত পরিকল্পনা ফাঁদে শ্রীপদ। সে সরাসরি না পালিয়ে পরদিন, অর্থাৎ শনিবার ভুদারগড় থানায় হাজির হয়। পুলিসকে সে দাবি করে জানায়, জলপ্রপাতের ধারে সেলফি তোলার সময় পা পিছলে খাদে পড়ে গিয়েছেন তারান্নুম।

অভিযুক্তের কথায় একাধিক অসঙ্গতি মেলায় তদন্তকারীদের তীব্র সন্দেহ হয়। শুরু হয় টানা ম্যারাথন জেরা। পুলিসের কড়া প্রশ্নের মুখে ভেঙে পড়ে শেষমেশ খুনের কথা স্বীকার করে শ্রীপদ। পুলিস তাকে তখনই গ্রেফতার করে।

এদিকে প্রায় ১,০০০ ফুট গভীর খাদ থেকে উদ্ধারকারী দল তরুণীর নিথর দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য কোলহাপুরের সিপিআর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাতে জমজমাট পার্টি, সকালে রক্তক্ষয়ী সংঘর্ষ! বন্ধুদের হাতেই খুন ২৫ বছরের ফিটনেস ট্রেনার

এই নৃশংস ঘটনায় গারগোটি এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তরুণীর পরিবারের দাবি, অভিযুক্ত শ্রীপদ এক স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ। পরিবারের এক আত্মীয় বলেন, 'কোনওরকম রাজনৈতিক চাপ ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করতে হবে। গ্রামাঞ্চলের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।' এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে পুরো মামলাটি ফাস্ট-ট্র্যাক আদালতে চালানোর জোরালো দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

উল্লেখ্য, কিছুদিন আগেই মহারাষ্ট্রের পুণেতে প্রায় একই ধরনের এক অপরাধের খবর সামনে এসেছিল। সেখানে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে সিয়া গয়াল নামের এক তরুণী কেল্লার খাদে ঠেলে ফেলে নিজের হবু স্বামীকে খুন করেছিল। কোলহাপুরের এই ঘটনা সেই স্মৃতিকেই ফের উসকে দিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime News