'আজ থেকে আমরা আলাদা হলাম'... মন্ত্রীর ১৪ বছরের সংসার ভেঙে তছনছ! আচমকাই ডিভোর্সের ঘোষণা সুন্দরী স্ত্রীর
BIG BREAKING: ১৪ বছরের দাম্পত্য় জীবনে ইতি টানলেন মন্ত্রী আধব অর্জুন! তাঁর স্ত্রী ডেইজি মার্টিন নেটদুনিয়ায় বিচ্ছেদের ঘোষণা করেছেন। যদিও তাঁরা একসঙ্গেই সন্তানকে মানুষ করবেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিলনাড়ুর জনপ্রিয় মন্ত্রী আধব অর্জুন এবং তাঁর স্ত্রী ডেইজি মার্টিনের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি! ডেইজি সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে তাঁদের চরম সিদ্ধান্তের কথা জানিয়েছেন সকলকে। ইনস্টাগ্রামে ডেইজি লিখেছেন, '১৪ বছর ধরে আমরা একে অপরের জীবনের অংশ ছিলাম। আমাদের দীর্ঘ পথচলায় ছিল ভালোবাসা, বোঝাপড়া ও পরিবর্তন। বন্ধু, জীবনসঙ্গী এবং অভিভাবক হিসেবে আমরা জীবনের বিভিন্ন অধ্যায় একসঙ্গে পার করেছি। আজ, আধাভ অর্জুন এবং আমি পারস্পরিক সম্মতির ভিত্তিতে দম্পতি হিসেবে আলাদা হওয়ার এবং ভিন্ন পথে চলার সিদ্ধান্ত নিয়েছি।' ডেইজি জানান, তাঁরা দু'জনেই যৌথভাবে সন্তানের দায়িত্ব পালন (কো-প্যারেন্টিং) করবেন এবং সন্তানের সুখ ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডেইজি আরও বলেন, 'যদিও আমাদের দু'জনের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। তবুও সন্তানের দায়িত্ব পালন এবং তার সুখ ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের কাছে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।' ডেইজি আরও জানিয়েছেন যে, আধবের প্রতি তাঁর শ্রদ্ধা অটুট এবং তিনি তাঁর ভবিষ্যতের সব প্রচেষ্টায় আধবের সুখ ও সাফল্যই কামনা করবেন। এছাড়া, বিচ্ছেদের এই সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধও জানিয়েছেন তিনি। ডেইজির সংযোজন, 'আধবের প্রতি আমার শ্রদ্ধা সবসময় থাকবে। সে জীবনে যা কিছু বেছে নেবে, তাতে আমি তার সুখ, শান্তি ও সাফল্য কামনা করি। জীবনের এই পরিবর্তনের মুহূর্তে আমরা আপনাদের সহানুভূতি, সদয় মনোভাব এবং আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানাচ্ছি।'
কে আধব অর্জুন?
আধব অর্জুনের একাধিক পরিচয় রয়েছে। তিনি দেশের চেনা রাজনীতিবিদ, রাজনৈতিক কৌশলবিদ, ক্রীড়া প্রশাসক এবং তামিলনাড়ু সরকারের ক্যাবিনেট মন্ত্রী। তিনি তামিলনাড়ুর পূর্তমন্ত্রী (যাঁর আওতায় ভবন, মহাসড়ক এবং ছোট বন্দরসমূহ অন্তর্ভুক্ত) এবং ক্রীড়া উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১০ মে এই পদে এসেছেন তিনি। চলতি বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চেন্নাইয়ের ভিল্লিভাক্কাম নির্বাচনী এলাকা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া সি. জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্রি কাজাগামের (টিভিকে) অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং দলের নির্বাচনী প্রচার ব্যবস্থাপনা বিষয়ক সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অতীতে তিনি বিদুতলাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) এবং দ্রাবিড় মুন্নেত্র কাজাগামের (ডিএমকে) সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া (বিএফআই)-এর সভাপতি এবং তামিলনাড়ু অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকও।
কে ডেইজি মার্টিন?
ডেইজি মার্টিন একজন উদ্যোক্তা। যাঁর বাবা লটারি ব্যারন স্যান্টিয়াগো মার্টিন। ডেইজির লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি অ্যারাইজ ইনভেস্টমেন্টস অ্যান্ড ক্যাপিটাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তাঁর প্রোফাইলে উল্লেখ করা হয়েছে যে, তিনি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সুরক্ষিত আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করেন। যেখানে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: নগ্ন ছবির ফাঁদ! দেশের গোপন যুদ্ধ পরিকল্পনা ফাঁস এয়ার ফোর্স অফিসারের, চরম বিশ্বাসঘাতকতা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)