• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /Dating App Match: ডেটিং অ্যাপে আলাপ! বিয়ের তাগিদে কানাডা থেকে ভারতে, ৪৮ ঘণ্টা ফ্ল্যাটে মাস্টারের সঙ্গে মহিলা! তারপরেই...

Dating App Match: ডেটিং অ্যাপে আলাপ! বিয়ের তাগিদে কানাডা থেকে ভারতে, ৪৮ ঘণ্টা ফ্ল্যাটে মাস্টারের সঙ্গে মহিলা! তারপরেই...

প্রায় এক বছর আগে এক ডেটিং অ্যাপের কানাডিয়ানের সঙ্গে আলাপ। তাঁদের কথাবার্তা ধীরে ধীরে সম্পর্কে রূপ নেয় এবং শেষ পর্যন্ত তাঁরা বিয়ে করতে সম্মত হন।

Written BySubhapam Saha
Published: Nov 15, 2026, 06:46 PM IST|Updated: Nov 15, 2026, 06:58 PM IST
joinshare
Dating App Match: ডেটিং অ্যাপে আলাপ! বিয়ের তাগিদে কানাডা থেকে ভারতে, ৪৮ ঘণ্টা ফ্ল্যাটে মাস্টারের সঙ্গে মহিলা! তারপরেই...

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডেটিং অ্যাপে ম্যাচ! আর তারপরেই জীবনসঙ্গী খোঁজে কানাডা থেকে সোজা ভারতে আসেন এক মহিলা। প্রায় এক বছরের বিস্তর পরিকল্পনা দু'দিনেই ভেস্তে গেল। ৬১ বছর বয়সী ওই প্রবীণা কানাডা থেকে রাজস্থানে গিয়েছিলেন এমন এক ব্যক্তিকে বিয়ে করতে, যার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল ডেটিং অ্যাপের মাধ্যমে। তবে সাক্ষাতের পর ওই মহিলার বয়স জানতে পেরেই পুরুষটি বিয়ে করতে অস্বীকার করেন। যা নিয়ে শুরু হয় মতবিরোধ! বিষয়টি কানাডার দূতাবাস পর্যন্ত গড়ায়! প্রায় এক বছর আগে এক ডেটিং অ্যাপে নিতিন নামের ওই ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছিল কানাডিয়ান মহিলার। এরপর তাঁদের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় গড়ায় এবং এক পর্যায়ে এসে তাঁরা বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেন। তারপর বাকিটা ইতিহাস!

আরও পড়ুন: ফের বাড়ল CNG-র দাম, এবার লাফিয়ে বাড়ছে অটোর ভাড়া?

ঠিক কী হয়েছিল

পর্যটক ভিসায় ভারতে আসা ওই মহিলা গত ১১ নভেম্বর দিল্লিতে আসেন। হরিয়ানার পানিপথের বাসিন্দা নীতিন তাঁকে বিমানবন্দরে আনতেও এসেছিলেন। এরপর নিতিন তাঁকে নিয়ে যান রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার নিমরানার বিবি বিল্ডার্স সোসাইটিতে। সেখানেই নিতিনের মামা-মামির এক ফ্ল্যাটে তাঁকে রাখেন। সেখানে তাঁরা প্রায় দু'দিন ছিলেন। কিন্তু ওই নারীর বয়স প্রায় ৬১ বছর! যা জানার পরই বিয়ের পরিকল্পনা ভেস্তে যায়। পরিস্থিতির আকস্মিক মোড়ে আতঙ্কিত ওই মহিলা গত ১৩ নভেম্বর কানাডিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে পুরো ঘটনাটি জানান। দূতাবাস স্থানীয় পুলিসকে বিষয়টি জানায়, যার পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর ভোর ৪টার দিকে পুলিশ বিবি বিল্ডার্স সোসাইটিতে যায়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিস উভয়কেই থানায় নিয়ে যায়। জনশান্তি ভঙ্গের অভিযোগে নিতিনকে পুলিসি হেফাজতে নেওয়া হয়, তবে পরে তিনি জামিনে ছাড়াও পেয়ে যান।

এই সেই নিতিন

 

আরও পড়ুন: নভেম্বরেই বিশেষ অধিবেশন ডেকে আনা হচ্ছে ডিলিমিটেশন বিল! বড় ভূমিকা থাকছে NCPI-এর?

মহিলা এখন কোথায়?

এদিকে ওই মহিলাকে কোটপুতলির এক কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে তাঁকে এক ডিটেনশন ফেসিলিটিতে রাখা হয়েছে। পুলিস জানিয়েছে, নিতিন পানিপথের এক বেসরকারি স্কুলের শিক্ষক। কর্তৃপক্ষ এই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করছে এবং কানাডিয়ান দূতাবাস ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়া ওই নারীর মহিলা যাতে নিরাপদে কানাডায় ফিরে যেতে পারেন বিষয়টি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়। সাধারণত  ডেটিং অ্যাপে প্রতারিত হওয়ার ঘটনা প্রায়শই শোনা যায়। তবে এবার মোহভঙ্গের! দু'তরফেই হৃদয় ভাঙল বলা যায়...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
National News