রাজীব চক্রবর্তী: সংসদে বিশেষ অধিবেশন ডেকে আনা হচ্ছে ডিলিমিটেশন বিল! এমনটাই খবর রাজনীতির রাজনৈতিক মহলে। সূত্রের খবর, ডিলিমিটেশন নিয়ে অধিবেশনের জন্য জোড়জোড় শুরু করে দিয়েছে এনডিএ শিবির। এনডিএ শিবিরের সাংসদদের দিল্লির আসেপাশে থাকতে বলা হয়েছে। ২০-৩০ নভেম্বরের মধ্যে আনা হতে পারে ওই বিল। এমনটাই সূত্রের খবর।
নভেম্বর মাস চলছে। এমাসেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। সরকার সূত্রে খবর, এমাসেই একটি বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। সেই অধিবেশনের লক্ষ্য ডিলিমিটেশন বিল আনা। ডিলিমিটেশন বিল ও মহিলা সংরক্ষণ বিল পাস করানোই সরকারের লক্ষ্য। ওই সময় সাংসদদের তাদের নিজেদের শহরে থাকতে বলা হয়েছে। কারণ আপতকালীন পরিস্থিতিতে যদি কোনও অধিবেশন ডাকা হয় তাহলে যাতে তারা দিল্লি আসতে পারেন তার জন্যই ওই ব্যবস্থা।
উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে ডিলিমিটেশন বিলা আনা হয়েছিল সংসদ। কিন্তু সেই বিল পাস করানো যায়নি। তাই ফের একবার সংসদের আনা হচ্ছে ওই বিল। তার জন্য ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন। এপ্রিলে ওই বিলের পক্ষে ভোট পড়ে ২৯৮টি। বিপক্ষে পড়ে ২৩০ ভোট। তবে এবার মনে করা হচ্ছে ওই প্রয়োজনীয় সংখ্যা এনডিএর হাতে এসে গিয়েছে। শীতকালীন অধিবেশনের ১-২ দিন আগে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।
ওই বিল পাস করাতে গেল এনডিএর প্রয়োজন ৩৬০ জনের সমর্থন। লোকসভায় রয়েছেন ৫৫৪ সাংসদ। সংবিধান সংশোধন করতে গেল দুই তৃতীয়াংশ ভোট পেতে হবে। সেক্ষেত্রে প্রয়োজন ৩৬০ জনের ভোট। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ভেঙে তৈরি হওয়া এনসিপিআইএর কথা উঠে আসতে পারে। ওই দলে রয়েছেন ২০ সাংসদ। কিন্তু সমস্যা হল ওই ২০ সাংসদ সরকারের পক্ষে ভোট দিতে পারবেন না। কারণ সংবিধান বিশেষজ্ঞরা বলছেন ভোট দিতে গেল তারা অ্যান্টি ডিফেকশন ল এর আওতায় পড়ে যাবেন। এমনকি তাদের সদস্য পদ খারিজও হয়ে যেতে পারে। কারণ এরকম ভোটাভুটিতে দল হুইপ জারি করবে। সেক্ষেত্রে তাকে দলের নির্দেশ মেনে চলতে হবে। এখানে একটি জিনিস হতে পারে। এনসিপিআই সাংসদদের অ্যাবস্টেইন করাতে পারে এনডিএ। অর্থাত্ ভোট দেওয়া থেকে বিরত করতে পারেন। তাহলে মোট ভোটটা কমে যাবে।
ডিলিমিটেশন বিল পাস করানোর জন্য যে ৫৪ জন সাংসসদ কম পড়ছিল তার থেকেও ২০ জন কমে যাবে যদি এনসিপিআইকে অ্যাবস্টেইন করানো যায়। সেক্ষেত্রে এনডিএর লাগবে ৩৪ জনের সমর্থন। এদিকে, ডিএমকে-র সঙ্গে কথা বলছে এনডিএ। ডিএমকের রয়েছে ২২ জন। তারা কিন্তু বিরোধী শিবিরে। তারা আবার ডিমিটেশের বিরুদ্ধে। তারা যদি রাজি হয়ে যায় তাহলে অনেকটাই সুবিধে হবে এনডিএর। তবে চুপ করে বসে নেই এনডিএ। তারা কথা বলছেন এনসিপির সঙ্গে। তাদের হাতে রয়েছে ৮ জন। এর পাশাপাশি এনডিএ বিরোধী আরও অন্য অনেক ছোট দলের সঙ্গে কথা বলছে এনডিএ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)