• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /'সর্বসম্মতিতেই SIR-র সিদ্ধান্ত', সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ব্যাখ্যা নির্বাচন কমিশনের

'সর্বসম্মতিতেই SIR-র সিদ্ধান্ত', সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ব্যাখ্যা নির্বাচন কমিশনের

Supreme Court SIR case: জুন ২০২৫, অক্টোবর ২০২৫ ও মে ২০২৬ তারিখে তিন নির্বাচন কমিশনার সম্মতিতেই SIR সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়

Written ByTanumoy Ghosal
Published: Oct 26, 2026, 11:32 PM IST|Updated: Oct 26, 2026, 11:37 PM IST
joinshare
'সর্বসম্মতিতেই SIR-র সিদ্ধান্ত', সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ব্যাখ্যা নির্বাচন কমিশনের

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: SIR মামলায় বড় আপডেট। সুপ্রিম কোর্টে এবার হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন কমিশনের সম্মতিতেই SIR।  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একা কোনও সিদ্ধান্ত নেননি। হলফনামায় উল্লেখ, 'তিন কমিশনারের মধ্যে আলোচনায় কী প্রশ্ন উঠেছে, কী পরামর্শ দেওয়া হয়েছে, কী পর্যবেক্ষণ রাখা হয়েছে, তার সঙ্গে কমিশনের সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই'।

আরও পড়ুন:  শিক্ষা দফতরে ১০০ কোটির কেলেঙ্কারি: গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী, ভোটে হারার পর মন্ত্রীর গ্রেফতারিতে বিরাট অস্বস্তিতে বিরোধী দল

SIR মামলার সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
- 
জুন ২০২৫,  অক্টোবর ২০২৫ ও মে ২০২৬ তারিখে তিন নির্বাচন কমিশনার সম্মতিতেই  এসআইআর (SIR) সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়

কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশনের আধিকারি ও নির্বাচন কমিশনের মতামত, প্রশ্ন বিবেচনার করা হয়। সবদিক খতিয়ে দেখার পর কমিশনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সিদ্ধান্ত নেন এবং সেই মতো নির্দেশ জারি করা হয়।

প্রথমে একজন নির্বাচন কমিশনারের কাছে ফাইল পাঠানো হয়, তারপর দ্বিতীয় কমিশনারের কাছে। সবশেষে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ফাইল পৌঁছয়। তাঁর অনুমোদনের পর সিদ্ধান্তটি কমিশনে ফাইলে নথিভুক্ত করে, সংশ্লিষ্ট সবপক্ষের স্বাক্ষর নেওয়া হয়। এরপর সেই সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তি জারি কমিশনের সচিবালয় এবং তা কার্যকর করা হয়।

এখন এই গোটা প্রক্রিয়ায় নির্বাচন কমিশন, কমিশনের কোনও আধিকারিক যদি মুখ্য নির্বাচন কমিশনার বা কমিশনারজের কোনও মতামত জানান কিংবা কোনও প্রশ্ন তোলেন, তা কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বলে গণ্য হবে না। নির্দিষ্ট পদ্ধতিতে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত।

SIR বিতর্কের উত্তাল গোটা দেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারে পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাহুল গান্ধী। সেই মামলাতেই শীর্ষ আদালতে হলফনাম দিল কমিশন।

এদিকে বিতর্কের পর SIR-র  একাধিক বদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

SIR-এ বদল

নোটিস পেলেই ERO দফতরে হাজিরা নয়

SIR-এ ‘আনম্যাপড’ বা ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র নোটিস পাওয়া ভোটারদের এ বার নথি দিতে কমিশনের দফতরে ডাকা হবে না। BLO-রা বাড়িতে গিয়ে নথি সংগ্রহ করে ECINet-এ আপলোড করবেন। প্রয়োজন হলে শুনানি হবে অনলাইনে।

শুনানি হবে ব্যতিক্রমী ক্ষেত্রে

প্রয়োজন মনে করলে ERO শুনানির নির্দেশ দিতে পারবেন। সম্ভব হলে অনলাইনেই শুনানি হবে। ভোটারের অনুমতিতে পরিবারের কোনও প্রাপ্তবয়স্ক সদস্যও তাঁর হয়ে শুনানিতে অংশ নিতে পারবেন।

অনলাইন শুনানির পরিকাঠামো বাড়ানো হবে

বিশেষ করে দূরে থাকা বা প্রয়োজনীয় নথি নিয়ে দফতরে পৌঁছতে সমস্যায় থাকা ভোটারদের কথা মাথায় রেখেই  জোরদার করা হবে অনলাইনে শুনানির পরিকাঠামো।

বিশেষ হেল্প ডেস্ক ও ক্যাম্প

গৃহহীন, শ্রমিক, দরিদ্র এবং রাতের আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য DEO-দের পর্যাপ্ত হেল্প ডেস্ক ও বিশেষ শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
Form 6-এর ঘোষণা বহাল

SIR-এর ক্ষেত্রে Form 6-এর সঙ্গে থাকা ঘোষণাপত্র বহাল রয়েছে বলে কমিশন জানিয়েছে। SIR-এর সময়সীমার বাইরে নাম তোলা বা সংশোধনে Registration of Electors Rules, 1960 অনুযায়ী নির্দিষ্ট ফর্মই ব্যবহার হবে।

আরও পড়ুন:  প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ভারতের বিপ্লব, লড়াইয়ের ধারণাই বদলে দেবে মাতাঙ্গি-বরুণ
   
ECINet পর্যালোচনা

enior Deputy Election Commissioner-এর নেতৃত্বে কমিটি এবং IIT/IIIT-এর এক স্বাধীন বিশেষজ্ঞ ECINet পরীক্ষা করবেন। আইন ও বিধি মেনেই ব্যবস্থা চলছে কি না, তা দেখা হবে। নতুন কোনও IT module বা portal চালুর আগে Committee of Officers-এর আলোচনার পর কমিশনের অনুমোদন নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

SIR-এর পরেও নাম তোলার সুযোগ

কমিশনের দাবি, বিহার, পশ্চিমবঙ্গ-সহ ২০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শেষ। নাম বাদ পড়লে, নতুন ও প্রথম বার ভোটার-সহ সংশ্লিষ্ট ERO-র কাছে Continuous Updation-এর মাধ্যমে নাম অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
SIR