SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দাঁড়িয়ে থাকা স্কুল বাসে ভয়ংকর গতিতে মারল ট্রাক, ঘটনাস্থলেই মৃত্যু ৪ শিশুর, আহত বহু

বাসটিতে ছিল ৫০ পড়ুয়া। পড়ুয়ারা যাতে টয়লেট ব্যবহার করতে পারে তার জন্য রাস্তার পাশে বাসটিকে দাঁড় করিয়েছিলেন বাস চালক

Reported By Zee 24 Ghanta Digital Desk Written By Sekender Abu Zafar
Published: Nov 24, 2026, 19:31 IST | Updated: Nov 24, 2026, 19:35 IST
Image Credit: বাস দুর্ঘটনা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় সড়কে ভয়ংকর দুর্ঘটনা। স্কুলবাসকে বিপুল গতিতে এসে ধাক্কা মারল ট্রাক। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ৪ শিশুর। আহত ৩২ জন। এদের মধ্যে ২৮ জনই পড়ুয়া।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে থাতিয়া এলাকায়। বাসটি ছিল কৌশাম্বীর ওরিয়েন্টাল পাবলিক স্কুলের। স্কুলের পড়ুয়াদের নিয়ে বাসটি তাজমহল দেখে ফিরছিল। ঘটনাস্থলে বাসটি রাস্তার পাশ দাঁড়িয়েছিল। সেইসময় প্রবল গতিতে এসে ধাক্কা মারে ট্রাকটি।

পুলিস সূত্রে খবর, বাসটিতে ছিল ৫০ পড়ুয়া। পড়ুয়ারা যাতে টয়লেট ব্যবহার করতে পারে তার জন্য রাস্তার পাশে বাসটিকে দাঁড় করিয়েছিলেন বাস চালক। সেই সময় বাসটিকে পেছনের দিকে এসে ধাক্কা মারে ঘাতক লরিটি। পেছনের সিটে থাকা পড়ুয়ারা ছিটকে পড়ে বাসের মেঝেতে। আহত হন স্কুলের ৮ স্টাফ ও ২৪ পড়ুয়া।

 

আরও পড়ুন-বিধানসভা ভোটের আগেই বিরাট জোট করে ফেলল বিজেপি, বিরাট ধাক্কা কংগ্রেস-আপ এর!

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ডেভলপমেন্ট অথরিটির কর্মীরা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি বাস থেকে পড়ুয়াদের উদ্ধার করা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই ৪ পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। এমনটাই জানিয়েছেন পুলিস সুপার বিনোদ কুমার।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES