• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /নীতীশকে INDIA জোটে রাখা উচিত ছিল? সনিয়া গান্ধীর সঙ্গে দ্বিমত দিগ্বিজয় সিংয়ের, CWC বৈঠকে উত্তাপ

নীতীশকে INDIA জোটে রাখা উচিত ছিল? সনিয়া গান্ধীর সঙ্গে দ্বিমত দিগ্বিজয় সিংয়ের, CWC বৈঠকে উত্তাপ

CWC বৈঠকে নীতীশ কুমারের ২০২৪ সালে INDIA জোট ছাড়ার বিষয় নিয়ে সোনিয়া গান্ধী ও দিগ্বিজয় সিংয়ের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসে। দিগ্বিজয় সিংয়ের বক্তব্য ছিল, নীতীশকে জোটে ধরে রাখার চেষ্টা করা উচিত ছিল। পাল্টা সোনিয়া গান্ধীর দাবি, নীতীশ আগেই জোট ছাড়ার পথ খুঁজছিলেন।

Edited ByDebasmita Das
Published: Sep 30, 2026, 12:32 PM IST|Updated: Oct 05, 2026, 02:33 PM IST
joinshare
নীতীশকে INDIA জোটে রাখা উচিত ছিল? সনিয়া গান্ধীর সঙ্গে দ্বিমত দিগ্বিজয় সিংয়ের, CWC বৈঠকে উত্তাপ

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নীতীশ কুমারের INDIA জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের অন্দরেই মতভেদের ছবি সামনে এল। সোমবারের কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং এবং সোনিয়া গান্ধীর মধ্যে মতপার্থক্য হয়। বৈঠকে দিগ্বিজয় সিংয়ের বক্তব্য ছিল, নীতীশ কুমারকে INDIA জোট ছাড়তে দেওয়া উচিত হয়নি। তাঁকে জোটে ধরে রাখার জন্য আরও চেষ্টা করা দরকার ছিল বলে মত তাঁর। তিনি জানান, নীতীশ জোটে থাকলে রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হতে পারত। এরপরেই সোনিয়া গান্ধীর সঙ্গে দ্বিমত পোষণ করেন বলে কংগ্রেস সূত্রে খবর। সনিয়ার বক্তব্য ছিল, নীতীশ কুমার বরং আগেই INDIA জোট থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছিলেন। তাঁর দাবি, নীতীশের জোট ছাড়ার প্রবণতা আগে থেকেই ছিল।

নীতীশ কুমারের INDIA জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের অন্দরেই মতভেদের ছবি সামনে এল। সোমবারের কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং এবং সোনিয়া গান্ধীর মধ্যে মতপার্থক্য হয়। বৈঠকে দিগ্বিজয় সিংয়ের বক্তব্য ছিল, নীতীশ কুমারকে INDIA জোট ছাড়তে দেওয়া উচিত হয়নি। তাঁকে জোটে ধরে রাখার জন্য আরও চেষ্টা করা দরকার ছিল বলে মত তাঁর। তিনি জানান, নীতীশ জোটে থাকলে রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হতে পারত।

এরপরেই সোনিয়া গান্ধীর সঙ্গে দ্বিমত পোষণ করেন বলে কংগ্রেস সূত্রে খবর। সনিয়ার বক্তব্য ছিল, নীতীশ কুমার বরং আগেই INDIA জোট থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছিলেন। তাঁর দাবি, নীতীশের জোট ছাড়ার প্রবণতা আগে থেকেই ছিল। তিনি সাফ জানিয়ে দেন, ঈশ্বরকে ধন্যবাদ যে নীতীশ কুমার সময়মতো চলে গিয়েছেন। তিনি তো সবসময় ওই পক্ষেই যাওয়ার পথ খুঁজছিলেন।

২০২৪ সালের জানুয়ারি মাসেই বিহারে বিরোধী মহাজোট ভেঙে বেরিয়ে আসেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। এরপর বিজেপির হাত ধরে এনডিএ জোটে ফিরে রেকর্ড নবম বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন তিনি। তাঁর এই দলবদল বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়েছিল।

২০২৩ সালে গঠিত হয়েছিল ইন্ডিয়া জোট। এই জোটের অন্যতম প্রধান ছিলেন খোদ নীতীশ কুমার। তবে ২০২৪ সালের জানুয়ারি মাসে হঠাৎই উলটে পালটে যায় সব হিসেব নিকেশ। লোকসভা ভোটের আগে তিনি যোগ দেন এনডিএ শিবিরে। তার আগে অবশ্য বিহারে আজেডির সঙ্গে জোট ভেঙে বিজেপির হাত ধরে ফের মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার। বলেন, ইন্ডিয়া জোটের অন্দরে সবকিছু ঠিকঠাক চলছিল না।

সিডব্লিউসির মঙ্গলবারের বৈঠকে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়া হয়েছে। যেমন, ভোটার তালিকা থেকে ১৩.৩ কোটি নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার দাবি। এছাড়াও, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি এবং নির্বাচন কমিশন সমঝোতা করেছে এমন অভিযোগ তুলে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
India BLOC