এসবিআইয়ের কয়েক হাজার গ্রাহকের তথ্য ফাঁস ডার্ক ওয়েভে!
sbi: হাজার হাজার গ্রাহকের তথ্য এখন হ্যাকরদের হাতে। এখন কী হবে সেটাই এখন দেখার। কী বলছে স্টেট ব্যাংক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কমপক্ষে ৩৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য এখন ঘুরছে ডার্ক ওয়েভ-এ? এনিয়ে এবার তদন্তু শুরু করল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এসবিআই এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে গত ১৬ অক্টোবর তাদের কাছে ওই খবর আসে যে তাদের গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েভ-এ ফাঁস হয়ে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এনিয়ে তাদের সতর্ক করেছে থ্রেট ইন্টেলিজেন্স সার্ভিস প্রোভাইডার, ডিফেন্স সাইবার এজেন্সি ও সিইআরটি।
প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় ডার্ক ওয়েভে পাওয়া যাচ্ছে এসবিআইয়ের ৩,৭৫,০০০ গ্রাহকের রেকর্ড। তার মধ্যে ৩৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য রয়েছে। এমনটাই ব্যাংকের তরফে বলা হয়েছে।
যেসব সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সেগুলি হল গ্রাহকের মোবাইল নম্বর, জন্ম তারিখ, নাম, ইমেইল আইডি ও রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এর পাশাপাশি রয়েছে গ্রাহকের কাস্টমার ইনফরমেশন, লিড আইডি ও লোন সংক্রান্ত তথ্য। তবে এসআইয়ের বক্তব্য, যেসব তথ্য ফাঁস হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সেগুলি আদৌ সঠিক কিনা তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি দেখা দরকার কতদূর পর্য়ন্ত ওইসব তথ্য বাইরে গিয়েছে এবং তার পরিণাম কী হতে পারে।
আরও পড়ুন-খাবার থেকে ফোনের চার্জার, চলন্ত ট্রেনেই মিলবে সবকিছু, স্রেফ অর্ডার করলেই মুশকিল আসান
ব্যাংকের তরফে বলা হয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে সক্রিয় করা হয়েছে। এনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি ইনডিপেনডেন্ট সাইবার সিকিউরিটি এজেন্সিকেও কাজে লাগানো হয়েছে। এর জন্য গ্রাহক পরিষেবা কোনও ব্যহত হবে না। ওইসব গ্রাহকদের অ্যাকাউন্টের উপরে নজর রাখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)