SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে ১০০০ কোটি টাকার বিরাট বিনিয়োগ রয়্যাল এনফিল্ডের! কর্মসংস্থানের অবিশ্বাস্য সুযোগ সামনে

কেন রয়্যাল এনফিল্ড গাড়ি তৈরির কাজ এবং কারখানার ক্ষমতা আরও বাড়াতে তামিলনাড়ুতে এই ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে? আগামী সাত বছরের মধ্যে এই টাকা ঢালার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এই প্রকল্পের ফলে তামিলনাড়ুতে প্রায় ৫০০টি নতুন কাজের সুযোগ তৈরি হবে বলে কোম্পানি আশা করছে।

Written By Soumitra Sen
Published: Nov 26, 2026, 19:44 IST | Updated: Nov 26, 2026, 19:48 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রয়্যাল এনফিল্ড তামিলনাড়ুতে ১০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল! কেন রয়্যাল এনফিল্ড নিশ্চিত করল যে, তারা তাদের ইলেকট্রিক গাড়ি তৈরির কাজ এবং কারখানার ক্ষমতা আরও বাড়াতে তামিলনাড়ুতে এই ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে? এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তারা একটি নন-বাইন্ডিং MoU সই করেছে এবং আগামী সাত বছরের মধ্যে এই টাকা ঢালার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পের ফলে তামিলনাড়ুতে প্রায় ৫০০টি নতুন কাজের সুযোগ তৈরি হবে বলে কোম্পানি আশা করছে। রয়্যাল এনফিল্ড মূলত ইলেকট্রিক ভেহিকল তৈরি, নতুন প্রযুক্তি আনা এবং কারখানার কাজ সামলাতে এই অর্থ খরচ করবে তারা।

ইলেকট্রিক মোটর সাইকেলের ব্যবসা

ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় রয়্যাল এনফিল্ডের পরিধি বাড়ছে   মোটরসাইকেল নির্মাতা সংস্থাটির কারখানা এবং ইঞ্জিনিয়ারিংয়ের কাজের ক্ষেত্রে তামিলনাড়ু বরাবরই খুব গুরুত্বপূর্ণ জায়গায়। বর্তমানে এই রাজ্যে সংস্থাটির চারটি কারখানা রয়েছে। পাশাপাশি তামিলনাড়ুতেই রয়্যাল এনফিল্ডের প্রধান দফতর এবং কারিগরি গবেষণাকেন্দ্রও অবস্থিত। সাম্প্রতিক এই বিনিয়োগের পরে ইলেকট্রিক মোটরসাইকেলের ব্যবসা বাড়ানোর পরিকল্পনায় এই রাজ্যই কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করা হচ্ছে। রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক গাড়ির শাখা ফ্লাইং ফ্লি (Flying Flea)-এরও ঘাঁটি তামিলনাড়ুতে। ভল্লম ভডাগলে (Vallam Vadagal) এই শাখার নিজস্ব উদ্ভাবন কেন্দ্র বা ল্যাব এবং কারখানা রয়েছে। বিভিন্ন ধরনের ইলেকট্রিক মোটরসাইকেল তৈরির কাজকে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাবে এই উদ্যোগ।  

মোট বার্ষিক উৎপাদন

আগের ঘোষণা ও পুরনো চুক্তির প্রেক্ষাপট নিয়ে যাঁরা বিষয়টি জানেন না, বিষয়টা তাঁদের জানানো যাক-- এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রয়্যাল এনফিল্ড তামিলনাড়ুতে ৯৫৮ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছিল। তামিলনাড়ুর চেইয়ার (Cheyyar) কারখানার ব্রাউনফিল্ড এক্সপ্যানশন-এর জন্য ওই টাকা বরাদ্দ করা হয়েছিল। এর ফলে তাদের মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা বেড়ে ২০ লক্ষ (২ মিলিয়ন) বাইকে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

আইশার মোটরস

রয়্যাল এনফিল্ডের মূল সংস্থা আইশার মোটরস (Eicher Motors) এর আগেও তামিলনাড়ু সরকারের সঙ্গে একাধিক বিনিয়োগ চুক্তি করেছে। সেই চুক্তিগুলি হয়েছিল ২০১২ সালের মে, ২০১৯ সালের জানুয়ারি এবং ২০২৪ সালের জানুয়ারিতে।   নতুন এই ১০০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে রয়্যাল এনফিল্ড একদিকে যেমন তাদের বর্তমান কারখানার ভিত্তি শক্ত করতে চাইছে, অন্য দিকে তেমনই ইলেকট্রিক বাইকের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও প্রযুক্তিও গড়ে তুলতে চাইছে

আরও পড়ুন: ৬০ ঘণ্টা ধরে অবরুদ্ধ সমস্ত শহর! আগুন, বারুদ, রক্ত... 

রয়্যাল এনফিল্ড ও আইশার মোটরস

রয়্যাল এনফিল্ড ভারতের খুব পরিচিত একটি মোটরসাইকেল সংস্থা। আইশার মোটরস হল সেই সংস্থার মালিক বা মূল কোম্পানি। পেট্রল বাইক বনাম ইলেকট্রিক বাইকের লড়াইটা কী? সাধারণ মোটরসাইকেল পেট্রলে চলে, আর ইলেকট্রিক বাইক চলে রিচার্জেবল ব্যাটারির শক্তিতে। রয়্যাল এনফিল্ড এবার তাদের পুরনো পেট্রল বাইকের পাশাপাশি নতুন ব্যাটারিচালিত বাইকের পরিসরও বাড়াতে চাইছে। নন-বাইন্ডিং MoU মানে কী? এর সোজা মানে হল, দুই পক্ষ (এখানে কোম্পানি ও রাজ্য সরকার) ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ও বিনিয়োগের একটি প্রাথমিক বোঝাপড়ায় পৌঁছেছে, তবে এটি চূড়ান্ত আইনি চুক্তি নয় এবং বিষয়টি ধাপে ধাপে এগোবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES