SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'জ্ঞানেশ কুমার CEC পদ থেকে সরবে, জেলে যাবে'! 'ভবিষ্যদ্বাণী' রাহুল গান্ধীর

Ramlila Maidan Rally 'মমতাজি পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়েছেন। মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র - সব রাজ্যে ভোট চুরি হয়েছে। ২০২৪-এ এনডিএ এবং আমাদের মধ্যে ৩ শতাংশের ব্যবধান ছিল। ভোটার লিস্ট থেকে সাড়ে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার মাধ্যমে সেই ব্যবধান ১৫ শতাংশ করা হয়েছে'।

Written By Tanumoy Ghosal
Published: Nov 01, 2026, 05:02 PM IST | Updated: Nov 01, 2026, 05:09 PM IST
Join

রাজীব চক্রবর্তী: দিল্লিতে  'লীলা-খেলা'। রামলীলা ময়দানের সভায় রাহুল গান্ধীর 'ভবিষ্যদ্বাণী', 'জ্ঞানেশ কুমার সিইসি পদ থেকে সরবে, জেলে যাবে।  আমি যা বলি, তাই হয়'। বললেন, 'এটা কোনও ছোটোখাটো চুরি নয়, ভারতের আওয়াজ চুরি।  রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলা হয়'। কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  মমতার কথাতেও চিঁড়ে ভিজল না, রাহুলদের আন্দোলনে নেই সিজেপি, সাফ জানিয়ে দিলেন দীপকে

রামলীলা ময়দানে কংগ্রেসের সভা

জ্ঞানেশ কুমার ইস্যুতে জোট বাঁধছে বিরোধী। দিল্লির রামলীলা ময়দানের ইন্ডিয়া জোটের সমাবেশ। রাহুল বলেন, 'জ্ঞানেশ কুমার কে বার্তা দেওয়ার প্রয়োজন ছিল, আপনারা আজ তা দিয়েছেন। এটা শুধু নেতাদের আওয়াজ নয়। যুব, কৃষক, মজদুরের আওয়াজ। আমরা গণতন্ত্রকে ধ্বংস করতে দেব না। আপনি নিজেকে যত বড়ই ভাবুন, সংবিধানের থেকে বড় নন'। তাঁর দাবি, 'মমতাজি পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়েছেন। মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র - সব রাজ্যে ভোট চুরি হয়েছে। ২০২৪-এ এনডিএ এবং আমাদের মধ্যে ৩ শতাংশের ব্যবধান ছিল। ভোটার লিস্ট থেকে সাড়ে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার মাধ্যমে সেই ব্যবধান ১৫ শতাংশ করা হয়েছে'।

রাহুলের স্পষ্ট কথা

রাহুলের স্পষ্ট কথা, 'জ্ঞানেশ কুমার না থাকলে মোদি শাহ চেয়ারে বসতে পারতেন না। দেশের সব অর্থ দু-জন শিল্পপতির কাছে চলে গিয়েছে। তারা যেমন খুশি স্বপ্ন দেখতে পারেন। আমরা এমন ভারত, এমন‌ দেশ চাই না।আমরা এমন ভারত চাই যেখানে কৃষকও নিজের মতো স্বপ্ন দেখতে পারেন। অমিত শাহ বলেছেন,  নরেন্দ্র মোদি কোথাও যাবেন না। আমি বলছি, আমরা আপনাকে কোথাও যেতে দেব না। আপনাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হবে'।

 'মহব্বত কি দুকান' 

রাহুলের আরও বক্তব্য, 'আমরা কাউকে ঘৃণা করি না। মোদিকেও না। আমরা 'মহব্বত কি দুকান' খুলতে চাই। আমার জন্য কেউ শত্রু নয়। ভারতে লাইনের শেষতম ব্যক্তিটির অধিকার রক্ষা করাই আমাদের লক্ষ্য। দেশে 'মহব্বতের দোকান' খুলছে। জ্ঞানেশ কুমার রাতে ঘুমোতে পারছেন না। আমার খারাপ লাগছে।  নরেন্দ্র মোদি, অমিত‌ শাহও ঘুমোতে পারছেন না। আবার একবার দেশকে সঠিক পথে‌ এগিয়ে নিয়ে যেতে হবে'।

আরও পড়ুন: ৩ কুকি যুবকের মৃত্যুর রক্ত আর ক্ষোভের আগুন অগ্নিগর্ভ করে তুলেছে মণিপুরকে

সুর সপ্তমে মমতার

রামলীলা ময়দানের সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মমতা। তিনি বলেন, 'বাংলা SIR-র শিকার বাংলা। ওরা বাংলা লুট করেছে, আমরা লুট করব না, লড়াই করব। ভ্যানিশ কুমার শুধু ভোট ভ্যানিশ করেননি, কাউন্টিং লুট করেছে। আমরা রাজনৈতিকভাবে জবাব দেব। বার্তা খুব পরিষ্কার, পহলে ভ্যানিশ হটাও। উসকে বাদ দুসরি কাহানি। বিজেপিকে সাথ, সবকা সত্যানাশ। পুলিশ ওদের কমরেড। বিজেপি যাবে, যাবে, যাবে। আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES