SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দুর্ঘটনার মুখে রাহুল গান্ধীর কনভয়, অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কা ৫ গাড়ির, কেমন আছেন বিরোধী দলনেতা?

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়ল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কনভয়। সোমবার, ২৬ অক্টোবর, হালিয়াপুর এলাকায় কনভয়ের পিছনের দিকে থাকা পাঁচটি গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ হয়। ঘটনায় কংগ্রেস কর্মী ও নিরাপত্তারক্ষী-সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর।

Written By Debasmita Das
Published: Oct 26, 2026, 11:38 AM IST | Updated: Oct 26, 2026, 12:24 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনার কবলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সাংসদের কনভয়ের কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশকিছু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনায় কনভয়ের পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তবে রাহুল গান্ধী নিরাপদ রয়েছেন। 

তিনি লখনউ থেকে সুলতানপুরে একটি মানহানির মামলায় আদালতের শুনানিতে যোগ দিতে যাচ্ছিলেন। সামনের গাড়িটি হঠাৎ ব্রেক কষায় পরপর ৫টি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে ধাক্কা লাগে। তবে এই ঘটনায় বিরোধী দলনেতা সম্পূর্ণ সুরক্ষিত আছেন। কয়েকজনের সামান্য চোট লেগেছে। হালিয়াপুর থানা এলাকার ৯১ নম্বর মাইলস্টোনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন, 'আমাদের প্রতিবেশীই কাশ্মীরিদের বাঁচিয়ে রেখেছে', ফারুক আবদুল্লার মন্তব্যে তোলপাড় রাজনীতি

দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের ডান দিকের দ্রুতগতির লেনে চলছিল অ্যাম্বুল্যান্সটি। অন্যদিকে, একাধিক গাড়ি পাশাপাশি অন্য লেনগুলিতে চলছিল। সংঘর্ষের জেরে একটি স্করপিও গাড়ির সামনের বনেট দুমড়ে যায়। ফুটেজে দেখা গিয়েছে, সংঘর্ষের পর গাড়িটি অ্যাম্বুল্যান্সের সামনে থেমে যায়। 

সুলতানপুরের পুলিস সুপার জানিয়েছেন, রাহুলের কনভয় অনুসরণ করে যাচ্ছিল কংগ্রেস নেতাদের চারটি গাড়ি। সেই গাড়িগুলি তাঁদের নিজস্ব। সূত্রের খবর, সেই গাড়িগুলির একটির চালক আচমক ব্রেক কষায় বিপত্তি হয়। তারপরই পরপর ধাক্কা খায় গাড়িগুলি। পরপর গাড়ি ধাক্কা খাওয়ার পর, এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণ আতঙ্ক এবং বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। আহতদের জন্য সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। 

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে পাঁচ জেলায় স্কুল বন্ধ ওড়িশায়! চার দিন ফেরি বন্ধ পুরীতে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES