SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ডিনার সেরে ফিরেই নৃশংস কাণ্ড! প্রেমিকাকে পিটিয়ে মেরে ফেলল শুভম, সারারাত দেহের পাশে নির্বিকারে বসে...

Pune Horror: ডিনার সেরে বাড়ি ফিরতেই শুরু ঝগড়া। কোমলের সন্দেহ ছিল যে, শুভম অন্য় কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। বচসা ভয়াবহ রূপ নিলে শুভমের এলোপাথাড়ি আঘাতে ঘটনাস্থলেই কোমলের মৃত্যু হয়।

Written By Soumita Khan
Published: Nov 24, 2026, 15:16 IST | Updated: Nov 24, 2026, 15:36 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিভ ইন পার্টনারকে নৃশংস খুন। সারারাত প্রেমিকার নিথর দেহের পাশেই বসে রইল অভিযুক্ত। পরের দিন সকালে নিজেই পুলিসকে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকে সে। ঘটনাটি মহারাষ্ট্রের পুণের। গত রবিবার গভীর রাতে হাড়হিম হত্যাকাণ্ডটি ঘটে। মৃত তরুণীর নাম কোমল দাহালে(২৭)। তিনি বিদর্ভের ওয়ার্ধা জেলার বাসিন্দা এবং উইপ্রো সংস্থায় কর্মরত ছিলেন।

পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শুভম জ্ঞানেশ্বরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কোমলের। শুভম কালবান্দে পূর্ব মহারাষ্ট্রের বুলধানা জেলার বাসিন্দা এবং ইনফোসিস সংস্থার কর্মী। দু'জনেই হিঞ্জেওয়াড়ির আইটি পার্কে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। পেশাগত সূত্রেই তাঁদের পরিচয় হয়েছিল।

আরও পড়ুন: নেপালে হড়পা বানে মৃত ১৫০০, নিখোঁজ ৫২০০-র বেশি! বালেন্দ্র শাহকে পাশে নিয়ে বড় ঘোষণা মোদীর

পুলিসের ডেপুটি কমিশনার (ডিসিপি) প্রদীপ যাদব জানিয়েছেন, কোমল এবং শুভম দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। গত দুই থেকে তিন বছর ধরে তাঁরা একসঙ্গে থাকতেন। তাঁদের এই সম্পর্কের কথা দুই পরিবারই জানত এবং তাঁদের বিয়েতেও পরিবারের সম্মতি ছিল। তবে সম্প্রতি শুভমের অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন কোমল। এই নিয়ে যুগলের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত।

ঘটনার দিন কী ঘটেছিল?

পুলিস আরও জানিয়েছে, রবিবার রাতে কোমল ও শুভম একটি হোটেলে ডিনার করতে গিয়েছিলেন। ডিনার সেরে তাঁরা হিঞ্জেওয়াড়ির প্রিস্টিন পিজি-তে কোমলের ঘরে ফিরে আসেন। রাত সাড়ে ১২টা নাগাদ দু'জনের মধ্যে নতুন করে ঝগড়া শুরু হয়। রাত ৩টে নাগাদ সেই বচসা ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, রাগের মাথায় শুভম কোমলকে এলোপাথাড়ি ঘুষি ও লাথি মারতে শুরু করে। মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলেই কোমলের মৃত্যু হয়।

আরও পড়ুন: বিধানসভা ভোটের আগেই বিরাট জোট করে ফেলল বিজেপি, বিরাট ধাক্কা কংগ্রেস-আপ এর!

হত্যাকাণ্ডের পর সারারাত কোমলের মৃতদেহের পাশেই বসে ছিল শুভম। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ তিনি নিজেই পুলিসে ফোন করে ঘটনার কথা জানায় এবং অ্যাম্বুল্যান্স পাঠানোর অনুরোধ করে। খবর পেয়ে হিঞ্জেওয়াড়ি থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। কোমলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে কোমলকে পিটিয়ে খুনের বিষয়টি স্পষ্ট হওয়ার পরই অভিযুক্ত শুভমকে গ্রেফতার করেছে হিঞ্জেওয়াড়ি পুলিস। পুরো ঘটনার নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES