SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাজীবহত্যা নিয়ে বিস্ফোরক রাহুল! কেন বাবার মৃত্যু? 'ওঁকে মারা যাতে সহজ হয় তাই হত্যার আগে ওঁর...' ভয়ংকর অভিযোগ

রাহুল গান্ধীর দাবি, বাবার নিরাপত্তা প্রত্যাহারের পেছনে উদ্দ্যেশ্য ছিল! তাহলে রাজীব গান্ধীর হত্যা কি পরিকল্পিত ছিল? ইচ্ছে করেই কি ত্রুটি রাখা হয়েছিল রাজীবের নিরাপত্তায়? প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন সনিয়া।

Written By Soumitra Sen
Published: Nov 24, 2026, 19:51 IST | Updated: Nov 24, 2026, 19:55 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজীব গান্ধীর হত্যা কি পরিকল্পিত? ইচ্ছে করেই কি ত্রুটি রাখা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তায়? ৩৫ বছর আগের যে প্রশ্নে তোলপাড় হয়েছিল দেশ, সেই জল্পনাই ফের জেগে উঠল। বিতর্ক উসকে দিলেন সনিয়া গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন সনিয়া। তাঁর দাবি, রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার কোনও আকস্মিক ঘটনা ছিল না। বরং তাঁকে হত্যার সুযোগ করে দিতেই পরিকল্পিত ভাবে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল।

'স্মৃতিকথা'য় স্মৃতিচারণ

সনিয়া ইতিমধ্যেই তাঁর বহুচর্চিত স্মৃতিকথা 'Belonging: A Journey of Love' নিয়ে ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এক আলোচনায় অতীতের সেই ভয়াবহ স্মৃতির কথা তুলে ধরেছেন। আর বাবার হত্যা-প্রসঙ্গে মাকে পূর্ণ সমর্থন করেই রাহুলের দাবি, 'বাবার নিরাপত্তা প্রত্যাহারের পেছনে উদ্দ্যেশ্য ছিল'৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োতে সনিয়া জানান, নিজের স্মৃতি থেকেই বইটি লিখেছেন। পরে রাহুল ও প্রিয়াঙ্কাও তাঁদের স্মৃতি যোগ করেছেন। ফলে পুরনো ঘটনাগুলি যেন নতুন করে প্রাণ পেয়েছে। সনিয়ার কথায়, তাঁর সন্তানরাই জীবনের সবচেয়ে বড় আনন্দ ও শক্তির উৎস।

আরও পড়ুন: কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, 

নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আর ছেলেমেয়ের সঙ্গে সেই আলোচনাতেই রাজীব গান্ধীর নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগের কথা বলেন সনিয়া। বিরোধী দলনেতা থাকাকালীন বিভিন্ন রাজ্যে সফরের সময় খোলা জিপে ঘুরতেন রাজীব গান্ধী। সেই সময় তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হত, চলত বিক্ষোভও। বিশেষ করে বিরোধী দল শাসিত রাজ্যগুলিতে সফরের সময়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন তিনি।

রাহুলের অভিজ্ঞতা

সনিয়া বলেন, সে ছিল ভয়ংকর এক যাত্রা! তাঁর অভিযোগ, রাজীব গান্ধীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাঁর সুরক্ষার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেননি। সেই সফরে বাবা রাজীবের সঙ্গে ছিলেন রাহুল গান্ধীও। চোখের সামনে পাথর ছোড়া ও বিক্ষোভের ঘটনা দেখেছেন তিনিও। সনিয়ার কথায়, বাড়ি ফিরে রাহুল তাঁকে বলেছিলেন, মা, বাবার নিরাপত্তা নিয়ে আমরা যদি কিছু না করি, তা হলে আমার মনে হচ্ছে, খুব শীঘ্রই আমাকে তাঁর শেষকৃত্যে যোগ দিতে হবে! আর রাহুলের মুখের কথাই যে এ ভাবে ফলে যাবে, কে আশঙ্কা করেছিল! আর এই প্রসঙ্গেই রাহহুলের বিস্ফোরক অভিযোগ, 'বাবাকে হত্যা করার জন্যই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। বাবার নিরাপত্তা প্রত্যাহার কোনও দুর্ঘটনা ছিল না। তাঁকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পনা করে এই কাজ করা হয়েছিল।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES