১৪০ কিমি গতির ভয়াল অর্ণব, তছনছ হতে পারে ৬ জেলা, জারি রোড অ্যালার্ট
Cyclone Arnab: সোমবার থেকে কাউন্টডাউন শুরু। ২৮ তারিখে ঘূর্ণঝড় অর্ণবের ল্যান্ডফল। গতিকেই ভয় পাচ্ছে ওড়িশা-অন্ধ্প্রদেশ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝড়ের গতি হবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশে। এর জেরে প্রবল ক্ষতিক্ষতি হতে পারে ওড়িশায়। বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাতেও। অন্ধ্রপ্রদেশে অর্ণবের প্রভাব বেশি হবে জেনেও ঝড় মোবাবিলায় কড়া ব্যবস্থা নিচ্ছে ওড়িশার মোহনচরণ মাঝি সরকার। রাজ্যের ৬ জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছেন, অর্ণবের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই প্ল্যান ছকে ফেলেছে ওড়িশা সরকার। যাকে যা দায়িত্ব দেওয়ার কথা তা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হল ক্ষয়ক্ষতির পরিমাণ শূন্যে নামিয়ে আনা।
মোহনচরণ মাঝি সংবাদমাধ্যমে বলেন, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ২৮ অক্টোবর বিকেলে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার মধ্যবর্তী কোনো স্থানে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ ওড়িশার বিভিন্নজেলায় প্রবল বৃষ্টি হবে। প্রতিটি দপ্তরকে আমরা তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি যাতে তারা আগে থেকেই পুরোপুরি প্রস্তুত থাকে। এই পরিস্থিতি সামলাতে রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য একটাই, একটি প্রাণহানিও যেন না ঘটে।
আরও পড়ুন-'আমাদের প্রতিবেশীই কাশ্মীরিদের বাঁচিয়ে রেখেছে', ফারুক আবদুল্লার মন্তব্যে তোলপাড় রাজনীতি
কী বলছে হাওয়া অফিস
মৌসম ভবনের তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮.৩০ টা নাগাদ মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত একটি স্পষ্ট নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়েছে।
সিস্টেমটি একই অঞ্চলে অবস্থান করে ২৪ অক্টোবর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।
২৬ অক্টোবর সকালের মধ্যে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে থাকবে এবং ২৮ অক্টোবর সকালের দিকে ওই অঞ্চলে পৌঁছাবে।
আইএমডি ভুবনেশ্বরের ডিরেক্টর মনোরমা মহান্তি জানিয়েছেন, সিস্টেমটি ঘনীভূত হয়ে উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে ওড়িশায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
৬ জেলায় রেড অ্যালার্ট
অর্ণবের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশের কাকিনাডা থেকে ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী এলাকায়। এছাড়া পুরী, গজপতি, গঞ্জাম, রায়গড়া, কোরাপুট এবং মালকানগিরি—এই ৬ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
সমুদ্রে না যাওয়ার পরামর্শ
সমুদ্র উত্তাল হতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)