গোটা অক্টোবর জুড়েই প্রচুর ছুটি স্কুলে! শুধু দুর্গাপুজোর ছুটি নয়, আছে আরও নানা উপলক্ষ্যে টানা ছুটি; জেনে নিন
October School Holidays 2026: বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার কারণে এমাসে পশ্চিমবঙ্গে দীর্ঘ ছুটি থাকবে। রাজ্য শিক্ষা দফতরের ক্যালেন্ডার অনুযায়ী ছুটির দিনগুলি জানেন তো?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অক্টোবরে কোন কোন রাজ্যে কতদিন বন্ধ থাকবে স্কুল? দেখে নিন রাজ্যভিত্তিক ছুটির তালিকা। অক্টোবর মাসে বিভিন্ন উৎসব ও বিশেষ দিবস রয়েছে। এর কারণে দেশের একাধিক রাজ্যে স্কুলে বেশ কিছু দিন ছুটি থাকবে এই মাসে। অক্টোবরে রয়েছে গান্ধী জয়ন্তী, দুর্গাপূজা, মহালয়া, লক্ষ্মীপূজা-সহ বিভিন্ন পার্বণ। এজন্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও দিল্লির মতো রাজ্যগুলিতে পঠনপাঠন বন্ধ থাকবে।
পশ্চিমবঙ্গে ছুটি
বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার কারণে এমাসে পশ্চিমবঙ্গে দীর্ঘ ছুটি থাকবে। রাজ্য শিক্ষা দফতরের ক্যালেন্ডার অনুযায়ী ছুটির দিনগুলি এরকম:
২ অক্টোবর: গান্ধী জয়ন্তী
১০ অক্টোবর: মহালয়া
১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর: দুর্গাপূজার ছুটি
২৬ অক্টোবর: কোজাগরী লক্ষ্মীপূজা
অন্য রাজ্যের ছুটির তালিকা
ঝাড়খণ্ডে
২ অক্টোবর: গান্ধী জয়ন্তী
১৯ ও ২০ অক্টোবর: দুর্গাপূজার ছুটি (তবে অনেক স্কুলে সপ্তমী থেকেই ছুটি শুরু হয়ে যায়)
বিহারে
২ অক্টোবর: গান্ধী জয়ন্তী
৫ অক্টোবর: জিউতিয়া
১১ অক্টোবর: কলশ স্থাপনা
১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর: দুর্গাপূজা
দিল্লিতে
১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর: দশেরা (বিজয়া দশমী)
২৯ অক্টোবর: করবা চৌথ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)