SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মঙ্গলবার, ২৪ নভেম্বর কি ব্যাংক বন্ধ? অনলাইন পরিষেবা পাবেন? ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ব্যাংক ছুটির সম্পূর্ণ লিস্ট জেনে নিন

Bank Holiday: মঙ্গলবার ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা ও দেব দীপাবলি উপলক্ষে কলকাতা, দিল্লি, মুম্বই সহ ১৭টি অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেখে নিন আরবিআই (RBI)-এর রাজ্যভিত্তিক ছুটির তালিকা।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 23, 2026, 19:56 IST | Updated: Nov 23, 2026, 20:06 IST
Image Credit: আগামিকাল ২৪ নভেম্বর কি ব্যাংক বন্ধ?
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ দেশের একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। গুরু নানক জয়ন্তী (Guru Nanak Jayanti / Gurpurab), কার্তিক পূর্ণিমা (Kartika Purnima), রাস পূর্ণিমা (Rahas Purnima) এবং দেব দীপাবলি (Dev Deepawali) উপলক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India - RBI) ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি কোনও সর্বভারতীয় ছুটি নয়, বরং আঞ্চলিক ছুটি (Regional Bank Holiday)। তাই মঙ্গলবার ব্যাংকের শাখায় যাওয়ার আগে আপনার শহরে ব্যাংক খোলা না বন্ধ, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুুন: অফিসের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ খুলে রাখছেন? অজান্তেই আপনার অ্যাকাউন্ট থেকে মেসেজ যাচ্ছে অন্য জায়গায়,জেনে যাচ্ছে সব তথ্য-- বড় বিপদ ডেকে আনছেন না তো?

২৪ নভেম্বর কোন কোন শহরে ব্যাংক বন্ধ থাকবে?
 

আরবিআই-এর তালিকা অনুযায়ী, মঙ্গলবার দেশের ১৭টি প্রধান অঞ্চল ও শহরে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে:

পূর্ব ভারত: কলকাতা (পশ্চিমবঙ্গ), ভুবনেশ্বর (ওড়িশা), রাঁচি (ঝাড়খণ্ড)।

উত্তর ও মধ্য ভারত: নতুন দিল্লি, লখনউ ও কানপুর (উত্তরপ্রদেশ), দেরাদুন (উত্তরাখণ্ড), চণ্ডীগড়, শিমলা (হিমাচল প্রদেশ), জম্মু ও শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), জয়পুর (রাজস্থান), ভোপাল (মধ্যপ্রদেশ), রায়পুর (ছত্তিশগড়)।

পশ্চিম ও দক্ষিণ ভারত: মুম্বই, নাগপুর ও বেলাপুর (মহারাষ্ট্র), হায়দরাবাদ (তেলেঙ্গানা)।

উত্তর-পূর্ব ভারত: ইটানগর (অরুণাচল প্রদেশ), আইজল (মিজোরাম), কোহিমা (নাগাল্যান্ড)।

অন্যদিকে, চেন্নাই, বেঙ্গালুরু, আমেদাবাদ, গুয়াহাটি, পটনা এবং তিরুবনন্তপুরমের মতো শহরগুলিতে মঙ্গলবার স্বাভাবিক নিয়মেই ব্যাঙ্ক খোলা থাকবে।

নভেম্বরের শেষ সপ্তাহে আর কবে কবে ছুটি?
২৪ নভেম্বরের পর চলতি সপ্তাহের শেষ দিকে আরও কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবে:

গ্রাহকদের জন্য কী বিকল্প খোলা থাকছে?
 

ব্যাংকের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাংকিং পরিষেবায় কোনও প্রভাব পড়বে না। গ্রাহকরা নির্বিঘ্নে ইউপিআই (UPI), ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking), মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এবং এটিএম (ATM) পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে চেক ক্লিয়ারেন্স, ডিমান্ড ড্রাফট, লকার অ্যাক্সেস বা কেওয়াইসি (KYC) আপডেটের মতো কাজের জন্য ছুটির দিনগুলি এড়িয়ে চলাই শ্রেয়।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা এল সামনে: ২০২৭ সালে ৪১ দিন ছুটি, পুজো থেকে ছট--টানা বন্ধ সরকারি অফিস? দেখে নিন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES