SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

শুনানি না হতেই পরোক্ষে 'সুপ্রিম' সুবিধা পেলেন সাংসদরা! NCPI মামলায় বিগ আপডেট

NCPI: এনসিপিআই মামলায় বড় আপডেট। দলত্যাগ বিরোধী আইন মামলায় এনসিপিআই সাংসদদের মিলল 'আংশিক স্বস্তি'। সুপ্রিম কোর্টে পিছাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম এনসিপিআই মামলার শুনানি। যার জেরেই পরোক্ষে সুবিধা।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 27, 2026, 05:28 PM IST | Updated: Oct 27, 2026, 05:37 PM IST
Join

রাজীব চক্রবর্তী: এনসিপিআই মামলায় বড় আপডেট! আজ সুপ্রিম কোর্টে হল না এনসিপিআই মামলার শুনানি। কিন্তু তাও পরোক্ষে সুপ্রিম কোর্ট থেকেও সুবিধা পেয়ে গেলেন এনসিপিআই সাংসদরা। কীরকম? মঙ্গলবার শীর্ষ আদালতে শেষমেশ শুনানি হল না অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম এনসিপিআই মামলার। ওদিকে ইতিমধ্যেই স্পিকারের কাছে অতিরিক্ত দু-সপ্তাহ সময় চেয়ে রেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আবেদনের প্রেক্ষিতে কত দিনের সময় দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানাননি স্পিকার।

এদিকে সুপ্রিমকোর্টের দেওয়া একমাস সময় শেষ হলেও, আজ প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হল না। যারফলে সুপ্রিম কোর্টে শুনানি না হওয়ায়, পরোক্ষে দলত্যাগ বিরোধী আইন মামলায় শীর্ষ আদালতে 'আপাত আংশিক স্বস্তি' এনসিপিআই শিবিরের। আজই শীর্ষ আদালতের তরফে নতুন কোনও নির্দেশ এল না। এদিকে স্পিকারের কাছেও জবাব দেওয়ার জন্য ফের অতিরিক্ত সময় মিলতে চলেছে বলে খবর। যদিও এটাই শেষ বারের মতো সময় দেওয়া হবে এনসিপিআই সাংসদদের, তেমনটাই খবর।

সূত্রের খবর, এটাই শেষ বার। এবারের পর আর সময় দেওয়া হবে না। দ্রুত জবাব দিতে হবে এনসিপিআই সাংসদদের। শেষবারের মতো এনসিপিআই সাংসদদের সময় বরাদ্দ করতে চলেছেন লোকসভার স্পিকার। তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দেওয়া কেন বৈধ, কেন তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না, তা লিখিতভাবে তা জানাতে বলা হয়েছিল কুড়িজন সংসদকে।

জবাব দেওয়ার জন্য সাংসদরা পর পর পাঁচবার স্পিকারের কাছে সময় চেয়ে সময় বাড়িয়েছেন। কিন্তু এখনও জবাব দেননি। প্রসঙ্গত, এনসিপিআই বিতর্কে লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, "প্রক্রিয়া শুরু হয়েছে। জবাব এলেই সিদ্ধান্ত হবে। একদিনে সিদ্ধান্ত হয় না।" তিনি বলেন, "এই ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আমার কোর্টেও চলছে। বিচারের ক্ষেত্রে সব পক্ষের বক্তব্য শোনা হয়। নথি, তথ্য যাচাই করা হয়। এক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে। উভয় পক্ষের বক্তব্য জানার পর অতি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঘোষণা করা হবে।"

আরও পড়ুন, ১৯ লাখ আত্মসাৎ! জালে পাপিয়া অধিকারীর প্রাক্তন পিএ, সোশ্যালে বিধায়কের কড়া কথা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES