• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /এবার মোদীর নামেই বিমানবন্দরের নামকরণ, উত্‍সবের আবহে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার মোদীর নামেই বিমানবন্দরের নামকরণ, উত্‍সবের আবহে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্টেডিয়ামের পর এবার বিমানবন্দর। গুজরাতের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আর এবার জেওয়ার বিমানবন্দরের নাম হচ্ছে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর

Written BySubhapam Saha
Published: Oct 09, 2026, 02:18 PM IST|Updated: Oct 09, 2026, 02:28 PM IST
joinshare
এবার মোদীর নামেই বিমানবন্দরের নামকরণ, উত্‍সবের আবহে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসেবে সদ্য তৈরি হয়েছে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর বা জেওয়ার বিমানবন্দর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৮ মার্চ এই বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছিলেন। আর এবার তাঁর নামেই বিমানবন্দরের নামকরণ হচ্ছে। জেওয়ার বিমানবন্দরের নাম হবে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর। শুক্রবার, ৯ অক্টোবর এই ঘোষণা করে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি মিডিয়াকে বলেন, 'জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ উত্তরপ্রদেশের মন্ত্রীসভা। বিমানবন্দরের নাম নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর রাখার প্রস্তাব অনুমোদন করেছে ক্য়াবিনেট।' যোগী আরও জানান যে, এই বিমানবন্দরটি উত্তরপ্রদেশের বৃহত্তম বিমানবন্দর এবং দেশের অন্যতম প্রধান বিমান চলাচল কেন্দ্রে পরিণত হতে চলেছে। 

আরও পড়ুন:  পুরভোটের আগেই রাজ্যে SIR এ নাম বাদ পড়াদের নিয়ে বিরাট খবর: বাদ নয়, আগে নাম তোলার হিসেব হোক, সুপ্রিম রায়ে অবশেষে ভোটাধিকার বঞ্চিতদের?

বিমানবন্দর নিয়ে দু'এক কথা

উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার জেওয়ারেই এই বিমানবন্দর। সুইস ফার্ম জুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এজি-র একটি সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেড এই বিমানবন্দরের উন্নয়নের দায়িত্বে ছিল। বিমানবন্দর তৈরিতে প্রায় ১১ হাজার ২৮২ কোটি টাকা খরচ হয়েছে। বিমানবন্দরটির প্রথম পর্যায়ে বছরে ২ কোটি যাত্রী ধারণক্ষমতা ছিল। কয়েক বছরে তা ৭ কোটি হয়ে যাবে। ৩৯০০ মিটার রানওয়ে রয়েছে যা ওয়াইড-বডি এয়ারক্রাফ্ট পরিচালনা করতে সক্ষম। সেই সঙ্গে রয়েছে আধুনিক নেভিগেশন সিস্টেম। বিমানবন্দরটি একটি মাল্টিমডাল ট্রান্সপোর্ট হাব তৈরির উপরেই আলোকপাত করেছে। বিমান, রাস্তা এবং অন্যান্য পরিবহণের মাধ্যমে সংযোগ সহ উন্নত করা হয়েছে। বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদানের বাইরে, বিমানবন্দরটিকে একটি উচ্চ প্রযুক্তির দুর্গ হিসেবে তৈরি করা হয়েছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বব্যাপী পরিকাঠামো নিশ্চিত করার জন্য। জেওয়ারের একক রানওয়ের উভয় প্রান্ত  আইএলএস দিয়ে সাজানো হয়েছে, যা বায়ুর অবস্থার উপর নির্ভর করে বিমানকে যে কোনও দিক থেকেই যেতে দেয়।

আরও পড়ুন: জ্ঞানেশকাণ্ডে উত্তাল দেশ: বেঙ্গালুরুতে অভিনেতা প্রকাশ রাজ-ইউটিউবার ধ্রুব রাঠীদের নিয়ে ককরোচদের নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভে বড় বার্তা

কোন কোন বিমান চলে

এখন ইন্ডিগো, আকাসা এয়ারের মতো বিমান সংস্থাগুলি এখান থেকে দেশের বিভিন্ন প্রধান শহর যেমন—লখনউ, মুম্বাই, বেঙ্গালুরু এবং কলকাতার উদ্দেশ্যে নিয়মিত ডোমেস্টিক ফ্লাইট চালায়। গত ১৫ জুন থেকে এখানে বাণিজ্যিক ফ্লাইট চলাচল আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Narendra Modi