• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /মাইক্রোসফটের সার্ভার ডাউনে এবার কি আকাশেও 'লকডাউন'? উড়বে না বিমান? জরুরি সতর্কতা জারি এয়ার ইন্ডিয়া-ইন্ডিগোর

মাইক্রোসফটের সার্ভার ডাউনে এবার কি আকাশেও 'লকডাউন'? উড়বে না বিমান? জরুরি সতর্কতা জারি এয়ার ইন্ডিয়া-ইন্ডিগোর

Microsoft Outrage: বিশ্বজুড়ে মাইক্রোসফট সার্ভার ও অফিস পরিষেবা বিকল হওয়ায় চরম বিপাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি। যাত্রীদের সঙ্গে যোগাযোগ পরিস্থিতি সামাল দিতে জরুরি সতর্কতা জারি করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।

Written BySudeshna Paul Saha
Published: Nov 13, 2026, 05:02 PM IST|Updated: Nov 13, 2026, 05:08 PM IST
joinshare
মাইক্রোসফটের সার্ভার ডাউনে এবার কি আকাশেও 'লকডাউন'? উড়বে না বিমান? জরুরি সতর্কতা জারি এয়ার ইন্ডিয়া-ইন্ডিগোর

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাইক্রোসফটের সার্ভার বিভ্রাটে বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে বড়সড় ধাক্কা। আউটলুক, টিমস, মাইক্রোসফট ৩৬৫ বিকল! ফলে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য ও কর্পোরেট সেক্টরে অচলাবস্থা তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে ভারতের বিমান পরিবহন ক্ষেত্রেও। মাইক্রোসফটের সার্ভার ডাউনে পরিষেবা ব্যাহত হওয়ার কারণে ভারতের প্রধান বিমান সংস্থাগুলি— বিশেষ করে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং আকাসা এয়ারের পক্ষ থেকে জরুরি সতর্কতা ও নির্দেশিকা জারি করা হয়েছে।

কোথায় সমস্যা?

উত্তর আমেরিকা থেকে শুরু হওয়া এই গ্লোবাল মাইক্রোসফট বিভ্রাট পরবর্তীতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এর ফলে গত প্রায় ১৫ ঘণ্টা ধরে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতের সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠান ইমেল এবং অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়েছে। মূলত মাইক্রোসফটের ক্লাউড এবং অফিস টুলগুলির সার্ভার ইন্টারমিটেন্ট বা অনিয়মিতভাবে কাজ করায় এই জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের জন্য অ্য়ালার্ট জারি করেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং আকাসা এয়ার।

ইন্ডিগো

ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশ্বব্যাপী মাইক্রোসফট পরিষেবা ব্যাহত হওয়ার কারণে তাদের ইমেল সাপোর্ট সিস্টেম কাজ করছে না। ফলে গ্রাহকদের পাঠানো অনেক ইমেল পেতে সমস্যা হচ্ছে। তবে সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, ফ্লাইট অপারেশন বা বিমান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অন্যান্য যোগাযোগ মাধ্যম যেমন—ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের চ্যাটবট '6E Skai' সচল রয়েছে, যেখান থেকে যাত্রীরা জরুরি সহায়তা পেতে পারেন।

এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, বৈশ্বিক এই প্রযুক্তি সংকটের কারণে তাদের ফ্লাইট অপারেশনে কোনও প্রভাব পড়েনি। গ্রাহকদের সঙ্গে কমিউনিকেশনও চলছে। ভয়েস সাপোর্ট, এআই চালিত চ্যাটবট, সোশ্যাল মিডিয়া ও কাস্টমার নোটিফিকেশন স্বাভাবিক রয়েছে। তারা আগেই দ্রুত তাদের ইমেলগুলি বিকল্প চ্যানেলে রিডাইরেক্ট করে নিয়েছেন।

আকাসা এয়ার

আকাসা এয়ারের ইমেল সাপোর্ট সার্ভিস ব্যাহত। ইমেল পেতে দেরি হওয়ায় তারা যাত্রীদের জন্য বিকল্প হেল্পলাইন নম্বর (+91 9606 112131) এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

এই অবস্থায় মাইক্রোসফট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সার্ভার পুনরুদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে। কিন্তু সার্ভার এখনও ডাউন। এখনও আউটলুক স্বাভাবিক নয়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ধরনের গ্লোবাল আইটি বিভ্রাট কর্পোরেট দুনিয়ায় প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকিকে ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

আরও পড়ুন, বিশ্ব জুড়ে 'লকডাউন'! স্থবির হল সার্ভার! অনলাইন পরিষেবায় মহা বিভ্রাট! পৃথিবীর প্রান্তে প্রান্তে হাহাকার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tech news