রাজীব চক্রবর্তী: মমতা চাইলেও সবকিছু ঠিক নেই ইন্ডিয়া জোটে। মিলছে না সমীকরণ! আগামীকালের ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকবেন না একাধিক বিরোধী নেতা। দূরত্ব বজায় রাখছেন অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিনরা। দ্বিধায় রয়েছেন হেমন্ত সরেন।
ভিডিয়ো কনফারেন্সে
কেজরিওয়াল, স্ট্যালিন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন, আপ এবং ডিএমকে যোগ দেবে না ইন্ডিয়া ব্লকের বৈঠকে। রাজ্যসভার নির্বাচন থাকায় থাকবেন না অখিলেশ যাদব। সশরীরে উপস্থিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেনেরও। তাঁরা ভিডিয়ো কনফারেন্সে থাকতে পারেন। বিরোধী মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র যোগ দেবেন ওমর আব্দুল্লাহ।
অক্সিজেন বিশুদ্ধ তো?
তৃণমূলের তরফে বৈঠকে যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন। আগামীকাল সকাল ১১টায় কনস্টিটিউশন ক্লাবে হবে ইন্ডিয়া জোটের বৈঠক। জ্ঞানেশ কুমার বিতর্ক সামনে আসার পর অক্সিজেন পেতে চাইছেন বিরোধীরা।
কিন্তু প্রশ্ন উঠছে, সেই অক্সিজেন বিশুদ্ধ তো?
জ্ঞানেশ কুমার ইস্যুতে
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমশ এক মঞ্চে আসছে বিরোধীরা। বুধবার দিল্লিতে INDI জোটের বৈঠক। SIR নিয়ে একতরফা সিদ্ধান্তের অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে রিরোধীরা়। বুধবারের বৈঠকের আগে দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে আজ, মঙ্গলবার। 'ইন্ডি' জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)