SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'আমার সঙ্গে বিছানায়...', শিক্ষকের অশালীন মেসেজ! চাপের মুখে শেষপর্যন্ত ছাত্রীর এ কী সিদ্ধান্ত?

পড়াশোনায় নম্বর দেওয়ার ক্ষমতাকেই কি হাতিয়ার করেছিলেন শিক্ষক? দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অশালীন মেসেজ, এমনকী রাজি না হলে পরীক্ষায় কম নম্বর দেওয়ার হুমকি! শেষ পর্যন্ত মায়ের সাহায্যে পুলিসের দ্বারস্থ হয় ছাত্রী।

Written By Debasmita Das
Published: Nov 25, 2026, 10:09 IST | Updated: Nov 25, 2026, 10:28 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিক্ষক-ছাত্রীর সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত তা নিয়ে ফের প্রশ্নচিহ্ন পড়ল মধ্যপ্রদেশের এক নক্ক্যারজনক ঘটনায়। দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অশালীন মেসেজ পাঠানো, শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য চাপ দেওয়া এবং রাজি না হলে পরীক্ষায় কম নম্বর দেওয়ার হুমকি, এমনই গুরুতর অভিযোগ উঠেছে গুনার এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিস। অভিযুক্তের নাম নরেন্দ্র কুশওয়াহ। তিনি ওই সরকারি স্কুলের অঙ্কের শিক্ষক। অভিযোগ পেয়েই স্কুল থেকেই তাঁকে আটক করেছে পুলিস।

আরও পড়ুন, পরীক্ষায় খারাপ মার্কস, আর তারপরই বিকট একটা শব্দ: ১৯ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে দিল ছোট্ট মেয়েটা

কী অভিযোগ ছাত্রীর?

ছাত্রীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁকে বিরক্ত করছিলেন ওই শিক্ষক। কখনও একসঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব, কখনও একসঙ্গে খাওয়াদাওয়ার কথা বলে মেসেজ পাঠাতেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর জন্যও চাপ দিতেন বলে অভিযোগ। ছাত্রী সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, শিক্ষক তাঁকে হুমকি দেন, তাঁর কথা না শুনলে পরীক্ষায় কম নম্বর দেবেন। পড়াশোনার ক্ষতি করার ভয় দেখিয়েও নিজের প্রস্তাবে রাজি করানোর চেষ্টা করছিল বলে অভিযোগে জানিয়েছে ছাত্রী।

শেষ পর্যন্ত পুলিসের দ্বারস্থ ছাত্রী

শিক্ষকের এই আচরণে শেষ পর্যন্ত পুলিসের দ্বারস্থ হয় ওই ছাত্রী। অভিযোগ পাওয়ার পর পুলিস স্কুলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এমনকী, ছাত্রীর পরিবারের তরফে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা দফতরের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগের সঙ্গে শিক্ষক ও ছাত্রীর কথোপকথনের কিছু প্রমাণও জমা দেওয়া হয়। ঘটনাটি সামনে আসার পর স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা এবং শিক্ষকের দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত করে দেখছে পুলিস।

আরও পড়ুন, সুপার এল নিনোর কলকাঠিতে এবার নড়বড়ে শীতের ভবিষ্যত, পাহাড়ে অন্যরকম পরিস্থিতি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES