• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /বন্ধ ক্যাফে ফের খুলে চলল রাতভর পার্টি! ভোররাতে গণধর্ষণ তরুণীকে, তিন ধৃতের দু’জন মহিলা

বন্ধ ক্যাফে ফের খুলে চলল রাতভর পার্টি! ভোররাতে গণধর্ষণ তরুণীকে, তিন ধৃতের দু’জন মহিলা

রাত বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছিল খাওয়াদাওয়া, মদ্যপান আর নাচগানের আসর। কিন্তু সেই পার্টিই শেষ পর্যন্ত ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হল ২২ বছরের এক তরুণীর কাছে। ক্যাফেটেরিয়ায় শারীরিক নিগ্রহের শিকার সে।

Written ByDebasmita Das
Published: Nov 25, 2026, 10:43 IST|Updated: Nov 25, 2026, 10:56 IST
joinshare
বন্ধ ক্যাফে ফের খুলে চলল রাতভর পার্টি! ভোররাতে গণধর্ষণ তরুণীকে, তিন ধৃতের দু’জন মহিলা

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বন্ধ ক্যাফে ফের খুলে চলল রাতভর পার্টি! ভোররাতে গণধর্ষণ তরুণীকে, তিন ধৃতের দু’জন মহিলা

বন্ধ ক্যাফে ফের খুলে চলল রাতভর পার্টি! ভোররাতে গণধর্ষণ তরুণীকে, তিন ধৃতের দু’জন মহিলা

2

'আমার সঙ্গে বিছানায়...', শিক্ষকের অশালীন মেসেজ! চাপের মুখে শেষপর্যন্ত ছাত্রীর এ কী সিদ্ধান্ত?

3

সুপার এল নিনোর কলকাঠিতে এবার নড়বড়ে শীতের ভবিষ্যত, পাহাড়ে অন্যরকম পরিস্থিতি

4

প্রতীক্ষার অবসান, আগামিকাল ফরাক্কার নতুন সেতুর সম্পূর্ণ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা

5

রাতারাতি পারদ নামল ৩ ডিগ্রি; আরও কমবে তাপমাত্রা, ফের এক ঘূর্ণিঝড়ের চোখরাঙানি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দিল্লিতে এক ভংয়কর রাত। ফের গণধর্ষণ। সহকর্মীদের সঙ্গে রাতে পার্টিতে গিয়েছিলেন ২২ বছরের ওই তরুণী। কিন্তু সেই রাতের পার্টিই যে জীবনের সবথেকে কালোরাত হয়ে সামনে আসবে তা বোধহয় ভাবেনি সে। সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার পর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। দিল্লির প্রীত বিহারের একটি ক্যাফেতে দুই সহকর্মী তাঁকে গণধর্ষণ করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, বাকি সহকর্মীরাও অভিযুক্তদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় দু’জন মহিলা-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিস। বাকি তিন অভিযুক্তের খোঁজ চলছে।

ক্যাফে বন্ধ হওয়ার পরেও চলছিল পার্টি

পুলিস সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কড়কড়ডুমার ক্রস রিভার মলের একটি ক্যাফেতে কাজ করে। অভিযুক্তরাও তাঁর সহকর্মী। সোমবার রাতে কয়েকজন সহকর্মীর সঙ্গে প্রীত বিহারের সলতানতে ক্যাফেতে যায় সে। সাধারণত রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হয়ে যায়। কিন্তু দলের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় বন্ধ হওয়ার পরেও সেটি ফের খোলা হয়। এরপর ভিতরে চলে পার্টি। রাতভর খাওয়াদাওয়া, নাচগান এবং মদ্যপানের আসর বসেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিস।

আরও পড়ুন, 'আমার সঙ্গে বিছানায়...', শিক্ষকের অশালীন মেসেজ! চাপের মুখে শেষপর্যন্ত ছাত্রীর এ কী

দুই সহকর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

তরুণীর অভিযোগ, রাত সাড়ে ৩টে নাগাদ পার্টি শেষ হওয়ার পর দুই পুরুষ সহকর্মী তাঁকে ধর্ষণ করেন। অন্য সহকর্মীরাও তাঁদের কাজে সাহায্য করেছিলেন বলে অভিযোগ করেছে সে। ঘটনার পর প্রত্যেকে নিজের নিজের বাড়িতে চলে যায়। এরপর মঙ্গলবার ভোরে পুলিসের কাছে অভিযোগ জানায় তরুণী। ভোর সাড়ে ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়।

দুই মহিলা-সহ গ্রেফতার তিন

অভিযোগের ভিত্তিতে চার পুরুষ ও দুই মহিলা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। এখনও পর্যন্ত দু’জন মহিলা ও একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে। দিল্লি পুলিসের পূর্ব জেলার ডেপুটি কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। পার্টিতে উপস্থিত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারিণীর বয়ানও নথিভুক্ত করা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের সামনেও তাঁর বক্তব্য রেকর্ড করা হবে। 

আরও পড়ুন, সুপার এল নিনোর কলকাঠিতে এবার নড়বড়ে শীতের ভবিষ্যত, পাহাড়ে অন্যরকম পরিস্থিতি

প্রসঙ্গত, সাম্প্রতিক কয়েক মাসে দিল্লি এবং সংলগ্ন এলাকায় একের পর এক ধর্ষণ এবং গণধর্ষণের অভিযোগ উঠেছে। কখনও পার্কে পুলিসের পরিচয়ে, কখনও চলন্ত বাসে নাবালিকাদের নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের সঙ্গে তুলনা টানে সুপ্রিম কোর্টও। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime News
Delhi news