• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /বিক্ষোভ থেকে তাণ্ডব, LPU-র Uni Mall-এ লুট! PS5-ফোন-ল্যাপটপ গেল, ছোঁয়া হল না বই

বিক্ষোভ থেকে তাণ্ডব, LPU-র Uni Mall-এ লুট! PS5-ফোন-ল্যাপটপ গেল, ছোঁয়া হল না বই

PS5, মোবাইল ফোন, ল্যাপটপ, দামি পারফিউম, ইলেকট্রনিক সামগ্রী এবং নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এমনকি মেরামতির জন্য দোকানে রাখা গ্রাহকদের ফোনও নেওয়া হয়েছে বলে দোকানিদের দাবি। তবে বই ও স্টেশনারির দোকানগুলি প্রায় অক্ষত রয়েছে

Edited ByDebasmita Das
Published: Sep 29, 2026, 05:11 PM IST|Updated: Oct 05, 2026, 02:12 PM IST
joinshare
বিক্ষোভ থেকে তাণ্ডব, LPU-র Uni Mall-এ লুট! PS5-ফোন-ল্যাপটপ গেল, ছোঁয়া হল না বই

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পাঞ্জাবের ফাগওয়াড়ায় লভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে অশান্তির ছবিটা পরিচিত। সেই ভাঙচুর , তাণ্ডবের মধ্যেই বেশ কয়েকটি ভিডিয়োতে দেখা গেল, বিক্ষোভকারী পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের ইউনি মলে ঢুকে খাবার, গ্যাজেট এবং অন্যান্য সামগ্রী তুলে নিচ্ছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে বলতেও শোনা যায়, বিনা পয়সায় শপিং হয়ে গেল। লুট হওয়া জিনিসের তালিকা লম্বা। তাতে রয়েছে- সোনি প্লে স্টেশন ৫, মোবাইল ফোন, ল্যাপটপ, দামি পারফিউম, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং নগদ টাকা।

LPU-তে অশান্তির সূত্রপাত হয় ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ছড়িয়ে পড়ার পর। এমনকী তাঁর আত্মহত্যার খবরও দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। ২৭ সেপ্টেম্বর, বিক্ষোভের সময় ক্যাম্পাসের বেশ কিছু অংশে ভাঙচুর চালানো হয়, ভবনের কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় নিয়মিত ক্লাস বন্ধ করা হয় এবং মিড-টার্ম পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। তবে সেই অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। পুলিস অভিযোগের তদন্তের জন্য SIT গঠন করেছে।

অদ্ভুতভাবে অক্ষত বইয়ের দোকান

তবে বইয়ের দোকানগুলি প্রায় অক্ষত। সেখানে কেউ হাত পর্যন্ত দেয়নি। ইউনি মলেই এক ব্যক্তি বলেন, অন্য দোকান থেকে জিনিস নিয়ে যাওয়া হলেও বইয়ের দোকানগুলিতে হাত পড়েনি। তাঁর ব্যাখ্যা, বিক্ষোভকারীরা যা যা জিনিস নিজেদের কাজে লাগবে বলে মনে করেছে, সেগুলো নিয়ে গিয়েছে।

কারা লুটপাটে জড়িত?

তবে এই লুটপাটের ঘটনায় কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন পড়ুয়ার দাবি, বাইরের লোকজন এই ঘটনায় যুক্ত। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিয়োতে পড়ুয়াদেরও ঘটনাস্থলে দেখা যাচ্ছে। লুটপাটে জড়িত প্রত্যেক ব্যক্তি LPU-র পড়ুয়া ছিল এমন কোনও প্রমাণ না থাকায় পুলিস CCTV ফুটেজ এবং ভাইরাল ভিডিয়ো পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Uttar Pradesh News