• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /মৃত্যুর সারি, রাস্তায় রক্তস্রোত! কীভাবে ঘটল হাড়হিম করা দুর্ঘটনা? কনটেইনার ট্রাকের ড্যাশ ক্যামের ভয়াবহ ফুটেজ

মৃত্যুর সারি, রাস্তায় রক্তস্রোত! কীভাবে ঘটল হাড়হিম করা দুর্ঘটনা? কনটেইনার ট্রাকের ড্যাশ ক্যামের ভয়াবহ ফুটেজ

Kaziranga Tragedy: অসমের কাজিরাঙার কাছে কন্টেইনার ট্রাক ও প্যাসেঞ্জার ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষের ভয়াবহ ড্যাশ ক্যাম ফুটেজ সামনে এসেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানির পর রাজ্যজুড়ে শোকের ছায়া। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।

Written BySudeshna Paul Saha
Published: Nov 13, 2026, 10:59 PM IST|Updated: Nov 13, 2026, 11:13 PM IST
joinshare
মৃত্যুর সারি, রাস্তায় রক্তস্রোত! কীভাবে ঘটল হাড়হিম করা দুর্ঘটনা? কনটেইনার ট্রাকের ড্যাশ ক্যামের ভয়াবহ ফুটেজ
Image Credit: ড্যাশ ক্যামের ফুটেজ

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমের কাজিরাঙায় মর্মান্তিক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু। কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? কাজিরাঙা ন্যাশনাল পার্কের কাছে হওয়া সেই দুর্ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। কন্টেইনার ট্রাকের ড্যাশ ক্যামেরা থেকে সংগৃহীত সেই ফুটেজে দেখা যাচ্ছে, প্যাসেঞ্জার ট্রাভেলারটি হঠাৎ তার নিজের লেন ছেড়ে অন্য লেনে ঢুকে পড়ে। আর তার জেরেই ভয়াবহ সংঘর্ষ।

ড্যাশ ক্যামে পাওয়া ফুটেজ

ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত অবস্থায় প্যাসেঞ্জার ট্রাভেলারটি হঠাৎ নিজের দিক থেকে ভুল লেনে ঢুকে যায়। যার জেরে ট্রাকের ঠিক সামনে চলে আসে। যার ফলেই মুখোমুখি সংঘর্ষ ঘটে। ভয়াবহ এই দুর্ঘটনার পর অসমের রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ওদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ রাজ্যের হাইওয়েগুলোর বেহাল দশা এবং সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করেও টোল আদায় করার অভিযোগ করেছেন তিনি। ওদিকে  আহত পড়ুয়া ও যাত্রীদের চিকিৎসায় যাতে কোনওরকম গাফিলতি না হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল ট্রাভেলার বাসটি। কাজিরাঙা জাতীয় উদ্যানের সামনে সেটি একবার ট্রাফিক আইন ভাঙে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর তাতেই লেন ভেঙে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে ট্রাভেলার বাসটি। মুখোমুখি পড়ে যায় কর্নাটক থেকে আসা কনটেইনার ট্রাকের। সজোরে সংঘর্ষ ঘটে।

সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ভিতরে বহু যাত্রী আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিস ও বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে গ্যাস কাটারের সাহায্যে যাত্রীদের বের করে।

ASSAM'S KAZIRANGA HORROR CRASH: TERRIFYING MOMENTS CAUGHT ON TRUCK'S DASHCAM The chilling visuals of the horrific road accident at Rongajan in Kaziranga have been captured on the dashcam of the truck involved in the collision. The footage shows the terrifying moments of the crash that left several people dead and others injured. The visuals capture the sheer severity of the devastating collision.

— Keshav Pareek (@_keshavpareek_) November 13, 2026

আরও পড়ুন, মাইক্রোসফটের সার্ভার ডাউনে এবার কি আকাশেও 'লকডাউন'? উড়বে না বিমান? জরুরি সতর্কতা জারি এয়ার ইন্ডিয়া-ইন্ডিগোর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident