SIR-এ এক ধাক্কায় বাদ ১ কোটি ভোটার, কর্ণাটকের চূড়ান্ত তালিকা প্রকাশ কমিশনের
Karnataka SIR: ২০০২ সালের পর এই প্রথম। ৩০ জুন থেকে শুরু হয় SIR শুরু কর্ণাটকে। খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল ২৪ অগাস্ট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্ণাটকে SIR। নাম বাদ ১ কোটিরও বেশি ভোটারের! চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দক্ষিণের এই রাজ্যে ভোটার সংখ্যা কমে হল ৪.৫৪ কোটি।
আরও পড়ুন: শুনানি না হতেই পরোক্ষে 'সুপ্রিম' সুবিধা পেলেন সাংসদরা! NCPI মামলায় বিগ আপডেট
কর্ণাটকে SIR
কর্ণাটকে মোট ভোটার সংখ্যা ছিল ৫.৫৪ কোটি। গত বছরের ৩০ জুন থেকে শুরু হয় SIR। পশ্চিমবঙ্গের মতোও কর্নাটকেও শেষবার SIR হয়েছিল ২০০২ সালে। রাজ্যজুড়ে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেন BLO-রা। ভোটার সংখ্য়া ৫.৫৪ কোটি হলেও এনুমারেশন ফর্ম কিন্তু জমা পড়েছিল ৪.৪৬ কোটি। এরপর ২৪ অগাস্ট SIR-র খসড়া তালিকা প্রকাশ করা হয়, তখন দেখা যায় তালিকায় নাম নেই প্রায় ১ কোটি ৭ লক্ষ ভোটারের! কারণ, অনেকেই ফর্ম জমা দেননি অথবা তাঁদের অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত হিসেবে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন।
চূড়ান্ত তালিকা প্রকাশ
চূড়ান্ত তালিকা প্রকাশিত হল আজ, মঙ্গলবার। কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১ কোটি ৮ লক্ষ ভোটার। শুধু তাই নয়, শুনানির পর ৬১,৮৬৭ ভোটারকে 'অযোগ্য' বলে ঘোষণা করা হয়েছে। ফলে SIR-র পর এখন কর্নাটকে ভোটার ৪.৫৪ কোটি। পুরুষ ২ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার ৪৯৩, আর মহিলা ২ কোটি ২৯ লক্ষ ১২ হাজার ৩৫৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১। ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা ৬.৮৩ লাখেরও বেশি।
শুনানির পর বাদ ৬১ হাজারেরও বেশি
কমিশন সূত্রে খবর, তথ্য যাচাইয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছিল ৪৩ লক্ষেরও বেশি ভোটারকে। প্রতিটি নোটিশে শুনানি হয়। শুনানি পর্ব শেষে বাদ দেওয়া হয় ৬১,৮৬৭ জন ভোটারকে। ২২ অক্টোবর শেষ হয় শুনানি পর্ব।
১০ লক্ষেরও বেশি নতুন ভোটার
কর্নাটকে নতুন করে ভোটার তালিকা নাম তোলা বা আপত্তি জানানোর সময়সীমা ছিল এক মাস। ২৪ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে ভোটার তালিকায় যখন যুক্ত হয়েছেন ১০ লক্ষ ৮ হাজার ৩৮ জন, তখন বাদ পড়েছেন ১.৮৮ লাখ। আর 'এন্ট্রি' বদলে দেওয়া হয় আরও ৮.৯৬ লাখ ভোটারের। এই প্রক্রিয়া চলে ২২ অক্টোবর।
ফর্ম ৬-এ অন্তর্ভূক্তি
--
কর্নাটকে ফর্ম-৫ ফিলাপ করে ভোটার হয়েছেন ৮,৭৭,১০৪ জন। বাকিদের মধ্যে ২,৩১২ জন ফিলাপ করেছে ফর্ম-৬এ, ১,২৮,৬২২ জন ফর্ম ৮।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)