বদ্রীনাথ এবং জোশীমঠের মাঝে নিখোঁজ হেলিকপ্টার! তারপরই মিলল দেহ! কীভাবে মৃত্যু?
Joshimath Helicopter Crash: বদ্রীনাথ ধাম থেকে যাত্রী নিয়ে ফেরার পথে একটি হেলিকপ্টার হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বদ্রীনাথ এবং জোশীমঠের মধ্যবর্তী রুটে বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ ব্যবস্থার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই হেলিকপ্টারে পাইলট-সহ মোট ৬ জন ব্যক্তি ছিলেন। আচমকা নিখোঁজ হয়ে গেল কী করে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন তীর্থক্ষেত্রে বারবার অঘটন? কেন বারবার কেদার-বদ্রীরুটে বারবার বিপর্যয়? এই নিয়ে কতবার মারা গেলেন তীর্থযাত্রীরা? কেন উঠছে এত প্রশ্ন? কেননা, উত্তরাখণ্ডের চামোলিতে ফের মৃত্যু হল তীর্থযাত্রীর। বদ্রীনাথ ধাম এবং জোশীমঠের মাঝে একটি হেলিকপ্টার প্রথমে নিখোঁজ হল, পরে সেখান থেকেই এল মৃত্যুর খবর।
চামোলি জেলায় বদ্রীনাথ
উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ ধাম থেকে ফেরত আসার সময় খারাপ আবহাওয়ার মধ্যে বদ্রীনাথ ও জোশীমঠের মাঝ এলাকায় একটি হেলিকপ্টার রেডার থেকে আচমকা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় নিখোঁজ আর কী! প্রশাসন ও উদ্ধারকারী দলগুলির পক্ষ থেকে দ্রুত হেলিকপ্টারটির সঠিক লোকেশন বা অবস্থান ট্র্যাক করার কাজ চালানো হচ্ছিল।
আরও পড়ুন: ভয়ংকর রহস্যময় এই ত্রিভুজ ভূখণ্ডেই সারাবছর
কী ঘটেছে?
বদ্রীনাথ এবং জোশীমঠের মধ্যবর্তী রুটে বিমানটির সঙ্গে রেডার ও যোগাযোগ ব্যবস্থার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্রমশ আতঙ্ক বাড়তে থাকে। উড়ানটি ঋষীকেশের দিকে যাচ্ছিল। কতজন আরোহী ছিলেন এতে? প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই হেলিকপ্টারে পাইলট-সহ মোট ৬ জন (পাঁচজন যাত্রী ও একজন পাইলট) ছিলেন। প্রাথমিক অনুমান এবং আবহাওয়া পরিস্থিতির রিপোর্ট অনুযায়ী, ওই এলাকায় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ও খারাপ ছিল। মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপাকে পড়ে এবং রেডার থেকে এর লোকেশন অদৃশ্য হয়ে যায়।
তল্লাশি অভিযান
ঘটনার খবর পাওয়ার পরেই উত্তরাখণ্ড প্রশাসন, স্থানীয় পুলিস এবং উদ্ধারকারী দলগুলি তৎপর হয়ে উঠেছে। নিখোঁজ হেলিকপ্টারটির সঠিক অবস্থান নির্ধারণ এবং তার সন্ধান চালাতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃতদের জন্য শোক প্রকাশ করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)