SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ভারতের মাটিতে দৌড়বে দেশিয় প্রযুক্তিতে তৈরি B28 বুলেট ট্রেন, উতরে গেল স্কুইজ টেস্টে, জেনে নিন গতি

B28 Bullet Train: প্রতিটি ট্রেনে থাকবে ৮টি করে কোচ। যাত্রী পরিবহণ করবে ২৪৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 02, 2026, 02:08 PM IST | Updated: Nov 02, 2026, 02:19 PM IST
Image Credit: B28 বুলেট ট্রেন
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানি টেকনোলজিতে মুম্বই থেকে আমদাবাদ পর্যন্ত বুলেট ট্রেনের লাইন পাতার কাজ অনেকটাই শেষ হয়েছে। তবে দিন যত বাড়ছে খরচ ততই বেড়েই চলেছে। অন্যদিকে, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেন B28 তার সেফটি টেস্টে পাস করে গেল।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভারত আর্থ মুভার্স লিমিটেডের(BEML) বেঙ্গালুরুর কারখানায় বুলেট ট্রেনের স্কুইজ টেস্ট হয়ে গিয়েছে। এই স্কুইজ স্টেস্ট আসলে কী? ট্রেন কোনও দুর্ঘটনায় পড়লে বা এই ট্রেন কতটা ধাক্কা সামলাতে পারে তারই টেস্ট হল স্কুইজ টেস্ট। সেই পরীক্ষায় পেরিয়ে গিয়েছে ভারতের B28। এই পরীক্ষায় ট্রেনের বাইরের কাঠামোয় প্রবল চাপ দেওয়া হয় এবং দেখা হয় কীভাবে ট্রেনের কামরা সেই ধাক্কা সামলাতে পারে কারণ বিপুল গতিতে ছুটবে বুলেট ট্রেন। সেই বিরাট গতিতে যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে যাত্রীরা কতটা নিরাপদে থাকবেন তা দেখে নেওয়া হয়।

আরও পড়ুন-উপকূলের দিকে এগোচ্ছে ভয়ংকর 'মুরাসু', কোথায় হবে ১২০ কিমি বেগে ল্যান্ডফল? জেলায় জেলায় লাল সতর্কতা

B28 বুলেট ট্রেনের বৈশিষ্ট

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে এই B28 বুলেট ট্রেন।

গতিশীল ট্রেন তৈরির লক্ষ্যে বিদেশের উপরে নির্ভরতা কমাতেই এই ট্রেন তৈরির ভাবনা।

এরকম এক পরিস্থিতিতে ভারত নিজেই তৈরি করে ফেলল নিজস্ব বুলেট ট্রেন।

BEMLতৈরি করছে এরকমই ২টি বুলেট ট্রেন।

প্রতিটি ট্রেনে থাকবে ৮টি করে কোচ।

এই ট্রেন ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দৌড়নোর ক্ষমতা রাখলেও যাত্রী পরিবহণ করবে ২৪৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে।

কথা ছিল বুলেট ট্রেন তার স্কুইজ টেস্টে পাস করে গেলে আগামী ৬ মাসের মধ্যে ওই ট্রেন তৈরি হয়ে যাবে।

ভারতের B28 ট্রেনে জাপানের শিঙ্কেনশন টেকনোলজিতে তৈরি নয়। তাই ওই ট্রেন তৈরি করতে খুব বেশি সময় লাগার কথা নয়।

কবে চালু হবে B28 ট্রেন

রেল বোর্ড সূত্রে খবর ২০২৭ সালের মে-জুন মাসে ওই ট্রেন চালানোর কথা রয়েছে সুরত ও ভাপির মধ্যে ১০০ কিলোমিটার পথে। যাত্রী পরিষেবা শুরু করা হবে ওই বছরই অগাস্ট মাসে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES