SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

VIRAL VIDEO: ঝড়ের গতিতে ধেয়ে এল SUV, ধাক্কা পরের পর গাড়িকে, তিনবার পাল্টি ট্য়াক্সির! শহরের চেনা রাস্তার হাড়হিম ফুটেজ সামনে

গুরুগ্রামের ডিএলএফ ফেজ টু-তে তিনটি গাড়ির মধ্যেএকটি তীব্র গতির সংঘর্ষের দৃশ্য ড্যাশক্যামে ধরা পড়েছে। ভিডিয়ো এখন ভাইরাল

Written By Subhapam Saha
Published: Nov 01, 2026, 06:18 PM IST | Updated: Nov 01, 2026, 06:26 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গভীর রাতে হরিয়ানার গুরুগ্রামে হাড়হিম ঘটনা ঘটে গেল! তিনটি গাড়ির মধ্যে তীব্র গতির সংঘর্ষের ফলে একটি কমার্সিয়াল ট্যাক্সি উল্টে গেল তিনবার পাল্টি খাওয়ার পর! ডিএলএফ ফেজ টু এলাকায় ঘটা এই দুর্ঘটনার ড্যাশক্যাম ফুটেজ ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে র‍্যাপিড মেট্রো লাইনের নীচে গলফ কোর্স সংযোগকারী রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ দ্রুতগামী একটি এসইউভি  নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ির সঙ্গে ধাক্কা খায়! এই ঘটনায় ট্যাক্সি চালক গুরুতর আহত হয়েছেন। তিনি আপাতত হাসপাতালে চিকিত্‍সাধীন।

আরও পড়ুন: এবার চিনের খেল খতম! ৪০০০০ কোটি অনুমোদন কেন্দ্রের, জিনপিংয়ের ঘুম ওড়াবে কলকাতা, নিমেষে শেষ শত্রু

@motordave2 নামের এক্স (X) হ্যান্ডেলে শেয়ার করা ভিডিয়ো ক্লিপেতে দেখা যায়, একটি কালো রঙের এসইউভি বাঁ-দিকের লেন ধরে ঝড়ের বেগে ছুটে আসছিল, লেনে পরিবর্তনের সময়ে সে হুন্ডাই অরা গাড়িকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি উল্টে যায়। @motordave2 লিখেছে রাত ১টার দিকে বাঁ লেনে দ্রুতগতিতে চলা একটি কালো এসইউভি (সম্ভবত মার্সিডিজ) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি প্রথমে হুন্ডাই অরাকে পিছন থেকে ধাক্কা দেয়, এরপর ডান লেনে থাকা আরেকটি গাড়িকে আঘাত করে। ফলে গাড়িটি উল্টে গিয়ে এক্সইউভি৭০০ -এর সামনে গিয়ে পড়ে। এসইউভি চালক কি মদ্যপ ছিলেন? ট্যাক্সি চালক উল্টে যাওয়া গাড়ির ভিতরে আটকে পড়েছিলেন, পরে পথচারীরা তাঁকে উদ্ধার করেন। তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে এই ঘটনায় কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পুলিস ও পেট্রোলিং টিম ঘটনাস্থলে গিয়ে রাস্তা ক্লিয়ার করে। উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে নেওয়ার জন্য ক্রেন ডাকা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে,এসইউভিটি নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি গতিতেই চালছিল। ঘটনার প্রকৃত কারণ বুঝতে এবং দুর্ঘটনায় দায়ী চালককে চিহ্ণিত করতে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন: ল্যুভরকে হারিয়ে চমকে দিল বিহারের মিউজিয়াম! এশিয়ার ১ নম্বর এখন বিশ্বের সেরা ১০০ জাদুঘরের তালিকায় নয়ে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES