• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ডিনারে নুডলস খেয়ে ঘুম! পরের দিন আর উঠলেন না কেউ, একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু

ডিনারে নুডলস খেয়ে ঘুম! পরের দিন আর উঠলেন না কেউ, একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু

রাতে নুডলস খেয়ে ঘুমোতে চলে যান বাবা-মা এবং তিন ছেলেমেয়ে। পরেরদিন দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও তাদের কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। এর পর ঘরে ঢুকে দেখা যায়, বিছানায় পাঁচজনই নিথর অবস্থায় পড়ে রয়েছেন।

Written BySoumita Khan
Published: Oct 17, 2026, 03:13 PM IST|Updated: Oct 17, 2026, 03:17 PM IST
joinshare
ডিনারে নুডলস খেয়ে ঘুম! পরের দিন আর উঠলেন না কেউ, একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একই পরিবারে পাঁচ জনের রহস্যমৃত্যু। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তিন ছেলেমেয়ে-সহ বাবা, মায়ের দেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ফুড পয়েজনিং এই ঘটনার নেপথ্যে কারণ হতে পারে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিসের ফিল্ড ইউনিট এবং ফরেনসিক দল। পুরো এলাকা ঘিরে ফরেসনিক পরীক্ষা করছে পুলিস। ঘটনাটি গ্রেটার নয়ডায়।

মৃতরা হলেন, মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫), তাঁদের দুই পুত্রসন্তান লাড্ডু (১১) ও সাক্ষাৎ (৩) এবং কন্যা মিষ্টি (৭)। মৃত মহেশের মায়ের দাবি, ঘটনার আগের দিন রাত ১০ টা নাগাদ পরিবারের সবাই মিলে ডিনারে নুডলস খেয়েছিলেন। তারপর ঘুমোতে চলে যান। পরেরদিন সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা খোলেনি তারা। তাঁদের কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। এর পর ঘরে ঢুকে দেখা যায়, বিছানায় পাঁচজনই নিথর অবস্থায় পড়ে রয়েছেন। তবে ওই নুডলস খেয়েই কি সকলের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন: পুজো দিতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা! খাদে উলটে গেল যাত্রীবোঝাই বাস, মৃত বহু

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিস, উচ্চপদস্থ আধিকারিক, অ্যাম্বুল্যান্স ও খাদ্য সুরক্ষা দপ্তরের একটি বিশেষ দল। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 #GNoida @noidapolice https://t.co/6ZJIU5eCnE

— PRATEEK BAJPAI (@prateekbajpai07) October 17, 2026

 

প্রসঙ্গত, চলতি বছরই এপ্রিল মাসে একই পরিবারের চার জনের মৃত্যু হয়। ডিনারের তাঁরা বিরিয়ানির পর তরমুজ খেয়ে ঘুমোতে চলে গিয়েছিলেন। পরের দিন সকাল থেকে একে একে সকলের অনবরত বমি শুরু হয়।  অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাদের। চিকিত্‍সাধীন অবস্থাতেই একে একে মৃত্যু হয় সকলের। মৃতরা হলেন- আবদুল্লাহ ডোকাদিয়া (৪০), নাসরিন ডোকাদিয়া (৩৫), আয়েশা (১৬) এবং জয়নব (১৩)। ঘটনাটি মুম্বইয়ের পায়ধোনি এলাকার।

মৃতদের ময়নাতদন্তের পর জানা যায়, মৃত্যুর পর মৃতদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ সবুজ হয়ে যায়। যা সাধারণ 'ফুড পয়জ়েনিং' হিসাবে মানতে নারাজ বিশেষজ্ঞরা। ফরেনসিক পরীক্ষায় দেখা গিয়েছে, মৃতদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং অন্ত্র সবুজ হয়ে যায়। চিকিৎসকদের মতে, এটি কোনও শক্তিশালী বিষক্রিয়ার লক্ষণ। 

আরও পড়ুন: প্রবাসে পুজোর আনন্দ! ষষ্ঠীতে জমজমাট লুটিয়েন্স দিল্লির পাণ্ডারা পার্ক, হাজির উপ রাজ্যপাল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source