SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

যন্তর মন্তর বিক্ষোভে মেট্রো স্তব্ধ! সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব

Supreme Court: যন্তর মন্তর বিক্ষোভ ঘিরে মেট্রো চলাচল নিয়ন্ত্রণ ও আদালতের নির্দেশ অমান্যের মামলায় সুপ্রিম কোর্টে বিনাশর্তে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন ও DMRC চেয়ারপার্সন ডি থারা।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 15, 2026, 01:07 PM IST | Updated: Oct 15, 2026, 01:17 PM IST
Image Credit: সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)
Join

রাজীব চক্রবর্তী: ইন্টারনেট বন্ধ এবং মেট্রো নিয়ন্ত্রণে আদালত অবমাননার অভিযোগ। সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও ডিএমআরসি প্রধান। দিল্লিতে ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের চেয়ারপার্সন ডি থারা। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানির কথা।

তার আগে আদালতে হলফনামা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন জানিয়েছেন, আদালতের নির্দেশ ইচ্ছাকৃত ভাবে অমান্য করার কোনও উদ্দেশ্য ছিল না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশের অনুরোধে ৯ অক্টোবর রাত ১০টা থেকে পরের দিন রাত ১০টা পর্যন্ত রাইসিনা হিলসের চার কিলোমিটার ব্যাসার্ধে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। তবে ওয়াইফাই এবং ব্রডব্যান্ড পরিষেবা চালু ছিল বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ডিএমআরসি জানিয়েছে, ৩০৩টি স্টেশনের মধ্যে ৪৫টিতে যাত্রীদের প্রবেশ ও বেরোনোর উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রো চলাচল বজায় ছিল। ৪১৫৭টি ট্রেন-ট্রিপ চালানো হয় বলেও দাবি সংস্থার। পুলিশি নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে দাবি ডিএমআরসি-র। উল্লেখ্য, সর্বোচ্চ আদালত ৯ অক্টোবর শুনানিতে গণপরিবহণ সম্পূর্ণ বন্ধ না রাখার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন, "হাতুড়ি দিয়ে মাছি মারবেন না!" সুপ্রিম নির্দেশের পরেও বন্ধ মেট্রো-ট্রেন, দায়ের আদালত অবমাননা মামলা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES