মন্দির থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তা থেকে ছিটকে আগুন ধরে গেল গাড়িতে, জীবন্ত দগ্ধ ৪
Car Accident: প্রবল গতিতে টায়ার ফেটে যায় গাড়িটির। গতি থাকায় গাড়িটি ছিটকে পড়ে পাশের ড্রেনে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাস্তা থেকে ছিটকে বেরিয়ে গিয়ে গাড়ি পড়ে গেলে খাদে। দাউদাউ আগুনে জ্বলে উঠল গোটা গাড়ি। ভেতরেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৪ জনের। আহত ১ জন। রবিবার রাতে মর্মান্তিক ওই ঘটনা ঘটে মধ্যপ্রদেশের ধর জেলায়।
পুলিস সূত্রে খবর, রবিবার রাত ১১টা ১৫ নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ধরের এসপি শচীন শর্মা সংবাদমাধ্যমে বলেন, প্রবল গতিতে যাওয়ার সময় গাড়িটির একটি চাকা ফেটে যায়। গতি বেশি থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চার লেনের লেবাদ-নায়াগাঁও রাজ্য সড়কের মাঝের ডিভাইডার পার করে রাস্তার পাশে থাকা একচি কার্লভার্ট পার করে নীচে পড়ে যায়। তার পরেই গাড়িটিতে আগুন ধরে যায়।
জানা যাচ্ছে ৫ বন্ধু মিলে পুজো দিতে গিয়েছিলেন স্থানীয় এক মন্দিরে। সেখান থেকে ফেরার পথেই ওই ভয়ংকর দুর্ঘটনা। প্রবল বেগে গাড়িটি রাস্তায় পাশে পড়ে যেতেই ওই ৫ বন্ধুর মধ্যে একজন গাড়িতে ছিটকে যান। তিনি এখনও বেঁচে রয়েছেন। বাকী চারজন গাড়ির মধ্যে দাউদাউ আগুনের মধ্যে আটকে পড়েন।
আরও পড়ুন-দুর্ঘটনার মুখে রাহুল গান্ধীর কনভয়, অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কা ৫ গাড়ির, কেমন আছেন বিরোধী দলনেতা?
যারা মারা গিয়েছেন তাদের নাম প্রকাশ করেছে পুলিস। ওই চার জন হলেন, ভীম ধাকড়, আদিত্য তিওয়ারি, চেতন ধাকড় ও অভিষেক সোলাঙ্কি। আহত হয়েছেন তুষার মান্ডলোই। তাকে প্রাথমিক চিকিত্সার পর ইন্দোরের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিসের দাবি, তুষারের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়েছে ঘটনাস্থলে ছুটে যায় পুলিস। ডাকা হয় ফায়ার ব্রিগেডকে। কিন্তু গাড়িটি বাঁচানো যায়নি। এদিকে, পোস্ট মর্টেমের জন্য ৪টি মৃতদেহ ধর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)