SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

খানখান আখভান! ল্যান্ডফলের একঘণ্টার মধ্যেই ভেঙে ৩ টুকরো প্রবল ঘূর্ণিঝড়! একটি থাবা বাড়াচ্ছে বাংলার দিকে

Cyclone Akwan update Today: শুক্রবার বিকেল ৩টে নাগাদ আখভানের মূল অংশ একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। রাত ১২ টায় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল বাংলদেশে পৌঁছে এটি নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তে পরিণত হবে।

Written By Soumitra Sen
Published: Nov 20, 2026, 12:01 IST | Updated: Nov 20, 2026, 12:07 IST
Join

অয়ন ঘোষাল: খানখান আখভান! হ্যাঁ, অপ্রত্য়াশিত না-হলেও এবার এমন কোনও আগাম রিডিং ছিল না যে, ঝড়ের অভিমুখ ভাগ হয়ে যাবে। সেটাই ঘটল। ঘূর্ণিঝড় ল্যান্ড ফল করার এক ঘণ্টার মধ্যে ভেঙে তিন টুকরো হয়ে গেল! একটি থেকে গেল ওড়িশাতেই। একটি হল ঝাড়খণ্ডমুখী। অপরটি পশ্চিমবঙ্গের উপকূলের দিকে কচ্ছপের গতিতে এগিয়ে আসছে। এর নেপথ্যে রয়েছে উত্তর-পশ্চিম ভারতের শীতল হাওয়ার বলয় অর্থাৎ, হাই উইন্ড শিয়ার।

ঘূর্ণাবর্তে পরিণত হবে

বিকেল ৩ টে নাগাদ আখভানের মূল অংশ একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। রাত ১২ টায় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল বাংলদেশে পৌঁছে এটি নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তে পরিণত হবে।

আরও পড়ুন: ওদিকে সমুদ্রে ফুঁসছে ঝড়ের দৈত্য, এদিকে কাঁপছে বাংলা! কিছুক্ষণের 

আরও পড়ুন: ১৮৫ কিমি রাক্ষুসে গতির ঘূর্ণিঝড়ে ধ্বংস বিস্তীর্ণ এলাকা, জলোচ্ছ্বাসে তলিয়ে গেল 

কলকাতায়

সংলগ্ন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট ছিল। তবে আশঙ্কা ছিলই যে, এর প্রভাব পড়তে পারে কলকাতাতেও। সেটাই ঘটল। তুমুল বৃষ্টি দক্ষিণ কলকাতায়। ওদিকে উত্তরের অবস্থাও সঙ্গিন। আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভেনিউ, মহাত্মা গান্ধী রোড বড়বাজারে বৃষ্টির জেরে অল্প জল, গোড়ালি জল। এদিকে আরও ঘন কালো মেঘ ঢুকছে কলকাতায়।

বৃষ্টিপাতের পরিমাণ

গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত

উলুবেড়িয়া: ৭৭ মিলিমিটার
ব্যারাকপুর: ৬৭ মিলিমিটার
সল্টলেক: ৫১ মিলিমিটার 
দমদম: ৫৩ মিলিমিটার 
বসিরহাট: ৪৭ মিলিমিটার
আলিপুর: ৫৯ মিলিমিটার
ক্যানিং: ৬৫ মিলিমিটার 
সাগর দ্বীপ : ৭০ মিলিমিটার
ঝাড়গ্রাম :  ৮৩ মিলিমিটার
খড়গপুর : ৮০ মিলিমিটার
দীঘা: ৭৭ মিলিমিটার

ধীর গতির ঘূর্ণিঝড়

ধীর গতির ঘূর্ণিঝড় নিয়ে গবেষণা কী বলছে? ২০২১ সালে 'জার্নাল অফ হাইড্রোমেটিওরোলজি'-তে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। সেখানে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে আছড়ে পড়া ২৮০টি ঘূর্ণিঝড় বিশ্লেষণ করা হয়েছিল। ওই গবেষণায় ঝড়ের গতির সঙ্গে বন্যার ভয়াবহতার সম্পর্ক পাওয়া গিয়েছিল। দেখা গিয়েছে, ধীর গতির ঝড়ের ফলে সংশ্লিষ্ট এলাকায় অনেক বেশি বৃষ্টি হয়। এর ফলে নদীতে বন্যার আশঙ্কা বহু গুণ বেড়ে যায়। কেন এরকম ঘটে? কারণ খুব সহজ। ঝড় ধীরে হলে তার মেঘমালা একই জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকে, এবং তখন বৃষ্টিও হয় একটানা।

বন্যার নেপথ্যে আর কোন কারণ?

গবেষকরা জানিয়েছেন, বন্যার তীব্রতায় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বড় ভূমিকা নেয়। এ ছাড়া ঝড়ের তীব্রতা, মাটির আর্দ্রতা এবং ভূমির ঢালের উপরেও বন্যা নির্ভর করে। তুলনামূলক দুর্বল ঘূর্ণিঝড়ও ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে। অর্থাৎ, শুধু হাওয়ার গতিবেগ দেখে বন্যার বিপদ মাপা সম্ভব নয়। এর আগে ১৯৭৬ ও ১৯৮৭ সালেও এল-নিনোর প্রভাবে এক মাসে তিনটি ঘূর্ণিঝড়ের মুখে পড়েছিল অন্ধ্রপ্রদেশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES