• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /ওদিকে সমুদ্রে ফুঁসছে ঝড়ের দৈত্য, এদিকে কাঁপছে বাংলা! কিছুক্ষণের মধ্যেই মহা দুর্যোগের কবলে জেলার পর জেলা; বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির অ্যালার্ট

ওদিকে সমুদ্রে ফুঁসছে ঝড়ের দৈত্য, এদিকে কাঁপছে বাংলা! কিছুক্ষণের মধ্যেই মহা দুর্যোগের কবলে জেলার পর জেলা; বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির অ্যালার্ট

Written BySoumitra Sen
Published: Nov 20, 2026, 09:22 IST|Updated: Nov 20, 2026, 09:29 IST
joinshare
Orange Alert: ভয়াবহতম দুর্যোগের কালো মেঘ দিগন্তে! কলকাতা আবহাওয়া দফতর সকাল ৮টা ৪৫ মিনিটে নোটিস জারি করল। কী জানানো হল সেই নোটিসে?

অয়ন ঘোষাল: ঝড়ের একাধিক বিচ্ছিন্ন অংশ বাংলা, ঝাড়খণ্ড, বাংলাদেশে চলে গিয়ে নাগাড়ে বৃষ্টিপাত ঘটানোয় দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় আকভান। ঘূর্ণিঝড়ের 'আই' স্থলভাগে প্রবেশের পরেই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হবে। ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হবে মোটামুটি বেলা সাড়ে ১১ টা থেকে ১২টা নাগাদ।

আবহাওয়া-খবর 1/7

আবহাওয়া-খবর

অয়ন ঘোষাল: ভয়াবহতম দুর্যোগের কালো মেঘ দিগন্তে! কলকাতা আবহাওয়া দফতর সকাল ৮টা ৪৫ মিনিটে নোটিস জারি করল। কী জানানো হল সেই নোটিসে?
অরেঞ্জ অ্যালার্ট2/7

অরেঞ্জ অ্যালার্ট

কলকাতার আলিপুর আবহাওয়া দফতর জারি করল অরেঞ্জ অ্যালার্ট। ২-৩ ঘণ্টার মধ্যেই আসছে বৃষ্টি।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি3/7

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টি জেলায়-জেলায়। হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে। রয়েছে তীব্র বৃষ্টির আশঙ্কাও। কোথায় কোথায়?
জেলায়-জেলায়4/7

জেলায়-জেলায়

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় আসছে এই বৃষ্টি। ফলে সংলগ্ন জেলা হিসেবে প্রভাবিত হবে কলকাতাও।
ল্যান্ডফল প্রক্রিয়া5/7

ল্যান্ডফল প্রক্রিয়া

আর আকভান? চিল্কা-গোপালপুর লাগোয়া এলাকায় শুরু হল ঘূর্ণিঝড়ের মূল অংশের ল্যান্ডফল প্রক্রিয়া।
৬৫ থেকে ৭০ কিমি বেগে6/7

৬৫ থেকে ৭০ কিমি বেগে

জানাই ছিল যে, সকাল ৯টা থেকে ল্যান্ডফলের প্রাথমিক প্রক্রিয়া শুরু হবে। সেটাই হল। বেলা সাড়ে ১১টায় মূল ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। তবে সিভিয়ার নয়। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল হবে আকভানের। ৬৫ থেকে ৭০ কিমি বেগে হবে ল্যান্ডফল। ল্যান্ডফল হবে গোপালপুরে।
কলকাতায় সারাদিন দুর্যোগ7/7

কলকাতায় সারাদিন দুর্যোগ

তবে, ঝড়ের একাধিক বিচ্ছিন্ন অংশ বাংলা, ঝাড়খণ্ড, বাংলাদেশে চলে গিয়ে নাগাড়ে বৃষ্টিপাত ঘটানোয় আরও দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের 'আই' স্থলভাগে প্রবেশের পরেই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হবে। ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হবে মোটামুটি বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা নাগাদ। জানা গিয়েছে, মূল ঘূর্ণিঝড়ের থেকে আউটার ক্লাউড সার্কুলেশন বেশি ব্যাপ্তি পেয়েছে। যার জেরে আজ, শুক্রবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা।
TAGS:
cyclone

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.