ফের বাড়ল CNG-র দাম, এবার লাফিয়ে বাড়ছে অটোর ভাড়া?
CNG Price Hike: ১৪ নভেম্বর মাঝরাত থেকে এই দাম কার্যকর হয়েছে। গত ১ নভেম্বর সিএনজি-র দাম কেজি প্রতি ১ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছিল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বাড়ল সিএনজির দাম। প্রতি কেজিতে দাম বাড়ল ১ টাকা ৫০ পয়সা। মুম্বই ও আসপাশের এলাকায় ওই দাম গিয়ে পৌঁছল ৯১ টাকা ৫০ টাকা প্রতি কেজি। এনিয়ে মহানগর গ্যাস লিমিটেড এনিয়ে আট বার দাম বাড়াল। ফলে এবার অটোর ভাড়া ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এই মূল্যবৃদ্ধির ফলে জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত সিএনজি-র দাম কেজি প্রতি মোট ১১ টাকা বাড়ল। জানুয়ারিতে সিএনজি-র দাম ছিল প্রতি কেজি ৮০.৫০ টাকা। ১১ মাসেরও কম সময়ের মধ্যে এই দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে অটোরিকশা ও ট্যাক্সি চালকদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির মালিকদেরও জ্বালানি খরচ বেড়ে গেছে।
১৪ নভেম্বর মাঝরাত থেকে এই দাম কার্যকর হয়েছে। গত ১ নভেম্বর সিএনজি-র দাম কেজি প্রতি ১ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছিল।
সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত সিএনজি-র দাম কেজি প্রতি ৫.৫০ টাকা বেড়েছে।
এই মূল্যবৃদ্ধির ফলে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন জুড়ে প্রায় ১২ লক্ষ ৯৩ হাজার সিএনজি চালিত যানবাহনের উপরে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে অটোরিকশা, ট্যাক্সি, ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনও রয়েছে।
জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সিএনজি-র দাম কেজি প্রতি মোট ১১ টাকা বেড়েছে।
জানুয়ারিতে সিএনজি-র দাম ছিল প্রতি কেজি ৮০.৫০ টাকা।
১১ মাসেরও কম সময়ের মধ্যে এই দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে অটোরিকশা ও ট্যাক্সি চালকদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির মালিকদেরও জ্বালানি খরচ বেড়ে গেছে।
আরও পড়ুন-নভেম্বরেই বিশেষ অধিবেশন ডেকে আনা হচ্ছে ডিলিমিটেশন বিল! বড় ভূমিকা থাকছে NCPI-এর?
এমজিএল-এর তরফে কারণ দেখানো হয়েছে গ্যাস আনার খরচ, দেশে প্রাকৃতিক গ্যাসের উত্পাদন কমে যাওয়া, আমদানি করা রিগ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস-এর ওপর বাড়তি নির্ভরশীলতাকে দায়ী করেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশেষ করে সিএনজি-র (CNG) জন্য গ্যাস সংগ্রহের খরচ অনেকটা বেড়ে গেছে। পাশাপাশি বাজারে জোরাল চাহিদা এবং সরবরাহের ক্ষেত্রে আমদানিকৃত গ্যাসের অংশীদারিত্ব বৃদ্ধি পাওয়ায় কোম্পানির সামগ্রিক উৎপাদন বা ইনপুট খরচ বেড়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)