• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /মাকে কুপিয়ে নির্বিকারে বাড়ি ছাড়ল নবম শ্রেণির ছাত্র! পরমুহূর্তেই বহুতল থেকে পড়ে মর্মান্তিক পরিণতি

মাকে কুপিয়ে নির্বিকারে বাড়ি ছাড়ল নবম শ্রেণির ছাত্র! পরমুহূর্তেই বহুতল থেকে পড়ে মর্মান্তিক পরিণতি

Guwahati Crime: সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাকে মারার পর কিশোর নির্বিকারে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছে। তারপরই সে এবিসি এলাকার একটি বহুতল থেকে পড়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়। কী কারণে এই ঘটনা, তা তদন্তে বেরোবে।

Written BySoumita Khan
Published: Nov 14, 2026, 02:16 PM IST|Updated: Nov 14, 2026, 02:20 PM IST
joinshare
মাকে কুপিয়ে নির্বিকারে বাড়ি ছাড়ল নবম শ্রেণির ছাত্র! পরমুহূর্তেই বহুতল থেকে পড়ে মর্মান্তিক পরিণতি

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধারালো অস্ত্র দিয়ে নিজের মাকে কোপাল নবম শ্রেণির ছাত্র। তারপর রহস্যজনকভাবে অভিযুক্ত ছেলে বিল্ডিং থেকে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে অসমের গুয়াহাটিতে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে গুয়াহাটির পূর্ব জ্যোতিনগরের হলধি মিল এলাকায়। সেখানে নিজের বাড়িতেই মা চন্দ্রাণী কলিতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত কিশোর। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি চন্দ্রাণীকে উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ICU-তে চিকিত্‍সাধীন। চন্দ্রাণীর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: নগ্ন ছবির ফাঁদ! দেশের গোপন যুদ্ধ পরিকল্পনা ফাঁস এয়ার ফোর্স অফিসারের, চরম বিশ্বাসঘাতকতা

এই ঘটনার পর ওই এলাকা অর্থাত্‍ এবিসি এলাকা থেকে ওই ছাত্রের মৃত্যুর খবর সামনে আসে। জানা গিয়েছে, সেখানের একটি বহুতল বিল্ডিং থেকে সে নীচে পড়ে যায়। গুরুতর চোটের কারণে পরবর্তীতে তার মৃত্যু হয়।

কেন এই আক্রমণ?
কী কারণে ওই কিশোর নিজের মায়ের উপর আক্রমণ করল, তা এখনও জানা যায়নি। পাশাপাশি, মাকে ছুরিকাঘাত করার পর থেকে বহুতল থেকে পড়ে যাওয়া পর্যন্ত মাঝের সময়টুকুতে ঠিক কী কী ঘটেছিল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা।

ইতিমধ্যেই এলাকার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মাকে আক্রমণের ঘটনার পরপরই ওই কিশোর শান্তভাবে বাড়ি থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস এবং বিস্তারিত তথ্যে তদন্তের পর বেরিয়ে আসবে।

আরও পড়ুন: মৃত্যুর সারি, রাস্তায় রক্তস্রোত! কীভাবে ঘটল হাড়হিম করা দুর্ঘটনা? কনটেইনার ট্রাকের ড্যাশ ক্যামের ভয়াবহ ফুটেজ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime News