• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /যন্তর মন্তরে তেরঙা ওড়ানোর মাশুল? সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিন ঘিরে বিরাট রাজনৈতিক যুদ্ধ, এজলাসে মারাত্মক ঝামেলা

যন্তর মন্তরে তেরঙা ওড়ানোর মাশুল? সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিন ঘিরে বিরাট রাজনৈতিক যুদ্ধ, এজলাসে মারাত্মক ঝামেলা

CJP leaders Jail or Bail: তিহাড় জেল থেকে আজই মুক্তি? সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিনের শুনানির আগে 'উপর কা অর্ডার' নিয়ে দিল্লি পুলিশকে বেনজির আক্রমণ সিজেপি নেত্রী রত্না সিংয়ের।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Oct 19, 2026, 03:57 PM IST|Updated: Oct 19, 2026, 04:48 PM IST
joinshare
যন্তর মন্তরে তেরঙা ওড়ানোর মাশুল? সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিন ঘিরে বিরাট রাজনৈতিক যুদ্ধ, এজলাসে মারাত্মক ঝামেলা
Image Credit: সিজেপির নেতাদের জেল না বেল, কী হল?

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) পদত্যাগের দাবি ও যন্তর মন্তর (Jantar Mantar) অভিযানের জেরে তিহাড় জেলে 'ককরোচ জনতা পার্টি'র (Cockroach Janta Party - CJP) দুই শীর্ষ বিদ্রোহী সৌরভ দাস (Saurav Das) ও আশুতোষ রাঙ্কার (Ashutosh Ranka) ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজত (Judicial Custody) শেষ হয়েছে সোমবার। তাঁদের জামিনের ভাগ্য নির্ধারণের জন্য দুপুর ২টোয় দিল্লির মন্দির মার্গ থানার নয়া স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের (SEM - Special Executive Magistrate) কাছে হাজির করার নির্দেশ ঘিরে রাজধানীর রাজনৈতিক মহলে টানটান নাটক।

তবে শুনানির ঠিক আগেই রবিবার কেন্দ্র ও দিল্লি পুলিসকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে সিজেপির লিগ্যাল সেল। দলের আইনি শাখার প্রধান রত্না সিং (Ratna Singh) প্রকাশ্য তোপ দেগে বলেন-- 'আশা করি আজ শুনানিতে কোনও রকম বিলম্ব বা প্রশাসনিক নাক গলানো দেখা যাবে না। সবচেয়ে বড় কথা, এবার যেন কোনও 'উপর কা অর্ডার' (No Upar Se Orders) না আসে!

সোমবার কী ঘটেছিল?

জামিনদার খারিজ ও হুমকির নাটক

সৌরভ ও আশুতোষের জামিনের প্রক্রিয়া নিয়ে গত ২৪ ঘণ্টা ধরেই দিল্লিতে চলছে তীব্র প্রশাসনিক ও আইনি সংঘাত। সিজেপির অভিযোগ, রবিবার দুপুর ১২টায় জামিনের শুনানি হওয়ার কথা থাকলেও মন্দির মার্গ থানায় ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় আইনজীবীদের।

ভুয়ো অভিযোগে জামিনদার বাতিল

রত্না সিংয়ের দাবি, তাঁদের পেশ করা চারটি জামিনদারের আবেদন (Four Bail Sureties) সম্পূর্ণ ভিত্তিহীন ও অস্পষ্ট কারণ দেখিয়ে খারিজ করে দেয় পুলিস। এমনকি আগে কোনও গণতান্ত্রিক বিক্ষোভে যুক্ত থাকার জন্য যাঁদের নামে এফআইআর ছিল, তাঁদের 'অপরাধমূলক অতীত' (Criminal Antecedents) রয়েছে বলে দাগিয়ে দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ

এদিকে নাটকীয় মোড় নেয় যখন রবিবারের শুনানিতে থাকা তৎকালীন ম্যাজিস্ট্রেট দাবি করেন, শুনানির সময় তাঁর ফোনে লাগাতার 'হুমকি বার্তা' (Threatening Messages) পাঠানো হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিস অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি নন-কগনিজ্যাবল রিপোর্ট (NCR - Non-Cognisable Report) দায়ের করে এবং পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকেই বদল করে সোমবার নতুন এসইএম নিয়োগ করা হয়।

পুলিসকে বেনজির বড় বার্তা সিজেপির

সোমবারের শুনানির আগে সোশ্যাল মিডিয়ায় দিল্লি পুলিসের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন রত্না সিং। একটি পোস্টে তিনি লেখেন:

'আমি আন্তরিকভাবে আশা করব আজ আর কোনও গড়িমসি হবে না-- আইও (IO - Investigating Officer)-র ঘণ্টার পর ঘণ্টা ফোন বন্ধ থাকবে না, কোনও হুমকি বার্তা পাঠানো হবে না, সন্ধ্যা ৬টায় শুনানির নাটক হবে না, কিংবা অভিযুক্তদের আদালতে পেশ না করার জন্য গাড়ির 'টায়ার পাংচার' হওয়ার অজুহাত দেওয়া হবে না। সোজা কথায়, কোনও উপর থেকে আসা নির্দেশ চলবে না।'

কেন তিহাড় জেলে পাঠানো হয়েছিল সিজেপি নেতাদের?

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর যন্তর মন্তরকে বিক্ষোভের তালিকা থেকে দিল্লি পুলিস বাদ দেওয়া সত্ত্বেও তালাবন্ধ গেট টপকে ভেতরে প্রবেশ করেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সেখানে তাঁরা জাতীয় তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। পুলিস তাঁদের সেখান থেকে গ্রেফতার করে এবং ৫ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। সিজেপির দাবি, জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ হতে পারে না।

এখন দেখার, নতুন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে সিজেপির দুই যুবনেতা অবশেষে জামিন পেয়ে জেল থেকে মুক্ত হন, নাকি তাঁদের হেফাজত আরও বাড়িয়ে দিল্লির আন্দোলনকে স্তব্ধ করার পথেই হাঁটে পুলিস প্রশাসন।

আরও পড়ুন: তেরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে গ্রেফতার! শর্তসাপেক্ষে জামিন অভিজিত্‍ দীপকে-কে

আরও পড়ুন: দশমীতে রাবণের সঙ্গে হবে ৩০ ফুটের আরশোলা-দহন: দেশকে জঞ্জালমুক্ত করতে রামলীলা ময়দানে বেনজির আয়োজন? বিতর্কের ঝড়

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
CJP
Delhi news