মমতার কথাতেও চিঁড়ে ভিজল না, রাহুলদের আন্দোলনে নেই সিজেপি, সাফ জানিয়ে দিলেন দীপকে
Ramleela Maidan Rally: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়ি থেকেও বের হল একটি মিছিল। সেই মিছিলে রয়েছেন শশী থারুর, সালমান খুরশিদ, দীপা দাসমুন্সী, অভিষেক মনু সিংভিরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় রাজপাট চলে যাওয়ার পর দিল্লিতে জাতীয় রাজনীতিতে শিকড় চালানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি ককরোচ পার্টি নেতা অভিজিত্ দীপকের সঙ্গে দেখা করে তাঁকে রবিবাররে রামলীলা ময়দান মার্চে টানার চেষ্টা করেছিলেন। সেখানেই ধাক্কা খেলেন মমতা। দীপকে সাফ জানিয়ে দিয়েছেন, তারা বিরোধীদের ডাকা রামলীলা ময়দান যাত্রায় নেই। কারণ তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ দিতে চান না। তারা তাদের লড়াইকে রাজনীতি নিরপেক্ষই রাখতে চান। ফলে বহু আশা করে দীপকের কাছে গেলেও গতকাল খালি হাতেই ফিরতে হয়েছে মমতাকে।
দীপকে গতকাল বলেন, যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি যখন নিট পেপার লিক নিয়ে আন্দোলন করেছিল তখন তাদের পাশে ছিলেন মমতা। সেইজন্য তাঁকে ধন্য়বাদ। সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস গ্রেফতার হলে তারও প্রতিবাদ করেছিলেন মমতা। সেজন্য তাঁকে ধন্যবাদ জানান দীপকে। রবিবার বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যে আন্দোলন করছে তাকে তারা সমর্থন করেন। কিন্তু কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা নেই। যে কোনও সংগঠন যারা ভোট চুরির বিরুদ্ধে আন্দোলন করে তাদের সঙ্গে সিজেপি রয়েছে।
আরও পড়ুন-গতি ঘণ্টায় ১১০ কিমি! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু, কোথায় ল্যান্ডফল?
এদিকে, বিরোধীদের আন্দোলনে দীপকেকে পাশে না পেয়েও হাল ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। দীপকের প্রশংসা করে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলনে তিনি দীপকেকে কলকাতা আসার আহ্বান জানান। অন্যদিকে, তিনি বলেন, সিজেপি বিরোধীদের আন্দোলনকে সমর্থন করে। ওদের ধন্যবাদ জানাই। ওরাই এই আন্দোলন শুরু করেছিল।
অন্যদিকে, আজ বিরোধীদের রামলীলা ময়দান যাত্রার সূচনা করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়ি থেকেও বের হল একটি মিছিল। সেই মিছিলে রয়েছেন শশী থারুর, সালমান খুরশিদ, দীপা দাসমুন্সী, অভিষেক মনু সিংভিরা। বিরোধীদের ওই মিছিলের জেরে দিল্লির বিভিন্ন জায়গা মানুষের ঢল নেমেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)