• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /গতি ঘণ্টায় ১১০ কিমি! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু, কোথায় ল্যান্ডফল?

গতি ঘণ্টায় ১১০ কিমি! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু, কোথায় ল্যান্ডফল?

Cyclone Murasu: ১ নভেম্বর এটি ঘূর্ণিঝড়ে এবং ২ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 31, 2026, 11:37 PM IST|Updated: Oct 31, 2026, 11:40 PM IST
joinshare
গতি ঘণ্টায় ১১০ কিমি! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু, কোথায় ল্যান্ডফল?
Image Credit: ঘূর্ণিঝড় মুরাসু

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
শহরে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গা স্নান করতে নেমে আর উঠল না ২ নাবালক!

শহরে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গা স্নান করতে নেমে আর উঠল না ২ নাবালক!

2

হাওড়ায় উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ! হাতেনাতে পাকড়াও এক ব্য়ক্তি

3

পুরভোটের আগে প্রাক্তন মেয়র শোভনের পাশে কুণাল! সঙ্গে... প্রকাশ্যে ছবি

4

'ওদেরও বাঁচার অধিকার আছে', পুজো মিটলেও প্য়ান্ডেল খুলতে নারাজ উদ্যোক্তারা!

5

দামোদরে নেমে মুহূর্তে চোরাবালিতে তলিয়ে গেল তরতাজা যুবক, অল্পের জন্য রক্ষা ৪ বন্ধুর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: অর্ণবের পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু। ঠিক যে জায়গায় অর্ণব তৈরি হয়েছিল, বঙ্গোপসাগরের সেই জায়গাতেই তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। সেই নিম্নচাপই প্রবল শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে। নতুন সাইক্লোনের জেরে ফের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। ওই সম্ভাবনার কথা মাথায় রেখে ওড়িশার গঞ্জাম ও ছত্রপুরে সব স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের উপরে রয়েছে। গত ৬ ঘণ্টায় ৩০ কিমি প্রতি ঘণ্টা বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

নিম্নচাপটি শনিবার ভারতীয় সময় বিকেল ৫:৩০ মিনিটে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে ১০.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৬° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি রয়েছে। জায়গাটি চেন্নাই থেকে প্রায় ৯৬০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৯৮০ কিমি দক্ষিণ-পূর্বে, মছলিপত্তনম থেকে ১০৩০ কিমি দক্ষিণ-পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের ওঙ্গোল থেকে ১০৮০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত।

আরও পড়ুন-জীবনের শেষ 'টেক অফ'! বদ্রীনাথ কপ্টারযাত্রীর হাসিমুখে শেষ মুহূর্তের সেলফি ভিডিয়ো ভাইরাল

আবহাওয়া দফতরের  পূর্বাভাস হল, নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাতের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর আগামিকাল অর্থাত্ ১ নভেম্বর এটি ঘূর্ণিঝড়ে এবং ২ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

হাওয়া অফিসের খবর, আগামী ৩ নভেম্বর মঙ্গলবার ভোরের মধ্যে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। ওইদিন সকালের মধ্যে এটি ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে, কোথাও কোথাও ১২০ কিমি প্রতি ঘণ্টায় নোল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
cyclone