খাবার থেকে ফোনের চার্জার, চলন্ত ট্রেনেই মিলবে সবকিছু, স্রেফ অর্ডার করলেই মুশকিল আসান
Indian Railway: যাত্রীরা নির্দিষ্টি কিছু স্টেশনে পৌঁছনোর আগে অ্যাপের মাধ্যমে অর্ডার প্লেস করতে পারবেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলন্ত ট্রেনে শেষ মুহূর্তে মুশকিল আসন ব্লিঙ্কইট। ফোনের চার্জার থেকে ওষুধ, চলন্ত ট্রেনে যাত্রীদের কাছে পৌঁছে দেবে ব্লিঙ্কইট। এমনটাই ব্যবস্থা করেছে দক্ষিণ রেল। নির্দিষ্টি কিছু স্টেশনে মিলবে ওই সুযোগ।
মোবাইল চার্জার, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী, ওষুধ এবং খাবারের মতো প্রয়োজনীয় জিনিস হাতে পেতে সাহায্য করবে ব্লিঙ্কইট। এই ব্যবস্থায় যাত্রীরা নির্দিষ্টি কিছু স্টেশনে পৌঁছনোর আগে অ্যাপের মাধ্যমে অর্ডার প্লেস করতে পারবেন।
যাত্রীরা অনেক সময়েই ওষুধ বা ফোনের চার্জার নিতে ভুলে যান। কিংবা কখনও কখনও ট্রেনের খাবার পছন্দ হয় না। তখন কী করবেন তাঁরা? তার জন্য রয়েছে দক্ষিণপূর্ব রেল ও ব্লিঙ্কইট। তবে এক্ষেত্রে অর্ডার দেওয়া জিনিস হাতের কাছে পাওয়া ও স্টেশনের উপরে নির্ভর করছে। রেল মনে করছে এতে একদিকে যেমন য়াত্রীরা সাচ্ছন্দ বোধ করবেন অন্যদিকে তেমনি ট্রেনে যাত্রীসংখ্যাও বাড়বে। যাত্রীরা অনেক সময় তাদের প্রয়োজনীয় জিনিসের পেছনে না ছুটেও নিশ্চিন্তে ট্রেন ধরতে পারবেন।
আরও পড়ুন-অবশেষে মুক্তি, বিজয়া দশমীতে জামিন পেলেন সৌরভ-আশুতোষ
দক্ষিণ পূর্ব রেলের সালেম ডিভিশন এই ব্যবস্থা করেছে। এটি সফল হলে এই পরিষেবা আরও বাড়ানো হবে বলে জানা যাচ্ছে।
তবে এই পরিষেবার ব্যাপক প্রসার নির্ভর করবে ডেলিভারি সমন্বয়, স্টেশনে প্রবেশাধিকার, যাত্রীদের নিরাপত্তা এবং অর্ডার হস্তান্তরের জন্য উপলব্ধ সময়ের মতো বিষয়গুলোর ওপর।
এই অংশীদারিত্ব রেলওয়ে পরিষেবা এবং কুইক-কমার্স লজিস্টিকসকে একত্রিত করেছে, যাতে ট্রেন ভ্রমণ আরও সুবিধাজনক করে তোলা যায়। অংশগ্রহণকারী স্টেশন, পণ্যের লভ্যতা এবং এই পরিষেবা চালুর প্রক্রিয়া সংক্রান্ত আরও বিস্তারিত বিবরণ যাত্রীদের জন্য এটি ব্যবহার করা সহজ করে তুলবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)