SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিধানসভা ভোটের আগেই বিরাট জোট করে ফেলল বিজেপি, বিরাট ধাক্কা কংগ্রেস-আপ এর!

কিন্তু সিট শেয়ারিং কেমন হবে। শাহ বলেন, অকালি দলই এই জোটে বিগ ব্রাদার হয়ে থাকবে। বড় ভাই মুখ্যমন্ত্রী হবে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 24, 2026, 14:55 IST | Updated: Nov 24, 2026, 14:58 IST
Image Credit: বিজেপি-অকালি জোট
Join

রাজীব চক্রবর্তী: পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বিরাট পদক্ষেপ নিল বিজেপি। ২০২৭ সালে পঞ্জাব বিধানসভা ভোটে জোট বেঁধে লড়াই করবে বিজেপি ও শিরোমণি অকালি দল। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল।

২০২০ সালে কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছেড়েছিল অকালি দল। তার আগে আসন সমঝোতায় ১১৭টির মধ্যে অকালি দল ৯৪টি এবং বিজেপি ২৩টি আসনে লড়েছে।
তবে ২০২৭ সালের নির্বাচনে আসন ভাগাভাগির চূড়ান্ত হিসাব এখনও ঘোষণা হয়নি। ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ ৯২, কংগ্রেস ১৮, অকালি দল ৩ এবং বিজেপি ২টি আসন পেয়েছিল।

গুরু পরবে ওই জোট ঘাষণা করতে গিয়ে অমিত শাহ বলেন, খুব খুশির খবর হল এনডিএর পুরনো সঙ্গী শিরোমনি অকালি দল ফের এনডিএর ছাতার তলায় ফিরে এসেছে। ওই জোট নিয়ে খুশি প্রধানমন্ত্রী। তাঁর কথা এটি হিন্দু-শিখ ভাতৃত্বের নিদর্শন। বাদল সাহেবের সঙ্গে আমদের সম্পর্ক অনেক পুরনো। এই জোট শুধু পঞ্জাবেই নয় গোট দেশেই হিন্দু-শিখ ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবে। শাহ বলেন, পঞ্জাবকে নেশামুক্ত করতে হবে। আপ-কংগ্রেস সরকার পঞ্জাবে রাজ্যকে ড্রাগমুক্ত করতে কিছুই করেনি।

আরও পড়ুন-রাম জন্মভূমি থেকে এবার ট্রেনেই জনকপুরধাম, মোদীর হাতে উদ্বোধন সূর্য কমলা এক্সপ্রেসের

জোট তো হল, কিন্তু সিট শেয়ারিং কেমন হবে। শাহ বলেন, অকালি দলই এই জোটে বিগ ব্রাদার হয়ে থাকবে। বড় ভাই মুখ্যমন্ত্রী হবে। রাজ্যের ১১৭ আসনেই লড়াই করবে দুই পার্টি।

কোন দল কত আসনে লড়াই করবে তা নিয়ে কথাবার্তা চলছে। তবে সূত্রের খবর, ৪০ আসনে লড়াই করবে বিজেপি। এরকম যদি সমঝোচতা হয়ে যায় তাহলে ২০২০ সালে যে জোট হয়েছিল তার থেকে দ্বিগুণ আসন পাবে গেরুয়া শিবির।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন,  বিজেপি-অকালি জোটকে একটি "স্বাভাবিক জোট"। জোট ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আকালি দল প্রধান সুখবীর বাদল এই জোটকে "শুধুমাত্র রাজনৈতিক নয়", বরং পাঞ্জাবের মঙ্গলের জন্য একটি "আবেগের জোট" হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমার জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয়। এই জোটটি আমার বাবা প্রকাশ সিং বাদল এবং অটল বিহারী বাজপেয়ী গড়ে তুলেছিলেন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES