এবার অটোয় উঠলেই ৫০ টাকা! রাতে আরও দেড় গুন বেশি ভাড়া! ১৩ বছর পর নতুন রেট চার্ট লাগু রাজ্যে
১৩ বছর পর অটো ভাড়ার কাঠামোয় বিরাট পরিবর্তন! এবার অটোয় উঠলেই আপনাকে দিতে হবে ৫০ টাকা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিলনাড়ু সরকার রাজ্য জুড়ে চলা কন্ট্রাক্ট ক্যারেজ অটো-রিকশার ভাড়ার কাঠামো সংশোধন করল। ১৩ বছর পর কার্যকর হওয়া এই নতুন হার অনুযায়ী প্রথম ১.৮ কিলোমিটারের জন্য অটো-রিকশার ন্যূনতম ভাড়া হবে ৫০ টাকা। সদ্য়প্রকাশিত তামিলনাড়ু সরকারি গেজেট অনুযায়ী, ১.৮ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে যাত্রীদের প্রতি কিলোমিটারের জন্য অতিরিক্ত ২৫ টাকা করে দিতে হবে। স্বরাষ্ট্র বিভাগের (পরিবহন-১) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮-এর ৬৭ নম্বর ধারার অধীনে রাজ্য সরকার এই ভাড়ার সংশোধন করেছে। গেজেট অনুযায়ী, পাহাড়ি বা ঘাট এলাকার জন্য ভাড়া ন্যূনতম ভাড়ার ১.২ গুণ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে মূল ভাড়া ৫০ টাকা এবং ঘাট এলাকার জন্য অতিরিক্ত ভাড়া প্রতি কিলোমিটারে ৩০ টাকা ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: রাতের ট্রেনে নয়া নিয়ম! এখন থেকে ১১টা বাজলেই আর মিলবে না এই সুবিধা, না মানলেই বিপদে
রাতের ভাড়ার হার কী হল প্রতি মিনিটে কত টাকা?
সরকার ঘাট ভাড়ার হার ন্যূনতম ভাড়ার ১.২ গুণ নির্ধারণ করেছে, যেখানে মূল ভাড়া (অর্থাত্ বেস ফেয়ার) ৬০ টাকা এবং প্রতি কিলোমিটারের জন্য অতিরিক্ত ঘাট ভাড়া ৩০ টাকা ধার্য করা হয়েছে। সংশোধিত হার অনুযায়ী রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময়ে ভাড়া সাধারণ ভাড়ার ১.৫ গুণ হবে। এছাড়া ওয়েটিং চার্জ প্রতি মিনিটে ১ টাকা।
চেন্নাই ও অন্যান্য অঞ্চলেও সংশোধিত ভাড়া কার্যকর হবে
এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্বরাষ্ট্র দফতরের ২৫ অগাস্ট, ২০১৩ এবং ১৬ অক্টোবর, ২০১৪ তারিখের পূর্ববর্তী বিজ্ঞপ্তিগুলি বাতিল করা হয়েছে। একই সঙ্গে, তামিলনাড়ুর স্টেট ট্রান্সপোর্ট অথরিটি এবং সংশ্লিষ্ট রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা চেন্নাই মেট্রোপলিটন এলাকা এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে চলাচলকারী অটোরিকশার জন্য সংশোধিত ভাড়ার কাঠামো কার্যকর করে। উল্লেখ্য দীর্ঘ ১৩ বছর ধরে (২৫ আগস্ট, ২০১৩ থেকে) অটোরিকশার ভাড়া অপরিবর্তিত ছিল, অথচ এই সময়ের মধ্যে চালকদের পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে; এই পরিস্থিতির প্রেক্ষিতেই তামিলনাড়ু সরকার অটোরিকশার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 'সরকার চেন্নাই মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী কন্ট্রাক্ট ক্যারেজ অটোরিকশার ভাড়ার হার সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে উপরোক্ত উপস্থাপনাগুলিকে মাথায় রেখে এবং সেই অনুযায়ী সরকার রাজ্য পরিবহণ কর্তৃপক্ষকে চেন্নাই মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী কন্ট্রাক্ট ক্যারেজ অটোরিকশার ভাড়ার হার নির্ধারণ করার জন্য নির্দেশ দেয়। ১.৮ কিলোমিটার প্রতি ৫ মিনিটের জন্য ওয়েটিং চার্জ সাড়ে তিন
টাকা এবং রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত উপরোক্ত হারে গণনা করা মোট ভাড়ার ৫০ শতাংশ ইত্যাদি হিসাবে।'
তামিলনাড়ুতে অটো ভাড়ার সংশোধিত কাঠামো যা হল
- ন্যূনতম ভাড়া: প্রথম ১.৮ কিলোমিটারের জন্য ৫০ টাকা।
- অতিরিক্ত দূরত্বের ভাড়া: প্রথম ১.৮ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে ২৫ টাকা।
- ঘাট এলাকার ভাড়া: ন্যূনতম ভাড়ার যা ১.২ গুণ।
- ঘাট এলাকার প্রাথমিক ভাড়া: ৬০ টাকা।
- ঘাট এলাকায় অতিরিক্ত ভাড়া: প্রতি কিলোমিটারে ৩০ টাকা।
- রাতের ভাড়া: রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত স্বাভাবিক ভাড়ার ১.৫ গুণ।
- অপেক্ষার চার্জ: প্রতি মিনিটে ১ টাকা।
- শেষ ভাড়া সংশোধনের তারিখ: ২৫ অগস্ট, ২০১৩।
- ভাড়ার আওতাভুক্ত এলাকা: চেন্নাই মহানগর এলাকা-সহ তামিলনাড়ুর অন্যান্য অঞ্চল।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় অর্ণবের জেরে বাতিল ১০০ ট্রেন, সময়সূচি বদল ১৫টির, দেখে নিন তালিকা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)